Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
পঞ্চগড়ে নৌকাডুবিতে নিখোঁজ ৭ জনের মরদেহ ভেসে এল দিনাজপুরে

বাংলাদেশ

দিনাজপুর প্রতিনিধি 
26 September, 2022, 01:25 pm
Last modified: 26 September, 2022, 01:36 pm

Related News

  • করতোয়া-ফুলজোড় নদীর সুরক্ষায় গণশুনানি: দখল ও দূষণ বন্ধে কার্যকর উদ্যোগের দাবি
  • বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: শিল্পমন্ত্রী
  • সদরঘাটে লঞ্চের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ মিরাজের লাশ উদ্ধার
  • পঞ্চগড়ে বিএনপি নেতা খুলে দিলেন আ.লীগ কার্যালয়ের তালা, ভিডিও ঘিরে বিতর্ক
  • যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে নৌকাডুবিতে নিখোঁজ ৭ জনের মরদেহ ভেসে এল দিনাজপুরে

মরদেহগুলো ছিল তিন শিশু ও চারজন নারীর। 
দিনাজপুর প্রতিনিধি 
26 September, 2022, 01:25 pm
Last modified: 26 September, 2022, 01:36 pm
ছবি-সংগৃহীত

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ থাকা ৭ জনের মরদেহ দিনাজপুরের বীরগঞ্জ ও খানসামা উপজেলার নদী থেকে উদ্ধার করা হয়েছে।

আজ সোমাবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে বীরগঞ্জ ও খানসামা উপজেলার আত্রাই নদী থেকে মরদেহগুলো উদ্ধার হয়। 

মরদেহগুলো ছিল তিন শিশু ও চারজন নারীর। 

সংশ্লিষ্ট থানার অফিসার্স ইনচার্জরা জানান, মরদেহগুলো পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজদের মরদেহ। মরদেহগুলো নদীর স্রোতে ভেসে এসেছে।

বীরগঞ্জ থানার ওসি সুব্রত সরকার জানান, তারা বীরগঞ্জ আত্রাই নদীর কাশিমনগর বাদলা ঘাট থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছেন। 

তিনি জানান, শিশুটির নাম সুব্রত রায়, বয়স আড়াই বছর। শিশুটি পঞ্চগড় উপজেলার বোদা উপজেলার মাড়েয়া গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে।

খানসামা থানার ওসি চিত্ত রঞ্জন জানান, তার এলাকায় খানসামায় আত্রাই নদীর জিয়া সেতুর কাছ থেকে চারটি নারী ও দুটি শিশুর মরদেহ উদ্ধার করেছেন। তাদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, যেসব উদ্ধার করা হচ্ছে তাদের নাম ও পরিচয় সংগ্রহ করে পুলিশের মাধ্যমে আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রোববার দুপুর আড়াইটার দিকে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বধেশ্বর মন্দিরে (নদীর অপরপাড়ে) মহালয়া উপলক্ষে এক বিশাল ধর্মসভার আয়োজন করা হয়। এই ধর্মসভায় যোগ দিতে জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ বিভিন্ন এলাকার লোকজন শ্যালো মেশিন চালিত নৌকা করে যাচ্ছিল। 

অতিরিক্ত যাত্রীর কারণে মাঝনদীতে গিয়ে ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়। সাঁতার জানা যাত্রীরা তীরে উঠে আসতে পারলেও সাঁতার না জানা নারী ও শিশুরা পানিতে ডুবে যায়। তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে অনেককে উদ্ধার করে। পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

Related Topics

টপ নিউজ

পঞ্চগড় / দিনাজপুর / করতোয়া নদী / নৌকাডুবি / লাশ উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
    আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

Related News

  • করতোয়া-ফুলজোড় নদীর সুরক্ষায় গণশুনানি: দখল ও দূষণ বন্ধে কার্যকর উদ্যোগের দাবি
  • বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: শিল্পমন্ত্রী
  • সদরঘাটে লঞ্চের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ মিরাজের লাশ উদ্ধার
  • পঞ্চগড়ে বিএনপি নেতা খুলে দিলেন আ.লীগ কার্যালয়ের তালা, ভিডিও ঘিরে বিতর্ক
  • যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Most Read

1
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
অর্থনীতি

আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net