Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
রাশিয়া, ইউক্রেন থেকে খাদ্যশস্য আমদানিতে এলসি নিশ্চিত করবে ২৪ বৈশ্বিক ব্যাংক: টিপু মুনশি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 August, 2022, 02:35 pm
Last modified: 25 August, 2022, 04:03 pm

Related News

  • মার্চে এলসি নিষ্পত্তি কমেছে ২৬.৬ শতাংশ
  • বেকারি থেকে মৎস্যখাদ্য: বৈচিত্র্যময় চাহিদায় গম আমদানিতে রেকর্ড
  • এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • ১১ মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ আমদানি এলসি খোলার রেকর্ড
  • বিশ্ববাজারে দরপতন ও নীতিগত সমন্বয়হীনতায় চাহিদার তুলনায় অনেক বেশি গম আমদানি; বন্দরে জাহাজ জট

রাশিয়া, ইউক্রেন থেকে খাদ্যশস্য আমদানিতে এলসি নিশ্চিত করবে ২৪ বৈশ্বিক ব্যাংক: টিপু মুনশি

ওএমএস কর্মসূচির আওতায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১ কোটি কার্ডধারীরাও ১ সেপ্টেম্বর থেকে কম দামে ১০ কেজি চাল কিনতে পারবেন।
টিবিএস রিপোর্ট
25 August, 2022, 02:35 pm
Last modified: 25 August, 2022, 04:03 pm
প্রতীকী ছবি/ সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেন থেকে খাদ্য আমদানির জন্য ২৪টি গ্লোবাল ব্যাংক খাদ্যশস্য আমদানি পত্র (এলসি) নিশ্চিতকরণ প্রদান করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) খাদ্যশস্য আমদানির ক্ষেত্রে অর্থ প্রদান সংক্রান্ত সচিবালয়ের বৈঠকে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

অন্য দেশ থেকে খাদ্য সামগ্রী আমদানির জন্য অবশ্যই এলসি জারি করতে হবে তবে রপ্তানিকারক দেশ সব ব্যাংকের এলসি গ্রহণ নাও করতে পারে। এক্ষেত্রে তাদের বিশ্বস্ত গ্লোবাল ব্যাংক থেকে এলসি নিশ্চিতকরণ করা প্রয়োজন।

নতুন এ সিদ্ধান্তের ফলে এখন রাশিয়া ও ইউক্রেন থেকে খাদ্যশস্য আমদানিতে কোনো বাধা থাকলো না; তাই ভবিষ্যতে খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই বলে জানান মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, রাশিয়া ও ইউক্রেন থেকে সার ও খাদ্য আমদানির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।

তিনি আরো বলেন, সরকার ওষুধ রপ্তানি ত্বরান্বিত করার চেষ্টা করছে এবং অন্যান্য রপ্তানি খাত থেকেও ডলার আয় বাড়ানোর চেষ্টা করছে।

বৈঠকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী বলেন, সহজে আমদানি এবং সহজে অর্থ প্রদানের দিক নিয়ে আলোচনা হয়েছে।

মন্ত্রী বলেন, "আপনারা দেখতে পাবেন গম ও চাল আমদানি নিরবচ্ছিন্ন হবে।"

১ সেপ্টেম্বর থেকে সারাদেশে ওপেন মার্কেট সেল (ওএমএস)সহ বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে বলেও জানান তিনি।

ওএমএস কর্মসূচির আওতায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১ কোটি কার্ডধারীরাও ১ সেপ্টেম্বর থেকে কম দামে ১০ কেজি চাল কিনতে পারবেন।

আগে শুধু মসুর ডাল, চিনি ও তেল বিক্রি করতো ওএমএস।

এসব খাদ্যবান্ধব কর্মসূচির ফলে শিগগিরই চালের দাম স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেন খাদ্যমন্ত্রী।
 
Related Topics

টপ নিউজ

এনআরবি গ্লোবাল ব্যাংক / গ্লোবাল ব্যাংক / এলসি / এলসি সেটেলমেন্ট / চাল আমদানি / গম আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • মার্চে এলসি নিষ্পত্তি কমেছে ২৬.৬ শতাংশ
  • বেকারি থেকে মৎস্যখাদ্য: বৈচিত্র্যময় চাহিদায় গম আমদানিতে রেকর্ড
  • এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • ১১ মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ আমদানি এলসি খোলার রেকর্ড
  • বিশ্ববাজারে দরপতন ও নীতিগত সমন্বয়হীনতায় চাহিদার তুলনায় অনেক বেশি গম আমদানি; বন্দরে জাহাজ জট

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net