Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
ইভিএম কিনতে ৮,৭১১ কোটি টাকার প্রকল্প চূড়ান্ত করল ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 September, 2022, 02:00 pm
Last modified: 19 September, 2022, 04:43 pm

Related News

  • আজ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তারিখ নির্ধারণ করবে ইসি
  • গণভোটের ফল সংশোধন করল ইসি, অতিরিক্ত গেজেট প্রকাশ
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • সিটি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
  • ১৬ বছর বয়স থেকেই মিলবে জাতীয় পরিচয়পত্র: ইসির সিদ্ধান্ত

ইভিএম কিনতে ৮,৭১১ কোটি টাকার প্রকল্প চূড়ান্ত করল ইসি

নতুন ইভিএম কেনা, মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ৮ হাজার ৭১১ কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন ইসি সচিব।
টিবিএস রিপোর্ট
19 September, 2022, 02:00 pm
Last modified: 19 September, 2022, 04:43 pm

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমপক্ষে দেড়শ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের লক্ষ্যে নতুন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার জন্য ৮ হাজার ৭১১ কোটি টাকার  প্রকল্প প্রস্তাবের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে বিষয়টি  নিশ্চিত করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

তিনি জানিয়েছেন, নতুন ইভিএম কেনা, মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ৮ হাজার ৭১১ কোটি টাকা ব্যয় হবে। 

৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার প্রকল্প প্রস্তাবটি পরিকল্পনা কমিশনে অনুমোদনের জন্য দু'এক দিনের মধ্যে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

দ্বাদশ জাতীয় নির্বাচনের দেড় বছর বাকি থাকালেও জাতীয় পার্টি ও বিএনপির বিরোধিতা সত্ত্বেও ইসি অন্তত ১৫০টি আসনে ইভিএম ব্যবহার করে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। 

কমিশনের কাছে বর্তমানে দেড় লাখ ইভিএম রয়েছে যা ব্যবহার করে সর্বোচ্চ ৭০টি আসনে নির্বাচন করা সম্ভব। 

কমপক্ষে ১৫০টি আসনে ইভিএম ব্যবহার করে নির্বাচন পরিচালনার জন্য ১.৫ লাখ নতুন ইভিএম কিনতে হবে। 

আসন্ন জাতীয় নির্বাচনে ১৫০টি আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা নিয়ে বুধবার উন্মোচিত নির্বাচন কমিশনের (ইসি) রোডম্যাপে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) রাজনৈতিক দলগুলোর মতামত পরিবর্তনের অভিযোগ নাকচ করে দিয়েছেন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর।

"আমাদের কাছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিডিও রেকর্ড আছে। আমরা অন্তত তিনবার তাদের মতামত নিয়েছি। আমরা রাজনৈতিক দলগুলোর লিখিত বিবৃতি এবং ভিডিও রেকর্ডের ভিত্তিতেই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি," বলেন তিনি। 

Related Topics

টপ নিউজ

ইসি / ইভিএম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

Related News

  • আজ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তারিখ নির্ধারণ করবে ইসি
  • গণভোটের ফল সংশোধন করল ইসি, অতিরিক্ত গেজেট প্রকাশ
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • সিটি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
  • ১৬ বছর বয়স থেকেই মিলবে জাতীয় পরিচয়পত্র: ইসির সিদ্ধান্ত

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net