Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
নতুন রাজার সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশ

ইউএনবি
19 September, 2022, 12:10 pm
Last modified: 19 September, 2022, 12:12 pm

Related News

  • ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • মালয়েশিয়াকে দ্রুত শ্রমবাজার খুলে দিতে, আরও বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী
  • সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্য ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জ করার দাবি
  • কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান

নতুন রাজার সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

বাকিংহাম প্যালেসে সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫০০ অতিথিকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস।
ইউএনবি
19 September, 2022, 12:10 pm
Last modified: 19 September, 2022, 12:12 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কেচ: টিবিএস

রোববার (১৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য দেশের রাজপরিবারের সদস্যদের জন্য রাজা চার্লস এবং তার স্ত্রী রানি ক্যামিলা এই সংবর্ধনার আয়োজন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছোটবোন শেখ রেহানাও ছিলেন।

বাকিংহাম প্যালেসে সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫০০ অতিথিকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস।

নতুন রাজা চার্লস, রানি কুইন কনসর্ট ক্যামিলাকে সঙ্গে নিয়ে সোমবার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ব্রিটেনে সফররত বিশ্বনেতা, বিদেশি রাজপরিবারের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের স্বাগত জানান।

প্রিন্স উইলিয়াম, কেট, প্রিন্স এডওয়ার্ড, সোফি ওয়েসেক্স, প্রিন্সেস অ্যান, তার স্বামী ভাইস অ্যাডমিরাল স্যার টিম লরেন্স এবং গ্লুসেস্টারের ডিউক এবং ডাচেসসহ রাজপরিবারের অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নতুন রাজা ও রানির দীর্ঘ আলোচনা হয়েছে।

তিনি বলেন, তারা নতুন রাজার প্রয়াত মা রানি দ্বিতীয় এলিজাবেথ সম্পর্কে আলোচনা করেছেন।

মুনা আরও বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, রানি এলিজাবেথ শুধু নতুন রাজা চার্লসের মা নন, তিনি আমারও  একজন মায়ের মতোই ছিলেন।"

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন রাজা ও রানিকে অভিনন্দন জানান।

মুনা বলেন, অক্টোবরে বাংলাদেশে তাদের নির্ধারিত সফর স্থগিত হওয়ায় রাজা এবং কুইন কনসোর্ট উভয়েই দুঃখ প্রকাশ করেছেন।

হাইকমিশনার ক্যামিলাকে উদ্ধৃত করে বলেছেন, তার সিলেট ও সুন্দরবন ভ্রমণের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যুক্তরাজ্য, কানাডা ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানি, ভারত ও নেপালের রাষ্ট্রপতি এবং অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

এর আগে রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোটবোন শেখ রেহানাকে নিয়ে ওয়েস্টমিনস্টারের প্রাসাদে প্রয়াত রানিকে প্রতি শেষ শ্রদ্ধা জানাতে যান, যেখানে রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ রাখা হয়েছিল।

গত ১৫ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে যুক্তরাজ্যে (ইউকে) সরকারি সফরে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী / রাজা তৃতীয় চার্লস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • মালয়েশিয়াকে দ্রুত শ্রমবাজার খুলে দিতে, আরও বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী
  • সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্য ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জ করার দাবি
  • কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net