Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
ঝর্না দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে লাশ হয়ে ফিরলেন ১১ শিক্ষক-শিক্ষার্থী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 July, 2022, 03:15 pm
Last modified: 29 July, 2022, 09:44 pm

Related News

  • ১৫ বছরে রেলপথে ১,৩৩৪ দুর্ঘটনা: সংসদে রেলপথমন্ত্রী
  • কুমিল্লায় ট্রেনের ইঞ্জিন বিকল ও ৪ বগি লাইনচ্যুত: চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
  • চট্টগ্রামে বালুভর্তি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল
  • ফরিদপুরে দুর্ঘটনায় নিহত পাঁচ: ১০ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না আরিফুলের
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন

ঝর্না দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে লাশ হয়ে ফিরলেন ১১ শিক্ষক-শিক্ষার্থী

সংঘর্ষের পর মাইক্রোবাসটি ট্রেনের ইঞ্জিনের সাথে আটকে যায়, ওই অবস্থায় মাইক্রোবাসটিকে প্রায় আধা কিলোমিটার পথ ছেঁচড়ে নিয়ে থামে ট্রেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রেল ক্রসিংয়ে গেটম্যান ছিল না। এমনকি ক্রসিংয়ের থাকা প্রতিবন্ধক বাঁশটিও নামানো ছিল না।
টিবিএস রিপোর্ট
29 July, 2022, 03:15 pm
Last modified: 29 July, 2022, 09:44 pm

চট্টগ্রামের মিরসরাইয়ে ঝর্না দেখে মাইক্রোবাসে করে  ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মারা গেছে ১১ শিক্ষক-শিক্ষার্থী। 

নিহতরা হাটহাজারী এলাকার আরএন্ডজে প্রাইভেট কেয়ার নামের একটি কোচিং সেন্টারের শিক্ষক ও শিক্ষার্থী। শুক্রবার দুপুর দেড়টার দিকে মিরসরাইতে খৈয়াছড়া ঝর্ণা দেখে ফেরার পথে বড়তাকিয়া স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা মহানগর প্রভাতীর ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন।

নিহতদের মধ্যে ৪ জন কোচিং সেন্টারের শিক্ষক, ৬ জন শিক্ষার্থী ও একজন গাড়ির চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেল ক্রসিংয়ে গেটম্যান ছিল না। এমনকি ক্রসিংয়ের থাকা প্রতিবন্ধক বাঁশটিও নামানো ছিল না। মাইক্রোবাসটি রেল লাইনে উঠে গেলে ঠিক এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনটি মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে যায়। এর ফলে এই মারাত্মক দুর্ঘটনা ঘটে। 

উপ-পরিচালক আনসার আলী বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী বড়তাকিয়া লেভেল ক্রসিং পার হওয়ার মুখে পর্যটকবাহী মোইক্রোটি লাইনে উঠে পড়ে। সংঘর্ষের পর মাইক্রোবাসটি ট্রেনের ইঞ্জিনের সাথে আটকে যায়, ওই অবস্থায় মাইক্রোবাসটিকে প্রায় আধা কিলোমিটার পথ ছেঁচড়ে নিয়ে থামে ট্রেন।

নিহতদের মধ্যে কোচিং সেন্টারের চার শিক্ষক হলো- চট্টগ্রাম কলেজ ডিগ্রি পাস কোর্সের ছাত্র রিদোয়ান চৌধুরী (২২), মোস্তফা মাসুদ রাকিব (১৯), ক্যান্টেন্টম্যান্ট পাবলিক কলেজের বিবিএর ছাত্র ওয়াহিদুল আলম জিসান (২২) ও জিয়াউল হক সজীব (২২)।

নিহত শিক্ষার্থীরা হলেন- এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ হাসান, মোসহাব আহমেদ হিসাম (১৬), তৌহিদ ইবনে শাওন (২০), সাগর, ইকবাল হোসেন মারুফ ও আয়াতুল ইসলাম। অপরজন মাইক্রোবাসের চালক গোলাম মোস্তফা নিরু (২৬)। 

আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে হৃদয় (১৫), মাহিন (১৬), তাশমির( ১৬),  আয়াত (১৫), সৈকত (১৬)-কে। ইমন (১৫) ভর্তি আছেন ২৪ নং ওয়ার্ডে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ে পূর্ব অঞ্চলের উপ-পরিচালক (ট্রাফিক কমার্শিয়াল) আনসার আলীকে প্রধান করে গঠিত কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

কার্যকরী ব্যবস্থা না নেওয়ায় বারবার রেল ক্রসিংয়ে মৃত্যু  

আজকে মিরসরাইয়ে ১১ জন মৃত্যুর আগে চলতি মাসের ২১ জুলাই গোপালগঞ্জের কাশিয়ানীতে কাঠামদরস্ত রেলক্রসিংয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ভটভটিতে থাকা ৫ শ্রমিক নিহত হন। 

এর আগে ১৭ জুলাই গাজীপুরের শ্রীপুরে বরমির মাইজপাড়া রেলক্রসিংয়ে পোশাকশ্রমিক বহনকারী একটি বাসে ট্রেনের ধাক্কায় চারজন নিহত হন। 

বাংলাদেশ রেলওয়ের হিসাব মতে, ২০১৪-২০ সাল পর্যন্ত রেলে দুর্ঘটনায় মারা গেছেন ১৭৫ জন। এর মধ্যে ১৪৫ জনের মৃত্যু হয়েছে লেভেল ক্রসিংয়ে। রেলে দুর্ঘটনায় যত মৃত্যু হয়, তার ৮৩ শতাংশই রেল ক্রসিংয়ে দুর্ঘটনাজনিত মৃত্যু। 

সনাক-টিআইবি'র চট্টগ্রাম মহানগরের সভাপতি অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী বলেন, "রেলক্রসিংটিতে কোনো সিগন্যাল বা প্রতিবন্ধক ছিল না। লাইনম্যানও ছিলেন না। যার কারণে এত বড় দুর্ঘটনা ঘটল। রেল ক্রসিং দুর্ঘটনায় বারবার এমন মৃত্যু হলেও কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে সুরক্ষিত রেলক্রসিং নির্মাণ ও পর্যাপ্ত গেটম্যান নিয়োগ দিচ্ছে না। অথচ প্রতি বছর হাজার হাজার কোটি টাকার নতুন নতুন প্রকল্প নিচ্ছে সরকার।" 

রেলওয়ে পূর্ব অঞ্চলের উপ-পরিচালক (ট্রাফিক কমার্শিয়াল) আনসার আলী বলেন, "ট্রেন আসায় গেইটম্যান সাদ্দাম বাঁশ ফেলেছিলেন। কিন্তু মাইক্রোবাসটি বাঁশ ঠেলে ক্রসিংয়ে উঠে পড়ে। এরপরও আমরা ঘটনা তদন্ত করছি। যদি ওই সময় লাইনম্যান না থাকেন, তবে ব্যবস্থা নেওয়া হবে।' 

মহানগর প্রভাতি ফের দুর্ঘটনায় নিহত আরো একজন 

মিরসরাইয়ের দুর্ঘটনার পর কয়েক ঘন্টা বিলম্বে চট্টগ্রামে আসার পথে পাহাড়তলিতে ফের দুর্ঘটনায় পড়ে ট্রেনটি। এই সময় ট্রেনটির নিচে পড়ে ১ জন মারা গেছে। 

Related Topics

টপ নিউজ

দুর্ঘটনা / মাইক্রোবাস-ট্রেন দুর্ঘটনা / ট্রেন দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
    ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

Related News

  • ১৫ বছরে রেলপথে ১,৩৩৪ দুর্ঘটনা: সংসদে রেলপথমন্ত্রী
  • কুমিল্লায় ট্রেনের ইঞ্জিন বিকল ও ৪ বগি লাইনচ্যুত: চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
  • চট্টগ্রামে বালুভর্তি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল
  • ফরিদপুরে দুর্ঘটনায় নিহত পাঁচ: ১০ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না আরিফুলের
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

6
নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net