Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
জামানত ছাড়াই কৃষকদেরকে ঋণ দেওয়া যায়: কৃষিমন্ত্রী 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 September, 2022, 09:50 am
Last modified: 19 September, 2022, 12:09 pm

Related News

  • প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল বাংলাদেশ ব্যাংক
  • বন্ধ কারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল থেকে দ্রুত ঋণ চান ব্যবসায়ীরা
  • এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ব্যাংক খাত সংস্কার ও তদারকি শক্তিশালী করতে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

জামানত ছাড়াই কৃষকদেরকে ঋণ দেওয়া যায়: কৃষিমন্ত্রী 

সরকার কৃষিখাতে ৪% স্বল্প সুদে কৃষকদেরকে ঋণ দিচ্ছে। কিন্তু এ ঋণ পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান কঠিন শর্ত অনেক সময়ই কৃষক পূরণ করতে পারে না।
টিবিএস রিপোর্ট
19 September, 2022, 09:50 am
Last modified: 19 September, 2022, 12:09 pm
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক/ ফাইল ছবি

প্রকৃত কৃষককে সহজ শর্তে জামানত ছাড়াই ঋণ দেওয়া যায় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

রবিবার রাজধানীর একটি হোটেলে আদর্শ প্রাণিসেবা লিমিটেড আয়োজিত 'প্রাণিসম্পদ খাতে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তির ভূমিকা: আমাদের অবস্থান ও করণীয়' শীর্ষক সেমিনারে কৃষিমন্ত্রী এ মন্তব্য করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিডো বাংলাদেশের ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আইনুল হক।

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, 'সরকার কৃষিখাতে ৪% স্বল্প সুদে কৃষকদেরকে ঋণ দিচ্ছে। কিন্তু এ ঋণ পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান কঠিন শর্ত অনেক সময়ই কৃষক পূরণ করতে পারে না। সেজন্য ঋণ দেয়ার পদ্ধতি আরও সহজ করতে হবে। শর্ত আরও সহজ করে কৃষককে জামানত ছাড়াই ঋণ দেওয়া যায়।'   

প্রাণিসম্পদে অবশ্যই বীমা প্রয়োজন উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, 'বর্তমানে একটি গাভীর দাম ৫-১০ লাখ টাকা। সেজন্য প্রাণিসম্পদে অবশ্যই বীমা হওয়া উচিত। তবে বীমা কোম্পানির উপর দেশের মানুষের বিশ্বাস নেই। তারা গ্রাহককে ব্যাপকভাবে হয়রানি ও প্রতারণা করে। এই হয়রানি ও প্রতারণা বন্ধ করে বীমাকে গ্রাহকবান্ধব করতে হবে।'   

ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, 'প্রাণিসম্পদ খাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এদেশের মানুষকে পুষ্টিকর খাবার দেওয়ার। একদিকে খামারিকে কম দামে দুধ বিক্রি করতে হয়, অন্যদিকে আমরা প্রতি বছর দুধ আমদানির পেছনে দুই হাজার কোটি টাকা খরচ করছি।'  

মূল প্রবন্ধে বলা হয়, ঋণ প্রক্রিয়ার জটিলতা, ব্যাংকের অনীহা ও জামানত সংকটের কারণে প্রাণিসম্পদ খাতের ক্ষুদ্র খামারিরা ঋণ নিতে পারে না। গ্রামে ঋণ গ্রহণকারী ৭৫ শতাংশ কৃষক পরিবার ২০-৩০ শতাংশ সুদে এনজিও থেকে ঋণ নেয়। অথচ কৃষি সংশ্লিষ্ট শিল্পগুলোকে দেওয়া হচ্ছে কৃষি ঋণ। যে কারণে ২০২১-২২ অর্থবছরে কৃষিঋণ বিতরণের মাত্র ১৪ শতাংশ গেছে প্রাণিসম্পদ খাতে।   

প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আইনুল হক বলেন, প্রাণিসম্পদ খাতে অর্থিক অন্তর্ভুক্তিতে বাধা হিসেবে কয়েকটি ফ্যাক্টর কাজ করে। সংক্রমিত রোগব্যাধি ও অন্যান্য ব্যবস্থাপনা ত্রুটির কারণে প্রাণির মৃত্যুঝুঁকি, বীমার প্রাতিষ্ঠানিক সুবিধা না থাকা, প্রাণির সনাক্তের সুবিধা না থাকার সমস্যাগুলো প্রকট।    

তবে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি ব্যবহার করে ডাটাবেজ তৈরি, ফেইস ডিটেকশন সুবিধা, বীমা সুবিধার সম্প্রসারণ করে লাইভস্টক ডিপার্টমেন্ট সহযোগিতা করলে এই সমস্যার সমাধান করা সম্ভব। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগের অধ্যাপক হাসিনা শেখ সহ অন্যান্য বক্তারা জানান, বড় খামারিদের জন্য ঋণ পাওয়ায় সমস্যা নেই। কিন্তু ক্ষুদ্র খামারিদের জন্য বিরাট সমস্যা। এজন্য ছোট খামারিদের একটা ডাটাবেজ ও পলিসি গঠনের সময় এসেছে, যেন তাদেরকে আর্থিক খাতের সঙ্গে যুক্ত করা যায়।    

Related Topics

টপ নিউজ

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক / কৃষিমন্ত্রী / ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি
  • ফাইল ছবি: টিবিএস
    ১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের
  • ছবি: সংগৃহীত
    ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    ‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা

Related News

  • প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল বাংলাদেশ ব্যাংক
  • বন্ধ কারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল থেকে দ্রুত ঋণ চান ব্যবসায়ীরা
  • এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ব্যাংক খাত সংস্কার ও তদারকি শক্তিশালী করতে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি

2
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের

5
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net