Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
মধ্যরাতে হলের তালা ভেঙে খুবি ছাত্রীদের বিক্ষোভ, ১১ দফা দাবি মঞ্জুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 August, 2022, 11:20 am
Last modified: 17 August, 2022, 11:27 am

Related News

  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা
  • ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এমপি আমির হামজা
  • চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ, পরে সচল হলো কার্যক্রম
  • খাতুনগঞ্জে দুই ব্যাংকে আমানতকারীদের বিক্ষোভ, ‘হেয়ার কাট’ প্রস্তাব বাতিলের দাবি
  • জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি, বিক্ষোভে উত্তাল ফিলিপাইন

মধ্যরাতে হলের তালা ভেঙে খুবি ছাত্রীদের বিক্ষোভ, ১১ দফা দাবি মঞ্জুর

‘কথায় কথায় হলে কর্তৃপক্ষ আমাদের সাথে খারাপ ব্যবহার করে। সর্বশেষ আমাদের নিজেদের রান্না করতে নিষিদ্ধ করেছে..... হল কর্তৃপক্ষ এক ধরনের স্বৈরাচারী শাসন চালু করেছে। রাত আটটার মধ্যে হলে না ফিরলে দুর্ব্যবহার করে। অনেকের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট নিয়ে ব্যক্তিগত আক্রোশ থেকে দুর্ব্যবহার করে। একাডেমিক ফলাফল নিয়ে নিয়ে বাজে কথা শোনায়।’
টিবিএস রিপোর্ট
17 August, 2022, 11:20 am
Last modified: 17 August, 2022, 11:27 am

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) মেয়েদের হলে রান্নার সরঞ্জাম জব্দ ও প্রশাসনের দুর্ব্যবহারের প্রতিবাদে রাত ১১টার দিকে হল থেকে বেরিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এরপর গতকাল দিবাগত রাত দেড়টার দিকে শিক্ষার্থীদের ১১ দফা দাবি মেনে নিলে শিক্ষার্থীরা হলে ফিরে যান। 

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্তরে শিক্ষর্থীদের সকল দাবি মেনে নিয়ে লিখিত দেন অপরাজিতা হলের প্রভোস্ট রহিমা নুসরাত রিম্মি।

এর আগে অপরাজিতা হলে রাইস কুকার ও অন্যান্য রান্নার সরঞ্জাম নিষিদ্ধের প্রতিবাদে রাত ১১ টার দিকে আন্দোলনে নামের অপরাজিতা হলের ছাত্রীরা। ছাত্রীরা আন্দোলন শুরু করার আগে দাবি মেনে নেওয়ার অনুরোধ করে, এরপর হল কর্তৃপক্ষ হলের গেটের তালা লাগিয়ে দিলে তালা ভেঙে বের হন শিক্ষার্থীরা। 

পরে তাদের আন্দোলনের সাথে একাত্মতা  প্রকাশ করেন অন্যান্য হলের ছাত্র-ছাত্রীরা। অপরাজিতা হলের গেট থেকে তারা আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্তরে এসে অবস্থান নেন।

মঙ্গলবার দুপুরে অপরাজিতা হলের এক ছাত্রী আত্মহত্যার উদ্দেশ্যে বটি দিয়ে নিজেকে আহত করার পর সন্ধ্যায় অপরাজিতা হলে দা, বটি, চাকু এমনকি রাইসকুকারও নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। ছাত্রীদের রুমে গিয়ে সরঞ্জামগুলো জব্দ করা হয়। সবাইকে ডাইনিংয়ের খাবার খেতে নির্দেশ দেয়া হয়।

অপরাজিতা হলের শিক্ষার্থী জাকিয়া বলেন, 'কথায় কথায় হলে কর্তৃপক্ষ আমাদের সাথে খারাপ ব্যবহার করে। সর্বশেষ আমাদের নিজেদের রান্না করতে নিষিদ্ধ করেছে। রুমে রুমে গিয়ে সকলের রাইসকুকার জব্দ করে নেওয়া হয়েছে। হলের গেট দিয়ে কেউকে কাঁচা তরকারি নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমাদের হলের ডাইনিং এ খাবার অত্যন্ত নিম্নমানের। এছাড়া উচ্চমূল্যের ডাইনিং থেকে খাবার কেনার সামর্থ্য সকলের থাকে না।'

