Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া অফিস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 August, 2022, 02:25 pm
Last modified: 19 August, 2022, 02:28 pm

Related News

  • ঈদের আগে ঝড়-বৃষ্টির যে আভাস দিচ্ছে আবহাওয়া অফিস
  • শীত নিয়ে পূর্বাভাসে যা বলছে আবহাওয়া অফিস
  • ঠাণ্ডা আবহাওয়া কেন ঘুমকে প্রভাবিত করে, শীতের রাতে ভালো ঘুমের জন্য যা করতে পারেন
  • বিশ্বের প্রথম কার্বন-নেগেটিভ দেশ ভুটানের প্রধানমন্ত্রীর বার্তা: ‘জনগণের ভালো থাকাই আমাদের মূল এজেন্ডা’
  • প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে দ্য আর্থশট প্রাইজ-২০২৫ জিতল ‘ফ্রেন্ডশিপ’

দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া অফিস

জুলাই মাসে ৫২৩ মিলিমিটার বৃষ্টিপাতকে স্বাভাবিক হিসেবে ধরা হয়। কিন্তু এবার বৃষ্টিপাতের পরিমাণ ছিল মাত্র ২১১ মিলিমিটার, যা রেকর্ড পরিমাণে কম।
টিবিএস রিপোর্ট
19 August, 2022, 02:25 pm
Last modified: 19 August, 2022, 02:28 pm
ছবি- সংগৃহীত

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার আবহাওয়া অফিসের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের বিভিন্ন জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বর্তমানে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টির পর এই তাপপ্রবাহ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার বুলেটিনে আরও বলা হয়েছে, শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতের তাপমাত্রাও দক্ষিণাঞ্চলে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দেশের অন্যত্র সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদরা জানান, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরি হয়েছে। 

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে (৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস) এবং কুতুবদিয়ায় রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা (২৬ ডিগ্রি সেলসিয়াস)।

স্বাভাবিকের চেয়ে এখনকার তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি 

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশের তাপমাত্রা স্বাভাবিক সময়ের চেয়ে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, "বছরের এই সময়ে ঢাকার স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার বাইরে ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা।"

"কিন্তু বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।"

এদিকে, দেশে বৃষ্টিপাতের প্রধান মাস জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে ৪২ শতাংশ কম বৃষ্টি হয়েছে। আগস্টের পরিসংখ্যান এখনও পাওয়া না গেলেও এই মাসের পূর্বাভাসেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। জুন মাসেও একইরকম পরিস্থিতি ছিল।

এ বছর কম বৃষ্টিপাত হওয়ায় চট্টগ্রাম বিভাগে খরা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।

জুলাই মাসে ৫২৩ মিলিমিটার বৃষ্টিপাতকে স্বাভাবিক হিসেবে ধরা হয়। কিন্তু এবার বৃষ্টিপাতের পরিমাণ ছিল মাত্র ২১১ মিলিমিটার, যা রেকর্ড পরিমাণে কম।

Related Topics

টপ নিউজ

জলবায়ু / আবহাওয়া অফিস / তাপমাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • ঈদের আগে ঝড়-বৃষ্টির যে আভাস দিচ্ছে আবহাওয়া অফিস
  • শীত নিয়ে পূর্বাভাসে যা বলছে আবহাওয়া অফিস
  • ঠাণ্ডা আবহাওয়া কেন ঘুমকে প্রভাবিত করে, শীতের রাতে ভালো ঘুমের জন্য যা করতে পারেন
  • বিশ্বের প্রথম কার্বন-নেগেটিভ দেশ ভুটানের প্রধানমন্ত্রীর বার্তা: ‘জনগণের ভালো থাকাই আমাদের মূল এজেন্ডা’
  • প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে দ্য আর্থশট প্রাইজ-২০২৫ জিতল ‘ফ্রেন্ডশিপ’

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net