Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
পর্যটক রামনাথের বেদখল বসতভিটা পুনরুদ্ধার করে পাঠাগার-জাদুঘর করার দাবি

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
27 September, 2022, 07:20 pm
Last modified: 27 September, 2022, 07:34 pm

Related News

  • বিমান হামলা ও চীনের সহায়তায় বিদ্রোহীদের দখলে চলে যাওয়া এলাকা পুনরুদ্ধার করছে মিয়ানমারের জান্তা
  • তালেবানদের কাছ থেকে আফগান ঘাঁটি পুনরুদ্ধারে গোপনে চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন
  • অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলছে: এমসিসিআই
  • মৃত্যুর পরেও জীবন ফিরিয়ে আনা সম্ভব, দাবি মেডিসিন অধ্যাপকের

পর্যটক রামনাথের বেদখল বসতভিটা পুনরুদ্ধার করে পাঠাগার-জাদুঘর করার দাবি

আশির দশকে বাড়িটি দখলে নেন আব্দুল ওয়াহেদ মিয়া, তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার বড় ভাই আলবদর বাহিনীর সদস্য। এনিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গত ১৫ সেপ্টেম্বর আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
সিলেট প্রতিনিধি
27 September, 2022, 07:20 pm
Last modified: 27 September, 2022, 07:34 pm

বাইসাইকেলে চড়ে বিশ্ব ভ্রমণ করেছিলেন বাংলাদেশের রামনাথ বিশ্বাস। এই ভূপর্যটকের বেদখল হয়ে যাওয়া বাড়িটি উদ্ধারে এবার আয়োজন করা হয়েছে বাইসেকল শোভাযাত্রার। এতে অংশ নেওয়া সাইক্লিস্ট ও সংস্কৃতিকর্মীরা তার বসতভিটা পুনরুদ্ধার করে বিশেষায়িত পাঠাগার ও সাইকেল জাদুঘর করার দাবি জানিয়েছেন। 

১৮৯৪ সালের ১৩ জানুয়ারি হবিগঞ্জের বানিয়াচং গ্রামের বিদ্যাভুষণ পাড়ায় জন্ম নেওয়া রামনাথ ১৯৪৭ সালে দেশভাগের পর স্থায়ীভাবে কলকাতা চলে যান।  তিনি ছিলেন চিরকুমার। ১৯৫৫ সালে ১ নভেম্বর কলকাতায় মৃত্যু হয় তার।

বাইসাইকেল দিয়ে বিশ্ব ভ্রমণ করা যায় আজ থেকে ১০০ বছর আগে সেটি দেখিয়েছিলেন রামনাথ বিশ্বাস। বাইসাইকেল দিয়ে তিনবার বিশ্ব ভ্রমণ করে ঘুছিয়েছিলেন বাঙালির ঘরমুখোর কলঙ্ক। সেই সাথে লিখেছেন ৩০টির বেশি ভ্রমণ বিষয়ক বই।

রামনাথ মারা যাওয়ার পর দীর্ঘদিন তার বানিয়াচংয়ের বাড়িটি পরিত্যক্ত ছিল। আশির দশকে ৪ একর ৪৮ শতাংশের বাড়িটি দখলে নেন আব্দুল ওয়াহেদ মিয়া নামে এক প্রভাবশালী। এরপর থেকে বাড়িটি তার দখলেই রয়েছে।

তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার বড় ভাই আলবদর বাহিনীর সদস্য। এনিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গত ১৫ সেপ্টেম্বর আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। 

তবে আব্দুল ওয়াহেদ মিয়া বলেন, 'বাড়িটি আমার ক্রয় করা। আমার সব কাগজপত্র আছে। এটি রামনাথের বাড়ি তা আমার জানা নেই। আমি তাকে চিনিও না।'

তবে এবার বাড়িটি উদ্ধারে সোচ্চার হয়ে উঠেছেন সাইক্লিস্ট ও সাংস্কৃতিক কর্মীরা।

ঢাকা থেকে থেকে বাইসাইকেল চালিয়ে শোভাযাত্রায় অংশ নেন আল্লামা দিদার। তিনি বলেন, রামনাথ বিশ্বকে দেখিয়েছেন বাইসাইকেল চালিয়ে কিভাবে ভ্রমণ করেতে হয়। তার লেখা অসংখ্য ভ্রমণবিষয়ক বই প্রকাশিত হয়েছে। 

'অথচ বর্তমান প্রজন্ম তাকে চিনেন না। তার বাড়িটি আজ দখলদারদের দখলে। আমি চাই তার বাড়িটি দখল মুক্ত করে একটি বাইসাইকেল মিউজিয়াম ও পাঠাগার করা হোক।' 

রামনাথ বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটির আহবায়ক আশরাফুজ্জামান উজ্জ্বল রামনাথের বাড়িটি দখলমুক্ত করে বাইসাইকেল মিউজিয়াম ও পাঠাগার করার দাবি জানান।  

'আগামী ১৩ জানুয়ারি রামনাথে জন্মবার্ষিকী, এই দিনটি রামনাথ দিবস ঘোষণা করার দাবি জানাই,' বলেন তিনি। 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইশরাত জাহান উর্মি বলেন, 'ইতোমধ্যে বাড়িটির কাগজপত্র পর্যালোচনা করা হচ্ছে। কাগজপত্র পর্যালোচনা শেষই পরবর্তী কার্যক্রম শুরু হবে।' 

রামনাম বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটির উদ্যোগে আজ মঙ্গলবার বিশ্ব পর্যটন দিবসে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। সকালে হবিগঞ্জ শহর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিকেলে বানিয়াচংয়ে রামনাথ বিশ্বাসের বাড়ির সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় দেশের বিভিন্ন স্থানের শতাধিক সাইক্লিস্ট ও সংস্কৃতিকর্মী অংশ নেন। সকালে সাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
 

Related Topics

টপ নিউজ

রামনাথ / পর্যটক রামনাথ / বেদখল বাড়ি / পুনরুদ্ধার / বাইসাইকেল শোভাযাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • বিমান হামলা ও চীনের সহায়তায় বিদ্রোহীদের দখলে চলে যাওয়া এলাকা পুনরুদ্ধার করছে মিয়ানমারের জান্তা
  • তালেবানদের কাছ থেকে আফগান ঘাঁটি পুনরুদ্ধারে গোপনে চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন
  • অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলছে: এমসিসিআই
  • মৃত্যুর পরেও জীবন ফিরিয়ে আনা সম্ভব, দাবি মেডিসিন অধ্যাপকের

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net