Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
ঈদের অগ্রিম টিকিট: বাস-রেলস্টেশনে টিকিটের জন্য ভিড়, লঞ্চে ভিন্ন চিত্র

বাংলাদেশ

মোঃ ফয়সাল আহমেদ
05 July, 2022, 10:00 am
Last modified: 05 July, 2022, 10:57 am

Related News

  • ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
  • ঈদুল আজহা: ২১ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
  • আজ থেকে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
  • ঈদে বাড়ি যাওয়ার আগে নিজেদের বাসা-দোকানপাটের নিরাপত্তা নিশ্চিত করুন: ঢাকাবাসীকে ডিএমপি কমিশনার
  • ঢাকা থেকে বরিশাল যেতে দ্বিগুণ সময়, বিআরটিসিসহ সব পরিবহনে ‘ভাড়া নৈরাজ্য’

ঈদের অগ্রিম টিকিট: বাস-রেলস্টেশনে টিকিটের জন্য ভিড়, লঞ্চে ভিন্ন চিত্র

লঞ্চে এবার ভাড়াও কম নেওয়া হচ্ছে তারপরও মানুষের আগ্রহ কম দেখা যাচ্ছে। কেবিনগুলোর মধ্যে ফ্যামিলি কেবিনই বেশি বিক্রি হচ্ছে। কিন্তু সিঙ্গেল কেবিন ও ভিআইপি কেবিনের চাহিদা খুবই কম।
মোঃ ফয়সাল আহমেদ
05 July, 2022, 10:00 am
Last modified: 05 July, 2022, 10:57 am
ফাইল ছবি

ঈদুল আযহাকে সামনে রেখে বাস ও ট্রেনের টিকিটের জন্য ব্যাপক চাপ দেখা গেলেও এবারের ঈদে লঞ্চ টিকিটের চাপ তুলনামূলক কম। 

ট্রেনের টিকিটের চাহিদা ধারণক্ষমতার চেয়েও বেশি; ফলে প্রতিদিনই টিকিটপ্রত্যাশীদের বড় একটা অংশ টিকিট নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে।

ইতিমধ্যে ৫ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত ট্রেনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। শুধুমাত্র ৯ জুলাইয়ের টিকিট বাকি আছে। আজ মঙ্গলবারও ৯ তারিখের টিকিট বিক্রি হবে।

দেশের সবচেয়ে বড় বেসরকারি পরিবহন কোম্পানি হানিফ এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন বলেন, 'আমাদের ৬-৮ জুলাইয়ের কোন টিকেট খালি নাই। ৯ তারিখের টিকেটও প্রায় শেষ। অন্যান্য পরিবহনগুলোরও একই অবস্থা বলে শুনেছি।'

ঈগল পরিবহনের গাবতলী কাউন্টারের ম্যানেজার জয়ন্ত চৌধুরী বলেন, 'আমাদের ৭-৮ জুলাইয়ের সব টিকেট শেষ। ৬ ও ৯ তারিখের অল্প কিছু টিকেট বাকি আছে। তবে শীঘ্রই এগুলো শেষ হয়ে যাবে।' 

তবে বাস ও ট্রেনের মতো লঞ্চে তেমন চাপ নেই। পদ্মা সেতু দক্ষিণাঞ্চলবাসীকে সড়কপথে সংযুক্ত করেছে। ফলে লঞ্চের অনেক কেবিনই এবার ফাঁকা পড়ে থাকবে।

পারাবত লঞ্চের মালিক শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, 'আমাদের ৭ তারিখে কিছুটা চাহিদা দেখছি। এরপরের তারিখগুলোতে কিছু কেবিন বিক্রি হয়েছে। তবে এখনও বেশিরভাগ কেবিন খালি আছে। আমরা এবার একটু আগেভাগেই ঈদের টিকিট দিতে শুরু করি। কিন্তু তারপরও খুব একটা সাড়া মিলছে না।'

'তবে আমাদের ডেকের কোন অগ্রিম টিকেট নেই। আশা করি গার্মেন্টস ছুটি হলে ডেকে পূর্ণ যাত্রী পাব', যোগ করেন তিনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার (বিআইডব্লিউপিসিএ) যুগ্ম আহ্বায়ক প্রিন্স আওলাদ বলেন, 'এবার লঞ্চে যাত্রীদের চাহিদা খুবই কম। বরিশালের একেকটি লঞ্চে ২০০-২৫০ কেবিন থাকে। কিন্তু এখন পর্যন্ত গড়ে ৩০-৪০টি করে বিক্রি হয়েছে।

কেবিনগুলোর মধ্যে ফ্যামিলি কেবিনই বেশি বিক্রি হচ্ছে। এছাড়া কিছু ডাবল কেবিনও গেছে। কিন্তু সিঙ্গেল কেবিন ও ভিআইপি কেবিনের চাহিদা খুবই কম।' 

'লঞ্চে এবার ভাড়াও কম নেওয়া হচ্ছে তারপরও মানুষের আগ্রহ কম দেখতে পাচ্ছি। এমনকি আমাদের প্রত্যাশা থেকেও কম', বলেন এমভি-প্রিন্স আওলাদ লঞ্চের এই স্বত্বাধিকারী।

এদিকে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিগত বছরের ন্যায় এবারও ঘরমুখো মানুষের সুবিধার্থে এবং তাদের যাত্রা সহজ ও আরামদায়ক করতে সোমবার থেকে ৬০টি বাস দিয়ে 'ঈদ স্পেশাল সার্ভিস' চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আগামী ১২ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত এই স্পেশাল সার্ভিস চলাচল করবে। 

এর আগে গত ১ জুলাই থেকে ঢাকায় বিআরটিসির বিভিন্ন ডিপো হতে অগ্রিম টিকেট বিক্রয় শুরু হয়।  

Related Topics

টপ নিউজ

ট্রেনের অগ্রিম টিকিট / ঈদে বাড়ি ফেরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
  • ঈদুল আজহা: ২১ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
  • আজ থেকে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
  • ঈদে বাড়ি যাওয়ার আগে নিজেদের বাসা-দোকানপাটের নিরাপত্তা নিশ্চিত করুন: ঢাকাবাসীকে ডিএমপি কমিশনার
  • ঢাকা থেকে বরিশাল যেতে দ্বিগুণ সময়, বিআরটিসিসহ সব পরিবহনে ‘ভাড়া নৈরাজ্য’

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net