Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
লঞ্চভাড়া বাড়ছে ৩০ শতাংশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 August, 2022, 11:40 am
Last modified: 16 August, 2022, 11:52 am

Related News

  • লঞ্চ ভাড়া দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব নাকচ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়
  • লঞ্চ ভাড়া দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব মালিকদের
  • কিলোমিটার প্রতি বাস ভাড়া বাড়তে পারে ১৩%, লঞ্চ ভাড়া ১৯%
  • বাস ভাড়া ২৭%, লঞ্চ ভাড়া ৩৫% বাড়ল
  • কাল থেকে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে চলবে নৌযান 

লঞ্চভাড়া বাড়ছে ৩০ শতাংশ

জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা থেকে ৮ টাকা বৃদ্ধি করে ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
16 August, 2022, 11:40 am
Last modified: 16 August, 2022, 11:52 am
ছবি-টিবিএস

সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দামবৃদ্ধির কারণে নৌযানের ভাড়া ৩০% বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। 

মঙ্গলবার (১৬ আগস্ট) থেকে এই ভাড়া কার্যকর হবে বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আজ বলা হয়।

এতে বলা হয়, জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা থেকে ৮ টাকা বৃদ্ধি করে ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ২.৩০ টাকা হতে ০.৭০ টাকা বৃদ্ধি করে ৩ টাকা এবং প্রতি ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেয় সরকার। এই মূল্যবৃদ্ধির হার গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ।

নতুন মূল্যে প্রতি লিটারে ডিজেল ও কেরোসিনের দাম ৩৪ টাকা বাড়ানো হয়। অর্থাৎ আগের মূল্য ৮০ টাকার বদলে এখন এ জ্বালানিগুলো কিনতে ক্রেতাকে গুনতে হবে ১১৪ টাকা। অন্যদিকে অকটেন ও পেট্রোল লিটারপ্রতি ৪৬ ও ৪৪ টাকা বাড়িয়ে যথাক্রমে ১৩৫ টাকা ও ১৩০ করা হয়।

এ প্রেক্ষিতে গত ৭ আগস্ট বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) লঞ্চ ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব জানিয়ে চিঠি পাঠায় বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি।

চিঠিতে বলা হয়, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে লঞ্চ পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। তাই এ পরিস্থিতিতে যাত্রীভাড়া বাড়ানো প্রয়োজন।  
 

Related Topics

টপ নিউজ

লঞ্চ ভাড়া বৃদ্ধি / যাত্রীবাহী নৌযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • লঞ্চ ভাড়া দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব নাকচ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়
  • লঞ্চ ভাড়া দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব মালিকদের
  • কিলোমিটার প্রতি বাস ভাড়া বাড়তে পারে ১৩%, লঞ্চ ভাড়া ১৯%
  • বাস ভাড়া ২৭%, লঞ্চ ভাড়া ৩৫% বাড়ল
  • কাল থেকে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে চলবে নৌযান 

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net