Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
পেনশনভোগীর স্ত্রী সেজে অর্থ আত্মসাৎ, নারীর ৭ বছরের কারাদণ্ড

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 October, 2022, 10:55 am
Last modified: 04 October, 2022, 11:02 am

Related News

  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • বিলিয়ন ডলার আত্মসাৎ, তবু যুদ্ধের আশঙ্কায় তেল বিক্রিতে ‘অস্বচ্ছ ট্রাস্টিদের’ ওপরই ভরসা ইরানের
  • চীনে সরকারি চাকরি পেতে জালিয়াতি, প্রতিদ্বন্দ্বী কমাতে ‘ভুতুড়ে’ প্রার্থীর ফাঁদ
  • নির্বাচনে ফলাফল টেম্পারিং ও পরিকল্পিত জালিয়াতির অভিযোগ এনসিপির
  • শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক হিসাব রক্ষকের ৩১ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্তের আদেশ

পেনশনভোগীর স্ত্রী সেজে অর্থ আত্মসাৎ, নারীর ৭ বছরের কারাদণ্ড

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারি সচিব হামিদুর রহমানের মৃত্যুর আট বছর পর, ২০০৭ সালে একই মন্ত্রণালয়ের কর্মচারি শেফালি নিজেকে তার একমাত্র বিধবা দাবি করে পারিবারিক পেনশনের জন্য আবেদন করেন। পেনশন আবেদনের সাথে শেফালি জাল কাবিননামা, মুসলিম বিবাহের দলিল এবং হামিদুরের সাথে বিবাহের ফলে পাওয়া উত্তরাধিকার সনদ জমা দেন।
টিবিএস রিপোর্ট
04 October, 2022, 10:55 am
Last modified: 04 October, 2022, 11:02 am
প্রতীকী ছবি

পেনশনভোগীর স্ত্রী সেজে সরকারি কোষাগার থেকে অর্থ আত্মসাতের দায়ে সোমবার ঢাকার একটি আদালত এক নারীকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মচারি শেফালী বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক শহিদুল ইসলাম।

জামিনে থাকা আসামি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন বলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. সাগর।

মামলার এজাহারে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব হামিদুর রহমান ১৯৮৬ সালে পেনশন পান। ১৯৯৯ সালের সেপ্টেম্বরে মারা যান তিনি।

যেহেতু তার স্ত্রী আগেই মারা গিয়েছিলেন এবং তার ছেলে মেয়েরা প্রাপ্তবয়স্ক ছিলেন, তাই পেনশন বিধি অনুসারে হামিদুর রহমানের পেনশন সুবিধা বাতিল করা হয়েছিল।

কিন্তু হামিদুরের মৃত্যুর আট বছর পর, ২০০৭ সালের মে মাসে শেফালি নিজেকে তার একমাত্র বিধবা দাবি করে পারিবারিক পেনশনের জন্য আবেদন করেন।

পেনশন আবেদনের সাথে শেফালি জাল কাবিননামা, মুসলিম বিবাহের দলিল এবং হামিদুরের সাথে বিবাহের ফলে পাওয়া উত্তরাধিকার সনদ জমা দেন।

১৯৯৯ সালের সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের আগস্ট পর্যন্ত তিনি একটি জালিয়াতি ডকুমেন্টের মাধ্যমে সরকারি কোষাগার থেকে ৭ লাখ টাকা পাচার করেন।

হামিদুরের স্ত্রীর পরিচয় দিয়ে সরকারি কোষাগারের টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় আসামির বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন দুদকের সহকারী পরিচালক সোহানা আক্তার।

শেফালীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৮ সালের মে মাসে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা সোহানা আক্তার।

এরপর ২০১৯ সালের জানুয়ারি মাসে ঢাকার বিশেষ জজ আদালত-৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
 
Related Topics

টপ নিউজ / সারাদেশ

জালিয়াতি / পেনশন / অর্থ জালিয়াতি / অর্থ আত্মসাৎ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • বিলিয়ন ডলার আত্মসাৎ, তবু যুদ্ধের আশঙ্কায় তেল বিক্রিতে ‘অস্বচ্ছ ট্রাস্টিদের’ ওপরই ভরসা ইরানের
  • চীনে সরকারি চাকরি পেতে জালিয়াতি, প্রতিদ্বন্দ্বী কমাতে ‘ভুতুড়ে’ প্রার্থীর ফাঁদ
  • নির্বাচনে ফলাফল টেম্পারিং ও পরিকল্পিত জালিয়াতির অভিযোগ এনসিপির
  • শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক হিসাব রক্ষকের ৩১ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্তের আদেশ

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net