Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
বাংলাদেশে ১ কোটি ৭০ লাখ বিবাহিত নারী অপুষ্টিতে ভুগছেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 August, 2022, 03:50 pm
Last modified: 16 August, 2022, 03:53 pm

Related News

  • গাজায় শিশুদের ‘একবেলা খাবারও জুটছে না’: সহায়তা সংস্থা
  • রোহিঙ্গা শিবিরে অতি-তীব্র অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা ২৭ শতাংশ বেড়েছে 
  • গাজায় ৩ পিস আলুর দাম ৪০ ডলার!
  • গাজায় খাদ্য ও চিকিৎসা সহায়তার অনুমতি দিতে ইসরায়েলকে নির্দেশ আন্তর্জাতিক আদালতের
  • আমাদের মা কেন দিন দিন ছোটো হতে থাকে?

বাংলাদেশে ১ কোটি ৭০ লাখ বিবাহিত নারী অপুষ্টিতে ভুগছেন

১৫-৪৯ বছর বয়সী নারীদের মধ্যে ৪৫ শতাংশই অপুষ্টিতে ভুগছেন।
টিবিএস রিপোর্ট
16 August, 2022, 03:50 pm
Last modified: 16 August, 2022, 03:53 pm
ছবি- সংগৃহীত

বাংলাদেশে ১৫ থেকে ৪৯ বছর বয়সী প্রায় ১ কোটি ৭০ লাখ বিবাহিত নারী অপুষ্টিতে ভুগছেন।

তাদের মধ্যে একদলের ওজন স্বাভাবিকের চেয়ে কম। অন্যদের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি।

আগে তুলনামূলক কম ওজনের নারীর সংখ্যা বেশি ছিল। কিন্তু সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, অতিরিক্ত ওজনের নারীর সংখ্যা বেড়েছে। দুটোই অপুষ্টিজনিত সমস্যা।

মঙ্গলবার সকালে আইসিডিডিআর,বি কর্তৃক 'বাংলাদেশী নারীদের মধ্যে অপুষ্টির দ্বিগুণ বোঝা' শীর্ষক একটি অনুষ্ঠানে বাংলাদেশের নারীদের বর্তমান পুষ্টিজনিত পরিস্থিতি প্রকাশ করা হয়।

আইসিডিডিআর,বি-র মার্কিন দাতা সংস্থা ইউএসএআইডি এবং ডেটা ফর ইমপ্যাক্ট এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বলা হয়, অন্তত একবার বিয়ে হওয়া ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীর সংখ্যা বর্তমানে ৩ কোটি ৮০ লাখ। তাদের মধ্যে ৫০ লাখ নারীর ওজন কম; অন্যদিকে ১ কোটি ২০ লাখ নারীর ওজন বেশি।

অর্থাৎ, ১৫-৪৯ বছর বয়সী নারীদের মধ্যে ৪৫ শতাংশই অপুষ্টিতে ভুগছেন।

২০০৭ থেকে ২০১৭ সালের জনসংখ্যা, স্বাস্থ্য এবং পুষ্টি তথ্য বিশ্লেষণ করে গবেষকরা বলছেন, বাংলাদেশে বিবাহিত নারীদের মধ্যে কম ওজনের নারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

২০০৭ সালে এটি ছিল ৩০ শতাংশ, যা ২০১৭-১৮ সালে কমে হয়েছে ১২ শতাংশ। 

অন্যদিকে, ২০০৭ সালে একই বয়সের নারীদের প্রায় ১২ শতাংশ ছিল স্থূল; যা ২০১৭-১৮ সালে বেড়ে হয়েছে ৩২ শতাংশ।

অন্য কথায়, ১০ বছরের ব্যবধানে সামগ্রিক পুষ্টি পরিস্থিতির কোন উন্নতি হয়নি।

তবে বাংলাদেশে নারীদের অতিরিক্ত ওজনের সমস্যা দিন দিন প্রকট হয়ে উঠছে। এই বিষয়ে খুব একটা মনোযোগ দেওয়া হয় না বলে উল্লেখ করা হয় অনুষ্ঠানে। এই সমস্যায় মনোযোগ দেওয়ার এখনই সময়, বলেন বক্তারা।

Related Topics

টপ নিউজ

অপুষ্টি / অপুষ্টিতে ভোগা মানুষ / নারীর অপুষ্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • গাজায় শিশুদের ‘একবেলা খাবারও জুটছে না’: সহায়তা সংস্থা
  • রোহিঙ্গা শিবিরে অতি-তীব্র অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা ২৭ শতাংশ বেড়েছে 
  • গাজায় ৩ পিস আলুর দাম ৪০ ডলার!
  • গাজায় খাদ্য ও চিকিৎসা সহায়তার অনুমতি দিতে ইসরায়েলকে নির্দেশ আন্তর্জাতিক আদালতের
  • আমাদের মা কেন দিন দিন ছোটো হতে থাকে?

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net