Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুর পরিবারে দুর্ঘটনা হানা দিয়েছে বারবার, প্রাণ গেছে আরও সদস্যের

বাংলাদেশ

হোসাইন শাহীদ, ময়মনসিংহ প্রতিনিধি
17 July, 2022, 04:40 pm
Last modified: 19 July, 2022, 06:24 pm

Related News

  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • সড়ক দুর্ঘটনা: বছরে আর্থিক ক্ষতি ৬০ হাজার কোটি টাকা
  • ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন
  • কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা: চালকসহ নিহত ৪
  • ঈদের আট দিনে সড়কে নিহত ২০৪, আহত ছয় শতাধিক: রোড সেফটি ফাউন্ডেশন

অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুর পরিবারে দুর্ঘটনা হানা দিয়েছে বারবার, প্রাণ গেছে আরও সদস্যের

'মোবাইলে আমার বোনের ছবি দেখেছি। তাকে কোলে নিতে ইচ্ছা করছে। আদর করতে ইচ্ছা করছে। দাদা-দাদি ও আমি মিলে তাকে লালন পালন করবো। ছোট ভাই এবাদত কবরের পাশেই বসে থাকে।' 
হোসাইন শাহীদ, ময়মনসিংহ প্রতিনিধি
17 July, 2022, 04:40 pm
Last modified: 19 July, 2022, 06:24 pm

নতুন শিশুর আগমনে যে বাড়ির উঠানে থাকার কথা ছিলো আনন্দ-উচ্ছ্বাস, সেখানে এখন একই পরিবারের তিন জনের কবর। বাবা-মা-বোনকে হারিয়ে স্তব্ধ নিহত জাহাঙ্গীর আলম ও রত্না দম্পতির আরো দুই সন্তান, ১০ বছর বয়সী মেয়ে জান্নাত ও সাত বছর বয়সী ছেলে এবাদত।  

জাহাঙ্গীর আলমের মামাতো ভাই মোহাম্মদ আল আমিন জানান, এর আগে ১৯৯৫ সালে জাহাঙ্গীরের ছোটভাই ফজলুল হক ও ২০০৪ সালে জাহাঙ্গীরের চাচা শামসুল হক সড়ক দুর্ঘটনায় মারা যায়।

'এই সড়ক আমারে শেষ করে দিছে'- বলে আহাজারি করছিলেন শিশুটির দাদি। 

এই দম্পতির সন্তান জান্নাত আক্তার বলেন, 'মোবাইলে আমার বোনের ছবি দেখেছি। তাকে কোলে নিতে ইচ্ছা করছে। আদর করতে ইচ্ছা করছে। দাদা-দাদি ও আমি মিলে তাকে লালন-পালন করবো। ছোট ভাই এবাদত কবরের পাশেই বসে থাকে।' 

ঘটনার দিন শনিবার রাতে  জানাজা শেষে  নিজ বাড়িতে  দিনমজুর জাহাঙ্গীর আলম, তার স্ত্রী রত্না ও মেয়ে সানজিদাকে কবর দেওয়া হয়। 

দুর্ঘটনায় মৃত সব সদস্যের কবরই বাড়ির সামনে।

যখন পৃথিবীর আলো দেখলো শিশুটি তখনই তার পরিবারের সদস্যদের প্রাণ গেছে সড়কে। দুর্ঘটনায় মৃত মায়ের পেট থেকে জন্ম নেওয়া নবজাতক শিশুটিকে ময়মনসিংহ চরপাড়া এলাকায় লাবিব হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালটির মালিক মোহাম্মদ শাহজাহান ও তার স্ত্রীর তত্ত্বাবধায়নে শিশুটি রয়েছে। 

মোহাম্মদ শাহজাহান জানান নিহত জাহাঙ্গীর আলম তার পারিবারিক বন্ধু, তাদের বাড়ি একই এলাকায়। শুরু থেকে শিশুটিকে তিনিই চিকিৎসার দখভাল করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ত্রিশালের বাসিন্দা এক শিল্পপতি শিশুটির যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছেন বলে জানান তিনি।

ময়মনসিংহ সিবিএমসিবি হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মো কামরুজ্জামান শিশুটির চিকিৎসা করছেন। তিনি জানান ডান হাতের হাড় ভেঙ্গে গেছে শিশুটির, তবে এখন বিপদমুক্ত আছে। 

তিনি বলেন, এ ঘটনায় হাসপাতালে প্রচুর সংবাদমাধ্যম কর্মী ও উৎসুক জনতা ভিড় করছেন ছবি তুলছেন লাইভ করছেন। এতে বাচ্চার জন্য সংকট তৈরি হতে পারে। 

'ইনফেকশনের ঝুঁকি বাড়ছে,' বলেন তিনি।  

নিহত জাহাঙ্গীরের বাবা মোস্তাফিজুর রহমান বাবলু ও মা সুফিয়া আক্তার দুইজনই শারীরিক প্রতিবন্ধী। তারা জানান, জায়গা না থাকায় বাড়ির উঠানেই বানিয়েছেন কবরস্থান। থাকার ঘরটিও ভাঙ্গা টিন আর মাটির তৈরি। দরিদ্র পরিবারে মোস্তাফিজই ছিল উপার্জনক্ষম ব্যক্তি।

তাকেসহ তিনজনকে একসঙ্গে হারিয়ে আরও অসহায় হয়ে পড়েছেন তারা। এখন নবজাতকসহ তিন সন্তানের ভবিষ্যতও অনেকটা অনিশ্চয়তার মুখে। 

রোববার দুপুরে সমাজ সেবা অধিদপ্তরের ময়মনসিংহ প্রবেশন অফিসার আসাদুজ্জামান  শিশুটির খোঁজ নিতে লাবিব হাসপাতালে যান। তিনি জানিয়েছেন শিশুটির নিরাপত্তা ও চিকিৎসার বিষয়টি তারা নিশ্চিত করছেন। অনেকেই  শিশুটির পরিবারের কাছে দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। 

'যদি কোনো পরিবার দত্তক দেয় তাহলে আইন মেনে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে দেওয়া হবে। তবে যতটুকু জানতে পেরেছি দত্তক দিতে রাজি নয় তার দাদা দাদি ও চাচারা।' 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন জানান  ট্রাকটি আটক করা হয়েছে। চালককে খুঁজছে পুলিশ। 

৯ মাস গর্ভে থাকা সন্তান কেমন আছে জানতে ত্রিশালের অন্তঃসত্ত্বা রত্না বেগম শনিবার গিয়েছিলেন আল্ট্রাসনোগ্রাম করাতে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল কোর্ট বিল্ডিং এলাকায় রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় ট্রাকচাপায় রত্না, জাহাঙ্গীর ও তাদের মেয়ে সানজিদা মারা যায়। 

দুর্ঘটনাস্থলেই মৃত মায়ের গর্ভ থেকে বের হয়ে আসে শিশুটি। কান্নার আওয়াজে জীবিত বুঝতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ময়মনসিংহ সিবিএমসিবি হাসপাতালে ভর্তি করা হয়।
 

Related Topics

টপ নিউজ

ময়মনসিংহ / সড়ক দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • সড়ক দুর্ঘটনা: বছরে আর্থিক ক্ষতি ৬০ হাজার কোটি টাকা
  • ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন
  • কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা: চালকসহ নিহত ৪
  • ঈদের আট দিনে সড়কে নিহত ২০৪, আহত ছয় শতাধিক: রোড সেফটি ফাউন্ডেশন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net