Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
কৃষক পর্যায়ে প্রতিকেজি ইউরিয়া সারের দাম ৬ টাকা বাড়িয়েছে সরকার 

বাংলাদেশ

শওকত আলী 
01 August, 2022, 04:30 pm
Last modified: 01 August, 2022, 10:06 pm

Related News

  • বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া, কম দামে দিতে চায় ইউরিয়া সার
  • বিদ্যুতের মূল্য নির্ধারণে স্বচ্ছতা ও জবাবদিহিতা: প্রয়োজন স্বাধীন ব্যয় নিরীক্ষা ও কার্যকর সংস্কার
  • ফার্নেস অয়েলের দাম ১৮ শতাংশ কমাল বিইআরসি
  • সরকার বলছে গ্যাস সরবরাহ বাড়ানো সম্ভব নয়: বোরো মৌসুমে সার সংকটের আশঙ্কা
  • এলপি গ্যাসের দাম আরও কমাল বিইআরসি

কৃষক পর্যায়ে প্রতিকেজি ইউরিয়া সারের দাম ৬ টাকা বাড়িয়েছে সরকার 

নতুন নির্ধারিত মূল্য অনুসারে, ডিলার পর্যায়ে প্রতিকেজি ইউরিয়া সারের দাম আগে ১৪ টাকা হলেও, এখন থেকে তা ২০ টাকা হবে।
শওকত আলী 
01 August, 2022, 04:30 pm
Last modified: 01 August, 2022, 10:06 pm
ছবি- ইউএনবি

বিশ্বব্যাপী ইউরিয়া সারের মূল্যবৃদ্ধিকে বিবেচনা করে, কৃষকদের জন্য প্রতিকেজি ইউরিয়া সারের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ২২ টাকা করেছে সরকার। 

আজ সোমবার ( ১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য নির্ধারণ করে দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

এদিকে বিশ্ববাজারে মূল্য বাড়লেও দেশের কৃষকদের কথা ভেবে প্রধানমন্ত্রী সারের দাম বাড়াতে চান না বলে পাঁচদিন আগেই জানিয়েছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তারপরই দাম বৃদ্ধির ঘোষণা এলো।

নতুন নির্ধারিত মূল্য অনুসারে, ডিলার পর্যায়ে প্রতিকেজি ইউরিয়া সারের দাম আগে ১৪ টাকা হলেও, এখন থেকে তা ২০ টাকা হবে।

চলতি বছরে ইউরিয়া সারের চাহিদার প্রক্ষেপণ রয়েছে ২৬ লাখ টনের। এরমধ্যে সাড়ে ১০ লাখ টন উৎপাদনের লক্ষ্য রয়েছে দেশের কারখানাগুলোয়; বাকীটা আমদানি করতে হবে।

কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি মাসে আমন ধান রোপণের জন্য ২ লাখ ৭৫ হাজার টন ইউরিয়া প্রয়োজন।

গত ২০ জুলাই কৃষিমন্ত্রী জানান, চাষবাসের জন্য অতি-দরকারি ইউরিয়া সার কেনার বিকল্প উৎস সন্ধান করছে কৃষি মন্ত্রণালয়।

এসময় তিনি জানান, বিশ্ববাজারে প্রতিকেজি ইউরিয়া সারের দাম ৭০-৮০ টাকা হলেও- স্থানীয়ভাবে উৎপাদিত সারের দাম ১৯ টাকা। 
 
Related Topics

টপ নিউজ

ইউরিয়া সার / মূল্য নির্ধারণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • কোলাজ: টিবিএস
    ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার
  • ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  
  • জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
    প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

Related News

  • বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া, কম দামে দিতে চায় ইউরিয়া সার
  • বিদ্যুতের মূল্য নির্ধারণে স্বচ্ছতা ও জবাবদিহিতা: প্রয়োজন স্বাধীন ব্যয় নিরীক্ষা ও কার্যকর সংস্কার
  • ফার্নেস অয়েলের দাম ১৮ শতাংশ কমাল বিইআরসি
  • সরকার বলছে গ্যাস সরবরাহ বাড়ানো সম্ভব নয়: বোরো মৌসুমে সার সংকটের আশঙ্কা
  • এলপি গ্যাসের দাম আরও কমাল বিইআরসি

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

3
কোলাজ: টিবিএস
অর্থনীতি

ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার

4
ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা

5
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  

6
জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net