Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
‘মালিকদের চাপে’ কাজে যোগ দিলেন ৪ হাজার জাহাজভাঙা শ্রমিক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 April, 2020, 12:55 pm
Last modified: 17 April, 2020, 01:04 pm

Related News

  • চলতি বছরই শেষ হবে মেগা প্রকল্প, চট্টগ্রামে থাকবে না স্থায়ী জলাবদ্ধতা: আমির খসরু
  • চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
  • সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে কমছেই না হামের প্রকোপ: ৯ ওয়ার্ড হটস্পট, আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও
  • চট্টগ্রামে সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলি চোখ ভেদ করে মাথায়: সেই শিশু রেশমি মারা গেছে

‘মালিকদের চাপে’ কাজে যোগ দিলেন ৪ হাজার জাহাজভাঙা শ্রমিক

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রায় ৬০টি শিপইয়ার্ড রয়েছে। এরমধ্যে ২০ থেকে ২২টি শিপইয়ার্ডে কাজ শুরু হয়েছে। কাজে যোগ দেওয়া শ্রমিকদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
টিবিএস রিপোর্ট
17 April, 2020, 12:55 pm
Last modified: 17 April, 2020, 01:04 pm
ছবিটি প্রতীকী

চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার শিপইয়ার্ডগুলোতে প্রায় চার হাজার শ্রমিক বৃহস্পতিবার থেকে কাজে যোগ দিয়েছেন। মালিকদের চাপে তারা কাজে যোগ দিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন শ্রমিক সংগঠনের নেতারা।

এদিকে, কাজে যোগ দেওয়া এসব শ্রমিকের জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ উঠেছে। তাই করোনাভাইরাসে আক্রান্ত কেউ কাজে যোগ দিলে তার মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

শিপ ব্রেকিং ওয়ার্কার্স ট্রেড ইউনিয়নের তথ্যমতে, বৃহস্পতিবার ২০ থেকে ২২টি শিপইয়ার্ডে কাজ শুরু হয়েছে। এরমধ্যে সীতাকুণ্ডের মাদাম বিবিরহাট এলাকার ইয়ার্ডগুলো রয়েছে।

ট্রেড ইউনিয়নের আহ্বায়ক তপন দত্ত বলেন, ঝুঁকির মধ্যে মালিকরা শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করেছেন। এটি শ্রমিকদের জীবনকে মারাত্মক হুমকির মুখে ফেলবে। এ ছাড়া কাজে যোগ দেওয়া শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়নি বলে আমরা জেনেছি।

গত বুধবার শিপইয়ার্ড মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) কিছু শর্ত পূরণের মাধ্যমে শিপইয়ার্ডগুলো চালু করা যাবে উল্লেখ করে ইয়ার্ড মালিকদের চিঠি দেয়। 

সীতাকুণ্ডে প্রায় ৬০টি শিপইয়ার্ড রয়েছে। এসব শিপইয়ার্ডে প্রায় ৩০ হাজার শ্রমিক কাজ করলেও বেশির ভাগ শ্রমিক সাধারণ ছুটি ঘোষণার পর বাড়ি চলে গেছেন। তবে ৪ থেকে ৫ হাজার শ্রমিক শিপইয়ার্ড ও আশপাশ এলাকায় অবস্থান করছিলেন।

বিএসবিআরএ সভাপতি মোহাম্মদ আবু তাহের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে শিপইয়ার্ড খুলতে মালিকদের চিঠি দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা ছাড়া কেউ সেখানে কাজ করতে পারবে না। বৃহস্পতিবার কিছু শিপইয়ার্ড চালু হয়েছে। তবে কয়টি চালু হয়েছে এবং কতজন শ্রমিক কাজে যোগ দিয়েছেন, সেটি আমরা এখনো বলতে পারছি না।

শিপইয়ার্ড শ্রমিকদের নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার সমন্বয়ক মোহাম্মদ আলী শাহিন বলেন, কিছু শ্রমিক ছুটিতে বাড়ি যেতে পারেননি। তারা শিপইয়ার্ড ও আশপাশে এলাকায় অবস্থান করছিলেন। মালিকরা এসব শ্রমিককে চাপ দিয়ে কাজে নিয়ে গেছেন বলে শ্রমিকরা জানিয়েছেন।

তিনি আরও বলেন, করোনাভাইরাস ঝুঁকির মধ্যে এটি আত্মঘাতী সিদ্ধান্ত। শ্রমিকদের মধ্যে কেউ আক্রান্ত হয়ে থাকলে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

গত মাসে সরকার সাধারণ ছুটি ঘোষণা করার পর শিপইয়ার্ডগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবারের আগ পর্যন্ত ১০ দিন শিপইয়ার্ডগুলো সম্পূর্ণ বন্ধ ছিল।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / শিপইয়ার্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • চলতি বছরই শেষ হবে মেগা প্রকল্প, চট্টগ্রামে থাকবে না স্থায়ী জলাবদ্ধতা: আমির খসরু
  • চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
  • সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে কমছেই না হামের প্রকোপ: ৯ ওয়ার্ড হটস্পট, আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও
  • চট্টগ্রামে সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলি চোখ ভেদ করে মাথায়: সেই শিশু রেশমি মারা গেছে

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net