Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
বাংলাদেশ ভারতের কাছে ‘ঘনিষ্ঠতম’ রাষ্ট্র: ঢাকাকে দিল্লির বার্তা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 September, 2022, 10:20 am
Last modified: 06 September, 2022, 09:53 am

Related News

  • এক নেতা, এক দলীয় শাসনের পথে ভারত? মোদি-বিরোধীরা আজ কোথায়
  • ২১ রাজ্য, ভারতের ৭২ শতাংশই প্রধানমন্ত্রী মোদির বিজেপির দখলে
  • পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে: নরেন্দ্র মোদি; নিজেদের ‍দুর্গেই শোচনীয় পরাজয়ের মুখে তৃণমূল কংগ্রেস
  • সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের

বাংলাদেশ ভারতের কাছে ‘ঘনিষ্ঠতম’ রাষ্ট্র: ঢাকাকে দিল্লির বার্তা

দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক কিছু বিষয় নিয়ে আলোচনা বাকি থাকলেও দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ভারতের মোট উন্নয়ন সহযোগিতার ২৫ শতাংশ কেবল বাংলাদেশের জন্যই বরাদ্দ হয়েছে।
টিবিএস রিপোর্ট
05 September, 2022, 10:20 am
Last modified: 06 September, 2022, 09:53 am
ফাইল ছবি: সংগৃহীত

প্রতিবেশী বলয়ে বাংলাদেশই ভারতের কাছে ভূ-কৌশলগত এবং ভূ-অর্থনৈতিক দিক দিয়ে ঘনিষ্ঠতম রাষ্ট্র। আজ সোমবার (৫ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের ঠিক আগ মুহূর্তে ঢাকাকে এই বার্তা দিতে চাইছে সাউথ ব্লক। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে তথ্য। 

দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক কিছু বিষয় নিয়ে আলোচনা বাকি থাকলেও দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। এ কথা মনে করিয়ে নয়াদিল্লি সূত্র বলছে, ভারতের মোট উন্নয়ন সহযোগিতার ২৫ শতাংশ কেবল বাংলাদেশের জন্যই বরাদ্দ হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ প্রশ্নে কোনো 'ধীরে চলো' নীতিতেও বিশ্বাসী নয় নয়াদিল্লি। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, "গত এক বছরে আমরা আমাদের লাইন অব ক্রেডিট (এলওসি) সবচেয়ে বেশি ছেড়েছি বাংলাদেশের জন্য। কোনো দেশের নাম না করেই বলতে চাই, এত দ্রুত কম সুদে (বছরে ১ শতাংশ) ঋণ, কেউ বাংলাদেশকে দেয়নি।" 

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ইতোমধ্যেই ঋণের ১ বিলিয়ন ডলার বাংলাদেশের হাতে তুলে দিয়েছে।

বাংলাদেশ থেকে নেপাল এবং ভুটানে পণ্য রপ্তানিতে ভারতের বিনামূল্যে ট্রানজিট সুবিধা দেওয়া- দ্বিপাক্ষিক সহযোগিতার একটি বড় ধাপ বলে মনে করে সাউথ ব্লক। এর পাশাপাশি এ কথাও বলা হচ্ছে- চট্টগ্রাম সমুদ্রবন্দর ভারত ব্যবহার করতে পারায় একদিকে যেমন ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে, তেমনি উপকৃত হবে ঢাকাও। এতে ভারতের উত্তর পূর্বাঞ্চলে উৎপাদন এবং রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করছে ভারত। তাছাড়া, যে ট্রানজিট ফি বাংলাদেশ পাবে, তার পরিমাণও খুব ভাল।

ভারতের হিসাবে, ২০১০ সালে বাংলাদশের উন্নয়নে ভারতের সহায়তার মোট পরিমাণ ছিল ১০০ কোটি ডলার। এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় এক হাজার ডলারের কাছাকাছি। এ থেকেই বোঝা যায়, সম্পর্কের গতি গত এক দশকে দ্রুত বেড়ে চলেছে।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রীর ভারত সফর / প্রধানমন্ত্রী শেখ হাসিনা / নরেন্দ্র মোদি / ভারত-বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
    সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Related News

  • এক নেতা, এক দলীয় শাসনের পথে ভারত? মোদি-বিরোধীরা আজ কোথায়
  • ২১ রাজ্য, ভারতের ৭২ শতাংশই প্রধানমন্ত্রী মোদির বিজেপির দখলে
  • পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে: নরেন্দ্র মোদি; নিজেদের ‍দুর্গেই শোচনীয় পরাজয়ের মুখে তৃণমূল কংগ্রেস
  • সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের

Most Read

1
ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
আন্তর্জাতিক

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

2
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

4
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

5
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

6
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net