Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
‘বুলবুল’ কেড়ে নিল ৪ প্রাণ

বাংলাদেশ

ইউএনবি
10 November, 2019, 03:05 pm
Last modified: 10 November, 2019, 03:10 pm

Related News

  • জ্যামাইকায় আঘাত হানল দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন 'মেলিসা'; ধেয়ে যাচ্ছে কিউবার দিকে
  • চলতি মাসে আরও তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
  • বর্ষাকাল শেষ হওয়ার পরপরই অক্টোবর–ডিসেম্বরে কেন প্রতিবছর ঘূর্ণিঝড় হয়?
  • রাতে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'দানা'; শুরু হয়েছে ঝড়-বৃষ্টি
  • ঘূর্ণিঝড় ‘দানা’-এর প্রভাবে সাতক্ষীরা উপকূলে তুমুল বৃষ্টিপাত

‘বুলবুল’ কেড়ে নিল ৪ প্রাণ

আবহাওয়া অধিদপ্তর রবিবার সকালে দেশের চারটি সমূদ্র বন্দরসমূহ থেকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বললেও পটুয়াখালীতে বিপদ সংকেত এখনো অব্যাহত রয়েছে
ইউএনবি
10 November, 2019, 03:05 pm
Last modified: 10 November, 2019, 03:10 pm
ঘূর্ণিঝড় বুলবুলের ফলে সৃষ্ট ঝড়ে উপড়ে পড়েছে সাতক্ষীরার গাবুরা ইউনিয়নের একটি গাছ। ছবি: মুমিত এম/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের তিন জেলায় গাছ পড়ে কিশোরী ও নারীসহ চার জনের মৃত্যু হয়েছে।

পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামে ঝড়ো বাতাসের তোড়ে ঘরের উপর গাছ চাপা পড়ে হামেদ ফকির (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন বলে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশ্চিত করেছেন।

খুলনার দিঘলিয়া উপজেলায় সকালে গাছ পরে আলমগীর হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দিঘলিয়া থানার ওসি মল্লিক মোর্শেদ।

একই জেলার দাকোপ উপজেলায় প্রমিলা মণ্ডল (৫২) নামে এক নারী গাছ চাপা পড়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল ওয়াদুদ।

বাগেরহাটের রামপাল উপজেলার ভরসাপুর গ্রামে সকালে বাড়ির ওপর গাছ পরে খাতুন (১৫) নামে এক কিশোরী নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় ছিলেন।

আবহাওয়া অধিদপ্তর রবিবার সকালে দেশের চারটি সমূদ্র বন্দরসমূহ থেকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বললেও পটুয়াখালীতে বিপদ সংকেত এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। ফলে আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের বের না হওয়ার জন্য বলা হয়েছে।

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ঝড়ো হাওয়ার মুখে সাতক্ষীরার একটি গ্রাম। ছবি: মুমিত এম/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর শাহআলম হাওলাদার জানান, সাগর ও নদী ঘেঁষা বাঁধের বাইরের বসতিদের বেশকিছু কাঁচা ঘর ভেঙে পানিতে তলিয়ে গেছে।

ইউএনবির পটুয়াখালী প্রতিনিধি জানান, কুয়াকাটায় সাগর প্রচণ্ড উত্তাল অবস্থায় রয়েছে। রাঙ্গাবালীর চরআন্ডায় বেড়িবাধের ভাঙ্গা অংশ থেকে পানি ঢুকে তলিয়ে গেছে পুরো চরটি। সেখানে একটি মাত্র আশ্রয় কেন্দ্র থাকায় চরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে, জোয়ারের প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় উপকুলের ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। কলাপাড়ার লালুয়া চাড়িপাড়ার ভাঙ্গাবাধ দিয়ে রাবনাবাদ নদীর পানি প্রবেশ করে ১০ গ্রামের মানুষ ভোগান্তিতে রয়েছেন।

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ঝড়ো হাওয়ার মুখে সাতক্ষীরার গাবুরা ইউনিয়নের একটি গ্রাম। ছবি: মুমিত এম/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

অপরদিকে, পটুয়াখালী-কুয়াকাটা সড়কের কয়েকটি স্থানে বাতাসের তোড়ে গাছ উপড়ে পরেছে। জেলার বিভিন্ন স্থানে আমন ফসলি ক্ষেতেরও ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ও আধাপাকা ধানের গাছ পানিতে তলিয়ে গেছে।

প্রসঙ্গত, প্রসঙ্গত, রবিবার ভোর ৫টার দিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পশ্চিমবঙ্গ- সুন্দরবন সংলগ্নসহ খুলনা উপকূল অতিক্রম করে।

এর আগে, ওই এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত থাকায় শনিবার সাতটি উপকূলীয় জেলা- বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, বরগুনা ও ভোলার প্রায় সাত লাখ ৬৪ হাজার মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন। 

Related Topics

টপ নিউজ

ঘূর্ণিঝড় / ঘূর্ণিঝড় বুলবুল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • জ্যামাইকায় আঘাত হানল দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন 'মেলিসা'; ধেয়ে যাচ্ছে কিউবার দিকে
  • চলতি মাসে আরও তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
  • বর্ষাকাল শেষ হওয়ার পরপরই অক্টোবর–ডিসেম্বরে কেন প্রতিবছর ঘূর্ণিঝড় হয়?
  • রাতে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'দানা'; শুরু হয়েছে ঝড়-বৃষ্টি
  • ঘূর্ণিঝড় ‘দানা’-এর প্রভাবে সাতক্ষীরা উপকূলে তুমুল বৃষ্টিপাত

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net