Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
জ্বালানির মূল্যবৃদ্ধি: পেট্রোবাংলার সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 August, 2022, 05:40 pm
Last modified: 10 August, 2022, 06:10 pm

Related News

  • ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণকাজের তদারকির জন্য পরামর্শক খুঁজছে বিপিসি
  • জ্বালানি তেলের দামের প্যারাডাক্স: চড়া কর ডেকে আনছে ভর্তুকি
  • ক্রুড অয়েলের অভাবে বন্ধের মুখে ইস্টার্ন রিফাইনারি: ১০ এপ্রিলের পর উৎপাদনের আশা ক্ষীণ
  • নতুন সময়সূচি নির্ধারণ; ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ চলবে সকাল ৭টা থেকে বিকেল ৩টা
  • এপ্রিলের জন্য ৯ এলএনজি কার্গো নিশ্চিত করল সরকার

জ্বালানির মূল্যবৃদ্ধি: পেট্রোবাংলার সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

 বিপিসি চেয়ারম্যানের কাছে চিঠি হস্তান্তরের জন্য বিক্ষোভকারীরা পেট্রোবাংলা ভবনে প্রবেশ করেছে।
টিবিএস রিপোর্ট
10 August, 2022, 05:40 pm
Last modified: 10 August, 2022, 06:10 pm
ছবি: টিবিএস

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করছেন একদল শিক্ষার্থী।

বুধবার (১০ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনের সামনে মূল্যবৃদ্ধির প্রতিবাদে ব্যানার নিয়ে অবস্থান নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে লেখা এক চিঠিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদুল ইসলাম আপন জ্বালানি তেলের দাম কমিয়ে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রতি আহ্বান জানিয়েছেন।

চিঠিতে বলা হয়, 'গত বছর নভেম্বরে জ্বালানির মূল্যবৃদ্ধির পর থেকে একে একে পরিবহনসমূহের ভাড়াবৃদ্ধিসহ সমস্ত খাতের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, এর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যও উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। সবকিছুর মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ হয়ে দাঁড়িয়েছে, যার নেপথ্যে মুখ্য ভূমিকা হিসেবে পালন করেছে জ্বালানির মূল্যবৃদ্ধি। এই অবস্থায় পুনরায় জ্বালানির মূল্যবৃদ্ধি বর্তমানে মড়ার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে, যা আপামর মধ্যবিত্ত সাধারণ জনগণের কাছে পাহাড়সম বোঝার মতো।'

শিক্ষার্থীরা আরও দাবি করেন যে, বিগত বছরগুলোতে বিপিসি পর্যাপ্ত মুনাফা অর্জন করেছিল, আর তাই এখন জ্বালানির দাম বৃদ্ধি কোনোভাবেই যুক্তিসংগত নয়।

ছবি: টিবিএস

প্রতিবেদনটি লেখা অবধি বিপিসি চেয়ারম্যানের কাছে চিঠি হস্তান্তরের জন্য বিক্ষোভকারীরা পেট্রোবাংলা ভবনে প্রবেশ করে।

এর আগে গত শুক্রবার সরকার জ্বালানি তেলের দাম ৪২ দশমিক ৫ শতাংশ থেকে ৫১ দশমিক ৬ শতাংশ পর্যন্ত বাড়ায়, যা ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। রেকর্ড মুদ্রাস্ফীতির মধ্যে নিত্যপণ্যের আকাশচুম্বী দামে ইতোমধ্যে জর্জরিত সাধারণ মানুষ জ্বালানির মূল্যবৃদ্ধিতে আবারও নাকাল।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ শুক্রবার ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা এবং অকটেন ও পেট্রোলের দাম লিটার প্রতি ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করে। 

Related Topics

টপ নিউজ

জ্বালানির মূল্যবৃদ্ধি / বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণকাজের তদারকির জন্য পরামর্শক খুঁজছে বিপিসি
  • জ্বালানি তেলের দামের প্যারাডাক্স: চড়া কর ডেকে আনছে ভর্তুকি
  • ক্রুড অয়েলের অভাবে বন্ধের মুখে ইস্টার্ন রিফাইনারি: ১০ এপ্রিলের পর উৎপাদনের আশা ক্ষীণ
  • নতুন সময়সূচি নির্ধারণ; ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ চলবে সকাল ৭টা থেকে বিকেল ৩টা
  • এপ্রিলের জন্য ৯ এলএনজি কার্গো নিশ্চিত করল সরকার

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net