Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
গাইবান্ধা-৫ উপনির্বাচন বর্জন বিরোধীদলের প্রার্থীদের, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, বলছেন সিইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 October, 2022, 01:35 pm
Last modified: 12 October, 2022, 08:17 pm

Related News

  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নই বৈধ: ইসি
  • এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত করল ইসি
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • আজ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তারিখ নির্ধারণ করবে ইসি

গাইবান্ধা-৫ উপনির্বাচন বর্জন বিরোধীদলের প্রার্থীদের, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, বলছেন সিইসি

প্রশাসনের সহযোগিতায় সব কয়টি গোপন কক্ষে নৌকা মার্কায় জোর করে আওয়ামী লীগের লোকজন ভোট দিচ্ছে বলে দাবি করেন বিরোধীদলের প্রার্থীরা। এবারই প্রথম ইলেকট্রোনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ আসনটিতে ভোটগ্রহণের আয়োজন করা হয়। কিন্তু ভোট শুরুর সাড়ে তিন ঘণ্টার মধ্যেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
টিবিএস রিপোর্ট
12 October, 2022, 01:35 pm
Last modified: 12 October, 2022, 08:17 pm
ছবি- টিবিএস

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

অনিয়মের অভিযোগে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধার ৪৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হওয়ার পর এ মন্তব্য করেন তিনি।

বুধবার নির্বাচন ভবনে সিসিটিভি ক্যামেরা ফিডের মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণকালে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

এদিকে, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) উপনির্বাচনে জাল ভোট ও ভোটারদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে জাতীয় পার্টিরসহ চার প্রার্থী একসাথে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

বুধবার বেলা পৌনে ১২টার দিকে সাঘাটার বগারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যৌথ এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

ভোট বর্জনকারী চার প্রার্থী হলেন জাতীয় পার্টি থেকে এইচ এম গোলাম শহীদ রঞ্জু , বিকল্পধারার প্রার্থী জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ ও মাহবুবুর রহমান।

এসময় অবিলম্বে অনুকূল পরিবেশ সৃষ্টির মাধ্যমে এ আসনে আবারও নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান তারা।

প্রার্থীরা বলেন, প্রশাসনের সহযোগিতায় সবকয়টি গোপন কক্ষে নৌকা মার্কায় জোর করে ভোট নিচ্ছে আওয়ামী লীগের লোকজন। ভোটারদের এমপি পদে পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেওয়া হয়নি।

এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব আসাদুজ্জামান আরজু জানান, গাইবান্ধা-৫ উপনির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় অনিয়মের অভিযোগে ৪৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

সকাল ৮টায় সাঘাটা উপজেলার ৮৮টি এবং ফুলছড়ি উপজেলার ৫৭টিসহ মোট ১৪৫টি কেন্দ্রে ৯৫২টি বুথে ভোট শুরু হয়।

এবারই প্রথম ইলেকট্রোনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ আসনটিতে ভোটগ্রহণের আয়োজন করা হয়। কিন্তু ভোট শুরুর সাড়ে তিন ঘণ্টার মধ্যেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শূন্য হওয়া এ আসনটির প্রার্থী নির্বাচনে ভোট দিবেন ১৭টি ইউনিয়নের প্রায় ৩ লাখ ৩৯ হাজার ৪৩৪ জন ভোটার।

একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি ভোট কেন্দ্রে প্রায় ১,২৪২টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

উপনির্বাচন / ইভিএম / ইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নই বৈধ: ইসি
  • এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত করল ইসি
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • আজ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তারিখ নির্ধারণ করবে ইসি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net