Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
নারায়ণগ‌ঞ্জে ৫০০ টাকা পাওনা নি‌য়ে খুনের ঘটনায় একজ‌নের মৃত্যুদণ্ড

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 October, 2022, 12:00 pm
Last modified: 03 October, 2022, 12:09 pm

Related News

  • রাষ্ট্রদ্রোহে নেতৃত্ব দেওয়ায় সাবেক প্রেসিডেন্ট ইউনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল দক্ষিণ কোরিয়ার আদালত
  • নির্জন কারাবাস: ফাঁসির আগেই বন্দিদের 'সামাজিক মৃত্যু'
  • আটক এরফান সোলতানিকে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না: ইরানের বিচার বিভাগ
  • বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুন: সহপাঠীর মৃত্যুদণ্ড
  • বিক্ষোভে আটক, ২ দিনের বিচারে মৃত্যুদণ্ড, শেষ মুহূর্তে স্থগিত; কে এই ইরানি তরুণ এরফান সোলতানি?

নারায়ণগ‌ঞ্জে ৫০০ টাকা পাওনা নি‌য়ে খুনের ঘটনায় একজ‌নের মৃত্যুদণ্ড

২০১৯ সালের ২৩ জুলাই রাতে নারায়ণগঞ্জে খুন হন মিজান। সে মামলার রায়েই একজনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি আরো দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত
টিবিএস রিপোর্ট
03 October, 2022, 12:00 pm
Last modified: 03 October, 2022, 12:09 pm
ছবি- টিবিএস

নারায়ণগ‌ঞ্জে পাওনা টাকা আদায় নিয়ে খুনের ঘটনায় এক আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসাথে আরও দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান রোববার (৩ অক্টোবর) সকালে এই রায় দেন। রায় ঘোষণার সময় তিন আসামী আদালতে উপস্থিত ছিলেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী নবীগঞ্জ এলাকার মিঠু আর যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন নোয়াদ্দা এলাকার মুন্না এবং শয়ন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের আরও ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ টাকা অনাদায়ে তাদের আরও ১ বছর সাজা প্রদান করেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, পাওনা মাত্র ৫০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে কাইতাখালী এলাকার মিজান সিকদার মিশরের সাথে তর্ক-বির্তক হয় মিঠুর। ২০১৯ সালের ২৩ জুলাই রাতে মিজান দোকানে গেলে মিঠু ও তার সহযোগীরা তাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

গাজীপুরে একটি ডাইং কারখানায় কাজ করতেন মিজান। ভাইয়ের বিয়ে উপলক্ষে সেসময় নারায়ণগঞ্জে অবস্থান করছিলেন তিনি। 

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনার পরদিন নিহতের ভাই সানি বাদী হয়ে মিঠুকে প্রধান আসামি করে মামলা করে। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত দীর্ঘ শুনানি ও ১২ জনের সাক্ষ্য–প্রমাণ শেষে মিঠুকে মৃত্যুদণ্ড, মুন্না ও শয়নকে যাবজ্জীবন প্রদান করেন।

মামলার বাদী ও নিহতের বড় ভাই সানি জানান, "এই রায়ে আমরা সন্তুষ্ট। দ্রুত বিচার কার্যকর করার দাবি জানাচ্ছি।"

Related Topics

টপ নিউজ

মৃত্যুদণ্ড / মৃত্যুদণ্ডাদেশ / যাবজ্জীবন কারাদণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • রাষ্ট্রদ্রোহে নেতৃত্ব দেওয়ায় সাবেক প্রেসিডেন্ট ইউনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল দক্ষিণ কোরিয়ার আদালত
  • নির্জন কারাবাস: ফাঁসির আগেই বন্দিদের 'সামাজিক মৃত্যু'
  • আটক এরফান সোলতানিকে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না: ইরানের বিচার বিভাগ
  • বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুন: সহপাঠীর মৃত্যুদণ্ড
  • বিক্ষোভে আটক, ২ দিনের বিচারে মৃত্যুদণ্ড, শেষ মুহূর্তে স্থগিত; কে এই ইরানি তরুণ এরফান সোলতানি?

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net