তিনি বলেন, 'হল কর্তৃপক্ষ এক ধরনের স্বৈরাচারী শাসন চালু করেছে। রাত আটটার মধ্যে হলে না ফিরলে দুর্ব্যবহার করে। অনেকের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট নিয়ে ব্যক্তিগত আক্রোশ থেকে দুর্ব্যবহার করে। একাডেমিক ফলাফল নিয়ে নিয়ে বাজে কথা শোনায়।'

শারমীন নামের আরেক শিক্ষার্থী বলেন, 'আজকের নিষেধাজ্ঞা দেওয়ার পর আমরা প্রাথমিকভাবে হল কর্তৃপক্ষের কাছে গিয়েছিলাম। তারা আমাদের দাবি না মেনে দুর্ব্যবহার শুরু করে এবং তাড়িয়ে দেই। পরবর্তীতে আমরা আন্দোলন করতে চাইলে তারা হলের দুটি গেটি তালা লাগিয়ে দেয়। তখন আমরা দুটি গেটের তালা ভেঙ্গে হলে সামনে এসে আন্দোলন শুরু করি।'

শিক্ষার্থীরা আরও জানান, হলের প্রোভোস্ট, সহকারী প্রোভোস্ট ছাত্রীদের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে ধমক দেওয়া থেকে শুরু করে সিট বাতিলের হুমকি দেন। কিছুদিন আগে ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে এক ছাত্রীকে ৪৫ মিনিট  হুমকি-ধামকি দেয় হল কর্তৃপক্ষ।

আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক মো. শরীফ হাসান লিমন এসেছিলেন। তবে তিনি শিক্ষার্থীদের আন্দোলন নিবৃত্ত করতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে চলে যান।

পরে শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে রাত দেড়টায় হলের প্রভোস্ট বডি তাদের সাথে দেখা করে সব দাবি মেনে নেওয়ার লিখিত দেন।

শিক্ষার্থীদের ১১ দফা দাবি- 

১. রাইস কুকার ও হলের রান্নার সরঞ্জামাদি ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

২. যৌন হয়রানির প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার কারণে ব্যক্তিগত আক্রমণ ও পারিবারিক শিক্ষা তুলে কথা বলায় ক্ষমা চাইতে হবে।

৩. হলে প্রয়োজনে অভিভাবক ও নারী আত্মীয়দের থাকার অনুমতি দিতে হবে।

৪. পানির পোকা ও খাবারের সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।

৫. প্রভোস্ট তার নিজ ডিসিপ্লিনের স্টুডেন্টদেরকে ডেকে নিয়ে ব্যক্তিগত এবং একাডেমিক বিষয়ে হয়রানি বন্ধ করতে হবে ও ক্ষমা চাইতে হবে।

৬. হলের কর্মকর্তা ও কর্মচারীদের দুর্ব্যবহার বন্ধ করতে হবে।

৭. যে কোনো পরিস্থিতিতে সিট বাতিলের হুমকি দেওয়া বন্ধ করতে হবে।

৮. যে কোনো পরিস্থিতিতে হলের ছাত্রীদের মতামতকে প্রাধান্য দিতে হবে।

৯. হলের মিল খাওয়া বাধ্যতামূলক করা যাবে না।

১০. আজকের (আন্দোলনের) ঘটনাকে কেন্দ্র করে কোন শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে হুমকি দেওয়া যাবে না।

১১. এ দাবিসমূহ না মানলে প্রভোস্ট কমিটির পদত্যাগ করতে হবে।

ছাত্রীরা রাইস কুকার ও হলের রান্নার সরঞ্জামদি ব্যবহার বন্ধের প্রতিবাদে আন্দোলনে নেমে এ ১১ দফা দাবি ঘোষণা করেছিলেন।

 

Related Topics

টপ নিউজ

হল / খুবি / খুলনা বিশ্ববিদ্যালয় / বিক্ষোভ / তালা ভেঙে বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা
  • ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এমপি আমির হামজা
  • চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ, পরে সচল হলো কার্যক্রম
  • খাতুনগঞ্জে দুই ব্যাংকে আমানতকারীদের বিক্ষোভ, ‘হেয়ার কাট’ প্রস্তাব বাতিলের দাবি
  • জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি, বিক্ষোভে উত্তাল ফিলিপাইন

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net