Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
পরিবেশবান্ধব ফ্ল্যাটের জন্য ঋণ পাওয়া যাবে ৩০ লাখ পর্যন্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 July, 2022, 02:55 pm
Last modified: 26 July, 2022, 03:05 pm

Related News

  • এক বছরের ব্যবধানে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়েছে ১.৫১ লাখ কোটি টাকা
  • ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিবে প্রবাসী কল্যাণ ব্যাংক
  • শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রপ্তানিমুখী শিল্প
  • খেলাপির আগমুহূর্ত পর্যন্ত চলমান ঋণ নবায়নের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি

পরিবেশবান্ধব ফ্ল্যাটের জন্য ঋণ পাওয়া যাবে ৩০ লাখ পর্যন্ত

পাঁচ বছরের মধ্যে পরিশোধ করা হলে এই ঋণের জন্য সুদের হার হবে ৫ শতাংশ।
টিবিএস রিপোর্ট
26 July, 2022, 02:55 pm
Last modified: 26 July, 2022, 03:05 pm
প্রতীকী ছবি

বহুতল ভবনে পরিবেশবান্ধব ফ্ল্যাটের জন্য এখন থেকে ৩০ লাখ টাকা ঋণ পাবেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।

এই ঋণ পাওয়ার জন্য আরেকটি শর্ত- ফ্ল্যাটের আয়তন ৭৫০ বর্গফুটের কম হতে হবে।

বাংলাদেশ ব্যাংকের রোববার জারি করা একটি সার্কুলার অনুযায়ী, পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে ঋণের সুদের হার কমানো হয়েছে।

সার্কুলার অনুযায়ী, পাঁচ বছরের মধ্যে পরিশোধ করা হলে এই ঋণের জন্য সুদের হার হবে ৫ শতাংশ।

পাঁচ বছরের বেশি কিন্তু আট বছরের কম মেয়াদের ঋণের জন্য সুদের হার হবে ৫.৫ শতাংশ। আট বছরের বেশি হলে ঋণগ্রহীতাদের ৬ শতাংশ সুদ দিতে হবে।

আগে সুদের হার ছিল যথাক্রমে ৭ শতাংশ, ৭.৫ শতাংশ এবং ৮ শতাংশ।

পূর্ববর্তী নীতি অনুসারে, অন্য পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে ঋণ নেওয়া থাকলে এই স্কিমের অধীনে ঋণের জন্য আবেদন করতে পারত না ঋণগ্রহীতারা। নতুন সার্কুলার শর্ত কিছুটা শিথিল করা হয়েছে।

এখন থেকে গ্রাহকরা সার্টিফাইড গ্রিন ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার ক্ষেত্রে অর্থ বিভাগের অধীনে গ্রীন ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ) থেকে পুনঃঅর্থায়ন সুবিধা নিতে পারবেন।

এই ঋণ কেন্দ্রীয় ব্যাংকের পরিবেশবান্ধব পুনঃঅর্থায়ন তহবিল থেকে শরিয়াভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ব্যতীত দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যক্তি পর্যায়ের পাশাপাশি বহুতল পরিবেশবান্ধব ভবন নির্মাণে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।

এক্ষেত্রে হাউজিং কোম্পানিগুলোকে ৭৫০ বর্গফুটের চেয়ে ছোট ফ্ল্যাটসহ পরিবেশবান্ধব ভবন নির্মাণ করতে হবে।

ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক উভয়ক্ষেত্রে, ঋণের জন্য আবেদন করার ৯০ দিনের মধ্যে প্রাপ্ত একটি পরিবেশ-বান্ধব সার্টিফিকেট দেখানোর বাধ্যবাধকতার নিয়ম রাখা হয়েছে।

Related Topics

টপ নিউজ

পরিবেশ বান্ধব / ঋণ / ঋণ গ্রহীতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • এক বছরের ব্যবধানে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়েছে ১.৫১ লাখ কোটি টাকা
  • ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিবে প্রবাসী কল্যাণ ব্যাংক
  • শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রপ্তানিমুখী শিল্প
  • খেলাপির আগমুহূর্ত পর্যন্ত চলমান ঋণ নবায়নের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net