Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 November, 2019, 11:40 am
Last modified: 12 November, 2019, 04:05 pm

Related News

  • বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২২ ঘণ্টা পর স্বাভাবিক হলো উত্তরবঙ্গের রেল যোগাযোগ
  • বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে আহত অন্তত ১১২, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • সিলেটে উদয়ন এক্সপ্রেসের চার বগি লাইনচ্যুত হয়ে আহত অন্তত ২০, প্রায় ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • ভৈরবে ট্রেনের সংঘর্ষ: রাতেই ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
  • আগস্টে ৪০৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭৮ জনের মৃত্যু হয়েছে: রোড সেফটি ফাউন্ডেশন

৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

লাইনচ্যুত তিনটি বগি সরিয়ে নেয়া হলে বেলা ১১ টার দিকে স্বাভাবিক হয় ট্রেন চলাচল...
টিবিএস রিপোর্ট
12 November, 2019, 11:40 am
Last modified: 12 November, 2019, 04:05 pm
ছবি: আজিজুল সঞ্চয়

প্রায় ৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

আখাউড়া রেল স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেন। 

মঙ্গলবার (১২ নভেম্বর) লাইনচ্যুত তিনটি বগি সরিয়ে নেয়া হলে বেলা ১১ টার দিকে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। 

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কসবার মন্দবাগ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশিথা ও সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তূর্ণা নিশীথা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেসের সংঘর্ষে লাইনচ্যুত হয়ে পড়ে বগি। ছবি: আজিজুল সঞ্চয়

সংঘর্ষের ফলে ট্রেন দুইটির তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে বলে জানান ওসি শ্যামল কান্তি দাস।

এতে অন্তত ১৬ জন নিহত এবং শতাধিক আহতের খবর পাওয়া গেছে।

আহতদের ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।   

এই ঘটনায় বাংলাদেশ রেলওয়ে পক্ষ থেকে দুটি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একটিসহ মোট তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেলের দুটি কমিটির একটিতে প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পূর্বাঞ্চল) মিজানুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি এবং চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিনকে প্রধান করে চার সদস্যের অপর এক কমিটি গঠন করা হয়েছে।

অপরদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিতু মরিয়মকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

সিগন্যালের ভুল বোঝাবুঝি থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনা হয়েছে বলে ধারণা করছেন জেলা প্রশাসক হায়াতউদদৌলা খান।

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে মঙ্গলবার সকালে তিনি সাংবাদিকদের বলেন, সিগন্যাল অমান্য করে তূর্না নিশিথা ট্রেনটি উদয়ন এক্সপ্রেস ট্রেনের ওপর আছড়ে পড়ে।

“উদয়ন ট্রেনটি ক্রস করছিল বলে ধীরগতিতে ছিল। দুটো ট্রেন ক্রস করার সময় সম্ভবত সিগন্যালের ভুল বোঝাবুঝিতে একটি ট্রেনের সাথে আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়েছে,” যোগ করেন তিনি।

হতাহতের উদ্ধার কার্যক্রম চলছে জানিয়ে তিনি বলেন, মৃতদের নিকট আত্মীয় স্বজন খোঁজা হচ্ছে, পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

এছাড়া, পরিচয় শনাক্তের পর নিহতের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দিয়ে মরদেহ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলেও জানান জেলা প্রশাসক।

এদিকে, ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার সকালে দুইটি পৃথক শোকবার্তায় তাঁরা দুর্ঘটনায় নিহতদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দুর্ঘটনায় আহতদের আশু আরোগ্য কামনা করে প্রধানমন্ত্রী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষকে সার্বিক সহযোগিতা প্রদানে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

Related Topics

টপ নিউজ

রেল দুর্ঘটনা / আখাউড়া রেল স্টেশন / ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২২ ঘণ্টা পর স্বাভাবিক হলো উত্তরবঙ্গের রেল যোগাযোগ
  • বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে আহত অন্তত ১১২, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • সিলেটে উদয়ন এক্সপ্রেসের চার বগি লাইনচ্যুত হয়ে আহত অন্তত ২০, প্রায় ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • ভৈরবে ট্রেনের সংঘর্ষ: রাতেই ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
  • আগস্টে ৪০৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭৮ জনের মৃত্যু হয়েছে: রোড সেফটি ফাউন্ডেশন

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net