Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
৬ বছরে দারিদ্র্যসীমার উপরে উঠেছে ৮০ লাখ বাংলাদেশি: বিশ্বব্যাংক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 October, 2019, 06:15 pm
Last modified: 07 October, 2019, 06:47 pm

Related News

  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • প্রকল্প বিলম্বের মূল্য: বিশ্বব্যাংকের গ্রেস পিরিয়ড হারাচ্ছে বাংলাদেশ
  • দেশের নিম্ন আয়ের তরুণদের কর্মসংস্থানে আরও ১৫০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক
  • ৬ কোটি ২০ লাখ মানুষ ঝুঁকিতে, ২০১৬ সালের পর বাংলাদেশে দারিদ্র্য হ্রাসে গতি কমেছে: বিশ্বব্যাংক

৬ বছরে দারিদ্র্যসীমার উপরে উঠেছে ৮০ লাখ বাংলাদেশি: বিশ্বব্যাংক

তবে প্রতি চারজনের মধ্যে একজন এখনও দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন...
টিবিএস রিপোর্ট
07 October, 2019, 06:15 pm
Last modified: 07 October, 2019, 06:47 pm

২০১০ ও ২০১৬ সালের মধ্যে ৬ বছরে ৮০ লাখ বাংলাদেশি দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছে বলে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ পোভার্টি অ্যাসেসমেন্ট’ র্শীষক প্রতিবেদনটি প্রকাশিত হয়।

বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে জীবনযাত্রার মান উন্নয়নে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। তবে দারিদ্র দূরীকরণে গতানুগতিক ধারার সাথে নতুন সমাধান দরকার বলে এতে বলা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে এ মানোন্নয়নের বেশিরভাগ শ্রমিকদের আয়ের ফলে হয়েছে বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে দেখানো হয়, ২০১০ সাল থেকে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়লেও দারিদ্র্য দূরীকরণ হার কমেছে। আর দেশে দারিদ্র্য দূরীকরণ হয়েছে অসমভাবে।

অর্থাৎ ২০১০ সাল থেকে পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিভাগগুলোর মধ্যে দারিদ্র্যের গতানুগতিক ব্যবধান রয়েই গেছে। পশ্চিমাঞ্চলে, রংপুর বিভাগে দারিদ্র্য বৃদ্ধি পেয়েছে, রাজশাহী ও খুলনায় স্থিতিশীল রয়েছে, পূর্বাঞ্চলে হ্রাস পেয়েছে সহনীয় মাত্রায় এবং বরিশাল, ঢাকা এবং সিলেটে দ্রুত দারিদ্র্য কমেছে।

"বাংলাদেশ গত দশকে দারিদ্র্যের হার হ্রাসে যে অগ্রগতি করেছে তা উল্লেখযোগ্য", বলে উল্লেখ করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ-ভুটান) মার্সি টেম্বন।

"তবে, প্রতি চারজনের মধ্যে একজন এখনও দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন। আর তাই দারিদ্র্যের নতুন সীমাকে মোকাবিলায় বাংলাদেশকে আরও কিছু উদ্যোগ গ্রহণ করতে হবে। উদাহরণস্বরূপ, নগরীর দারিদ্র্য মোকাবিলা খারাপ অবস্থার মধ্যে রয়েছে। বর্তমান প্রবণতায় ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্ধেকেরও বেশি দরিদ্র্য জনগোষ্ঠীর বসবাস শহরাঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে। এব্যাপারে পরিকল্পনা করা প্রয়োজন।"

এ সময়ের মধ্যে, গ্রামীণ এলাকায় ৯০ ভাগ দারিদ্র্য দূর করা সম্ভব। অন্যদিকে শহরাঞ্চলে এই হার খুবই কম এবং এ অঞ্চলে অতি দারিদ্র্যের হারের তেমন কোন পরিবর্তন হয় নি। যা দারিদ্র্য দূরীকরণে জাতীয় উন্নয়নকে মন্থর করে দিয়েছে বলে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে দারিদ্র্যের প্রথাগত চলকগুলোর ভূমিকা নিয়ে আলোকপাত করা হয়েছে। "তবে অগ্রগতি আনতে এর কয়েকটি চলকের সীমাবদ্ধতার কথাও উল্লেখ করা হয়েছে", বলেন বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ ও প্রতিবেদনের সহ-লেখক মারিয়া ইউজেনিয়া জেনোনি।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীতি নির্ধারক, সুশীল সমাজ, বেসরকারি খাত ও গণমাধ্যমের প্রতিনিধিরা।

Related Topics

টপ নিউজ

বিশ্বব্যাংক / দারিদ্র্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • প্রকল্প বিলম্বের মূল্য: বিশ্বব্যাংকের গ্রেস পিরিয়ড হারাচ্ছে বাংলাদেশ
  • দেশের নিম্ন আয়ের তরুণদের কর্মসংস্থানে আরও ১৫০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক
  • ৬ কোটি ২০ লাখ মানুষ ঝুঁকিতে, ২০১৬ সালের পর বাংলাদেশে দারিদ্র্য হ্রাসে গতি কমেছে: বিশ্বব্যাংক

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net