Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
মন্দা কাটিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 July, 2022, 06:50 pm
Last modified: 15 July, 2022, 06:52 pm

Related News

  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • তেলের দাম ১৫০ ডলার হলে বিশ্বমন্দার সতর্কবার্তা দিলেন আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান
  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • বাংলাদেশের সাথে উত্তেজনার মধ্যে ভারতে বিদেশি পর্যটক কমেছে ৯ শতাংশ

মন্দা কাটিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়

ঈদের দিন থেকে প্রথম ৪ দিনে কক্সবাজারে ভ্রমণে এসেছেন আড়াই লাখের মতো পর্যটক। আর শুধু শুক্রবারই পর্যটকের সংখ্যা ছুঁয়েছে লাখের কাছাকাছি।
টিবিএস রিপোর্ট
15 July, 2022, 06:50 pm
Last modified: 15 July, 2022, 06:52 pm

ঈদের প্রথম দুই দিন কক্সবাজারে পর্যটকের মন্দা থাকলেও শুক্রবার থেকে পর্যটকের আনাগোনা বাড়ছে।

পর্যটকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছে কক্সবাজারের সমুদ্র সৈকত সহ পর্যটন স্পটগুলো।

পর্যটন সংশ্লিষ্টদের দেওয়া তথ্য মতে, ঈদের দিন থেকে প্রথম ৪ দিনে কক্সবাজারে ভ্রমণে এসেছেন আড়াই লাখের মতো পর্যটক। আর শুধু শুক্রবারই পর্যটকের সংখ্যা ছুঁয়েছে লাখের কাছাকাছি।

কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার জানান, শুক্রবার কাঙ্ক্ষিত সংখ্যক পর্যটক কক্সবাজার ভ্রমণে এসেছেন।

কক্সবাজারের ৫ শতাধিক আবাসিক প্রতিষ্ঠানের ৯০ শতাংশ কক্ষ ভাড়া হয়েছে বলে জানান।

তিনি জানান, ঈদের প্রথম ২ দিন পর্যটকের উপস্থিতি ছিল একেবারেই কম। তৃতীয় দিন থেকে তা বাড়তে থাকে। শুক্রবার সর্বোচ্চ সংখ্যক পর্যটক কক্সবাজার ভ্রমণে এসেছেন।

শুক্রবার বিকালে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় ছিল লক্ষ্যণীয়। সৈকতের লাবণী, সুগন্ধা থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত ৩ কিলোমিটার জুড়ে ছিল মানুষের ভিড়।

চট্টগ্রাম থেকে আসা পর্যটক আশরাফ আলী জানান, বর্ষা মৌসুম হলেও কক্সবাজারে দেখা নেই বৃষ্টির। প্রচণ্ড গরমের সঙ্গে উত্তাল সাগর। পরিবারসহ ঈদের ভ্রমণে অন্যভাবে উপভোগ করছেন তিনি।

ঢাকার দম্পতি তাহমিন খানম ও রফিকুল হুদা জানান, বৃহস্পতিবার রাতেই তারা কক্সবাজার এসেছেন। এসে হোটেল কক্ষ পেতে একটু ভোগান্তি পোহাতে হলেও সকাল থেকে সৈকত ভ্রমণে তা কেটে গেছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, ঈদের ৫ দিনে কক্সবাজারে সাড়ে ৩ লাখ পর্যটক ভ্রমণে এসেছেন। যার মধ্যে শুক্রবার ছিল লাখের কাছাকাছি। এসব পর্যটকদের নিরাপত্তা দিতে পুলিশ কাজ করে যাচ্ছে। একই সঙ্গে কাজ করছেন লাইফগার্ড কর্মীরা।

কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী জানান, ঈদের ৫ দিনে পর্যটন খাতে ৫২৫ কোটি টাকার ব্যবসা হয়েছে। দীর্ঘ মন্দার পর ব্যবসায়ীরা কিছুটা স্বস্তিবোধ করছে। আগামী ২ দিন পর্যটকের উপস্থিতি থাকবে বলে আশা তার।  
 
Related Topics

টপ নিউজ

কক্সবাজার / পর্যটক / মন্দা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • তেলের দাম ১৫০ ডলার হলে বিশ্বমন্দার সতর্কবার্তা দিলেন আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান
  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • বাংলাদেশের সাথে উত্তেজনার মধ্যে ভারতে বিদেশি পর্যটক কমেছে ৯ শতাংশ

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net