Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
মঙ্গলবারের একনেক সভায় সংশোধিত মুদ্রণ শিল্প পার্ক প্রকল্পের প্রস্তাব উপস্থাপন 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 August, 2022, 09:35 am
Last modified: 16 August, 2022, 09:43 am

Related News

  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • একনেক অনুমোদিত ১,৩০০ এর বেশি প্রকল্প রিভিউয়ের আওতায় আছে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী
  • একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন দিল সরকার
  • স্বাস্থ্য খাতে ৩,৪২১ কোটি টাকার তিন প্রকল্প একনেকে অনুমোদন
  • সারাদেশে খাস জমি চিহ্নিত করতে উচ্চপর্যায়ের কমিটি 

মঙ্গলবারের একনেক সভায় সংশোধিত মুদ্রণ শিল্প পার্ক প্রকল্পের প্রস্তাব উপস্থাপন 

নতুন প্রস্তাবনায় ঢাকা-দোহার সড়কের পাশে মুন্সিগঞ্জের সিরাজদিখানের খারসুর মৌজায় ১০০ একর পতিত জমিতে পার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। এতে ২৯৯টির বেশি কারখানা স্থাপন করা যাবে।
টিবিএস রিপোর্ট
16 August, 2022, 09:35 am
Last modified: 16 August, 2022, 09:43 am

সাড়ে ছয় বছর পর নতুন জায়গায় সরিয়ে নিতে প্রস্তাবিত দেশের মুদ্রণ শিল্প পার্ক স্থাপন প্রকল্প সংশোধন করা হচ্ছে।

নতুন প্রস্তাবনায় ঢাকা-দোহার সড়কের পাশে মুন্সিগঞ্জের সিরাজদিখানের খারসুর মৌজায় ১০০ একর পতিত জমিতে পার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। এতে ২৯৯টির বেশি কারখানা স্থাপন করা যাবে।

এর আগে সিরাজদিখানের বড় বর্ত্তা মৌজায় ঢাকা-মাওয়া সড়কের পাশে ৪২ একর জমিতে মুদ্রণ শিল্প নগরী স্থাপনের পরিকল্পনা ছিল।

সংশোধিত প্রস্তাব অনুমোদনের জন্য মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে।

বিসিকের কর্মকর্তারা জানান, ভূমির এ জটিলতায় বার বার প্রকল্পের মেয়াদ বাড়িয়েও কোনো অগ্রগতি হয়নি। পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সিরাজদিখানের খারসুর মৌজায় ১০০ একর জমিতে মুদ্রণ শিল্প পার্ক স্থাপনের সিদ্ধান্ত হয়। আর এ কারণে প্রকল্পটি সংশোধন করা হচ্ছে ।

ঢাকা ও অন্যান্য স্থানের অপরিকল্পিত মুদ্রণ কারখানাগুলোকে মুন্সিগঞ্জের সিরাজদিখানের বড় বর্ত্তা মৌজায় সরিয়ে নিতে ২০১৬ সালে এ প্রকল্পের বাস্তবায়ন কাজ হয়। এ মৌজাতে আবার প্লাস্টিক শিল্প নগরী হচ্ছে। প্লাস্টিক শিল্প নগরীর জন্য ৫০ একর জমি চিহ্নিত করার পর মুদ্রণ শিল্প নগরী স্থাপনে দেওয়া হয় ৪২ একর জমি । এতে দুই বছর পার হয়ে যায়।

২০১৮ সালে মুদ্রণ শিল্প নগরীর জন্য জমি অধিগ্রহণ করতে গেলে,  বড় বর্ত্তা মৌজা অধিবাসীরা সরকারি কর্মকর্তাদের লাঞ্চিত করে। ফলে খাস জমিতে বসবারকারীদের বিরুদ্ধে মামলাও করা হয়। এসব কারণে পাঁচ বছরে জমি অধিগ্রহণ করা সম্ভব হয়নি বলে জানান বিসিকের কর্মকর্তারা।

নতুন প্রস্তাবিত জমিতে ২৫টি বাড়ি থাকলেও পতিত জমি হওয়ার কারণে অধিগ্রহণে সমস্যা হবে না বলে আশা করা হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে যথাযথভাবে পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিক মুদ্রণ শিল্প পার্ক স্থাপন প্রকল্পের পরিচালক মো. নিজাম উদ্দিন বলেন, মুদ্রণ শিল্প পার্কের জন্য নতুন করে ভূমি চিহ্নিত করা হয়েছে। এখন আগের চেয়ে অনেক কম মূল্যে ভূমি পাওয়া যাচ্ছে। বেশিরভাগ পতিত জমি হওয়ার কারণে সেখানে তেমন ঘরবাড়িও নেই।  এ কারণে ভূমি অধিগ্রহণের জটিলতা থাকবে না।

তিনি বলেন, এখন ভূমির পরিমাণ বেড়ে হওয়ায় প্লটের সংখ্যা প্রায় দ্বিগুণ হবে এবং প্লটের সাইজও বাড়বে। তবে প্লটের প্রকৃত হিসাব জানা যাবে ভূমির মাস্টারপ্ল্যান তৈরি হওয়ার পর। প্রাথমিক হিসেবে প্লটের সংখ্যা ২৯৯টির বেশ হবে বলে ধারণা করা হচ্ছে।

সংশোধিত প্রস্তাব অনুমোদন পাওয়ার তিন মাসের মধ্যে ভূমি অধিগ্রহণের কাজ শুরু করা যাবে। এই শিল্প পার্কে দুই বছরের মধ্যে বেসরকারি মুদ্রণ শিল্পের উদ্যোক্তারা তাদের উৎপাদন কার্যক্রম শুরু করতে পারবেন বলে জানান বিসিকের কর্মকর্তারা।

প্রস্তাবিত সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে মোট ব্যয় ১৩৮.৭০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৭৫.৫০ কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। দুই বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। 

Related Topics

টপ নিউজ

একনেক সভা / একনেক / মুদ্রণ শিল্প পার্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

Related News

  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • একনেক অনুমোদিত ১,৩০০ এর বেশি প্রকল্প রিভিউয়ের আওতায় আছে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী
  • একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন দিল সরকার
  • স্বাস্থ্য খাতে ৩,৪২১ কোটি টাকার তিন প্রকল্প একনেকে অনুমোদন
  • সারাদেশে খাস জমি চিহ্নিত করতে উচ্চপর্যায়ের কমিটি 

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net