‘স্বাস্থ্য চেকআপের’ জন্য লন্ডন গেলেন অর্থমন্ত্রী
জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট পাশের একদিন পর বুধবার বিকেলে 'স্বাস্থ্য পরীক্ষার' জন্য লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অর্থমন্ত্রী লন্ডনের উদ্দেশে যাত্রা করেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন, অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তাওহিদুল ইসলাম।
তিনি বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত মার্চেই লন্ডনে যাওয়ার কথা ছিলো অর্থমন্ত্রীর তবে করোনাভাইরাসের পরিস্থিতির কারণে তিনি তখন যেতে পারেননি। আজকে বিকেলে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।"
এই কর্মকর্তা বলেন, "এই মাসের শেষদিকেই তিনি দেশে ফিরবেন।
