Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
‘বিশ্বাস করতে পারছি না আমার স্বামী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে’

বাংলাদেশ

ইউএনবি রিপোর্ট
17 October, 2019, 09:40 pm
Last modified: 17 October, 2019, 09:50 pm

Related News

  • সিলেটে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ চার বছরের শিশু হত্যা
  • সিলেটের পাথর কোয়ারি ইজারা দিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন  
  • ঘুমিয়ে পড়েছিলেন চালক, সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের
  • আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

‘বিশ্বাস করতে পারছি না আমার স্বামী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে’

আমি চাই তুহিন হত্যার সঙ্গে জড়িত প্রকৃত খুনিদের খুঁজে বের করে ফাঁসি কার্যকর করা হোক...
ইউএনবি রিপোর্ট
17 October, 2019, 09:40 pm
Last modified: 17 October, 2019, 09:50 pm
মায়ের সঙ্গে শিশু তুহিন

মাত্র ১৬ দিন আগে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন সিলেটের আলোচিত শিশু তুহিনের মা মনিরা বেগম। সন্তান প্রসবের পর এখনও তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। এর মধ্যে তুহিনের খুনের খবর শুনে বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন।

তুহিন খুনের পর তিনি বাবার বাড়ি জকিনগরে চলে যান। কিন্তু ছেলে তুহিনের জন্য তার আহাজারী থামছেই না। ছোট্ট দেহে ছুরির আঘাতে নিহত তুহিনের খুনি তার বাবা আবদুল বাছিরের নাম উঠে আসলেও কোনোভাবেই মনিরা বেগম বিশ্বাস করতে পারছেন না। তবে তিনি প্রকৃত খুনিদের ফাঁসির দাবি জানিয়েছেন।

এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে মনিরা বেগম বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না আমার স্বামী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তুহিন সব সময় তার বাবার পাশেই ঘুমাত। তাকে কোনো দিন ছেলেকে আঘাত করতে দেখিনি।’

তিনি বলেন, ‘গত রবিবার রাতে খাওয়া শেষে বাবার পাশেই ঘুমায় আমার নিষ্পাপ তুহিন। শেষ রাতে তুহিনের চাচাতো বোন তানিয়া ঘরের দরজা খোলা দেখতে পায়। এর মধ্যে তুহিনও ঘরে নেই। খোঁজাখুঁজি করে তুহিনকে বাড়ির পাশের রাস্তায় গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আমি চাই তুহিন হত্যার সঙ্গে জড়িত প্রকৃত খুনিদের খুঁজে বের করে ফাঁসি কার্যকর করা হোক।’

উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাতে উপজেলার রাজানগর ইউনিয়নের কাজাউড়া গ্রামে রাতের আঁধারে ঘর থেকে তুলে নিয়ে শিশু তুহিনকে (৫) নির্মমভাবে হত্যা করা হয়। ঘাতকরা তার লাশটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে লিঙ্গ কেটে নিয়ে যায়, দুটি কান কেটে একটি রাস্তায় ফেলে রাখে।

পরে তুহিনের মা মনিরা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তুহিনের বাবা আবদুল বাছির, চাচা আবদুল মোছাব্বির, নাসির উদ্দিন, জমসেদ আলী ও চাচাতো ভাই শাহারিয়ারকে গ্রেপ্তর দেখানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

তুহিন হত্যা / সিলেট / দিরাই উপজেলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • সিলেটে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ চার বছরের শিশু হত্যা
  • সিলেটের পাথর কোয়ারি ইজারা দিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন  
  • ঘুমিয়ে পড়েছিলেন চালক, সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের
  • আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net