Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
আলেশা মার্টের টাকা ফেরত পেতে গ্রাহকদের মানববন্ধন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 July, 2022, 10:45 am
Last modified: 25 July, 2022, 10:50 am

Related News

  • অনলাইনে বিক্রি বাড়াতে বি-টু-বি-টু-সি রপ্তানি মডেল চালু করল কেন্দ্রীয় ব্যাংক
  • বিদেশি ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বিক্রির অর্থ দেশে আনার সময় বাড়ানো হচ্ছে
  • আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম ও তার স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড
  • এনবিআরের চাকরি অত্যাবশ্যকীয় পরিষেবা ঘোষণা; কীভাবে এটা আন্দোলন থামাতে পারে?
  • গ্রাহকের ১১৬ কোটি টাকা আত্মসাৎ, ধামাকা শপিং সংশ্লিষ্টদের ৬২ কোটি টাকার সম্পত্তি জব্দ

আলেশা মার্টের টাকা ফেরত পেতে গ্রাহকদের মানববন্ধন

'বার বার আমাদের চেক দেওয়া হচ্ছে কিন্তু ব্যাংকে গিয়ে দেখি টাকা নেই। এজন্য চেক নয়, আমরা নগদ টাকা চাই।'
টিবিএস রিপোর্ট
25 July, 2022, 10:45 am
Last modified: 25 July, 2022, 10:50 am

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের কাছে পণ্য অর্ডার দিয়ে না পেয়ে টাকা ফেরত পেতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। তারা বলছেন, আলেশা মার্ট চেয়ারম্যান মোহাম্মদ মনজুর আলম সিকদার বার বার আশ্বাস দিয়েও পণ্য দিচ্ছেন না। আমরা সরকারের কাছে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করছি। রোববার কারওয়ান বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভবনের সামনে আলেশা মার্ট কাস্টোমারস ফোরাম ব্যনারে মানববন্ধন করেন গ্রাহকরা।

এ ফোরামের সভাপতি ইফান মাহমুদ বলেন, বার বার আমাদের চেক দেওয়া হচ্ছে কিন্তু ব্যাংকে গিয়ে দেখি টাকা নেই। এজন্য চেক নয়, আমরা নগদ টাকা চাই। চেয়ারম্যান ভিডিও বার্তায় কিছুদিন পর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা আশ্বাস দিচ্ছেন। আমরা এখন পণ্য চাই না, টাকা ফেরত চাই।

তিনি বলেন, ৩,৫০০ থেকে ৪,০০০ গ্রাহক আছে যারা গত বছর জুনে পণ্যের অর্ডার দিয়েছে। এক বছরের বেশি সময় পার হলেও পণ্য দিচ্ছে না। অথচ ৪৫ দিনের মধ্যে দেওয়ার কথা ছিল। গ্রাহকদের ২৩০ কোটি টাকা পাওনা রয়েছে বলে জানান তিনি।

ইফান মাহমুদ, ৮ লাখ ৯১ হাজার টাকা দিয়ে ৭টি মোটরসাইকেল অর্ডার করেছিলেন। তিনি বলেন, 'বেশিরভাগ ক্রেতাই মোটরসাইকেলের অর্ডার করেছিলেন। এখন মোটরসাইকেলও দিচ্ছে না, আমাদের টাকাও দিচ্ছে না। আমাদের টাকা ফেরতের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেও আমাদের অভিযোগ জানিয়েছি।

এসময় গ্রাহক রায়হান মিয়া, রাকিব আহমেদ আসিকুর রহমান, সাইফ খানসহ প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন। তারা সকলেই এক বছর আগে মোটরসাইকেল অর্ডার করেছিল, এখনও পণ্য পাননি।

Related Topics

টপ নিউজ

আলেশা মার্ট / ই-কমার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • অনলাইনে বিক্রি বাড়াতে বি-টু-বি-টু-সি রপ্তানি মডেল চালু করল কেন্দ্রীয় ব্যাংক
  • বিদেশি ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বিক্রির অর্থ দেশে আনার সময় বাড়ানো হচ্ছে
  • আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম ও তার স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড
  • এনবিআরের চাকরি অত্যাবশ্যকীয় পরিষেবা ঘোষণা; কীভাবে এটা আন্দোলন থামাতে পারে?
  • গ্রাহকের ১১৬ কোটি টাকা আত্মসাৎ, ধামাকা শপিং সংশ্লিষ্টদের ৬২ কোটি টাকার সম্পত্তি জব্দ

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net