Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
১৫০ কোটি টাকা ব্যয়ে কারওয়ান বাজারে আরও একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 September, 2021, 10:10 am
Last modified: 24 September, 2021, 10:21 am

Related News

  • ৬ কোটি টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত
  • প্লট-ফ্ল্যাট হস্তান্তরে লাগবে না রাজউক কিংবা কোনো কর্তৃপক্ষের অনুমতি: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
  • ড্যাপের সংশোধনী প্রস্তাব অনুমোদন, বাড়ছে রাজধানীর ভবনের উচ্চতার সীমা
  • রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়: উপ-সহকারী প্রকৌশলী আহসানুলকে বাধ্যতামূলক অবসর
  • ৫ আগস্টের স্থবিরতার পর রাজশাহী হাইটেক পার্কে বিনিয়োগে নতুন গতি

১৫০ কোটি টাকা ব্যয়ে কারওয়ান বাজারে আরও একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক 

সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অনুকূলে ০.৪৭ একর বরাদ্দ প্রদান করেছে। 
টিবিএস রিপোর্ট
24 September, 2021, 10:10 am
Last modified: 24 September, 2021, 10:21 am
প্রতীকি ছবি/ সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে আরো একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক হচ্ছে। ১ লক্ষ ২০ হাজার বর্গফুট স্পেস বিশিষ্ট ১২ তলা এই গ্রিন বিল্ডিং তৈরিতে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয় হবে।

সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অনুকূলে ০.৪৭ একর বরাদ্দ প্রদান করেছে। 

বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারে ভিশন ২০২১ টাওয়ার-১ (সাবেক জনতা টাওয়ার) সফটওয়্যার টেকনোলজি পার্কে এ উপলক্ষে অনুষ্ঠান হয়। এ ভবনের পাশেই হচ্ছে নতুন সফটওয়্যার টেকনোলজি পার্ক। নাম দেয়া হয়েছে 'ভিশন ২০২১ টাওয়ার-২ সফটওয়্যার টেকনোলজি পার্ক'।

জমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আইটি সেক্টরে বিনিয়োগকারী প্রতিষ্ঠানসমূহের সফটওয়্যার টেকনোলজি পার্কে স্পেসের ব্যাপক চাহিদা। এ চাহিদা পূরণে নতুন এ সফটওয়্যার টেকনোলজি পার্ক। এটি নির্মাণ করা হবে সবুজ ভবন নির্মাণের সব শর্ত মেনে। 

তিনি বলেন,  ভিশন ২০২১ টাওয়ার-১ সফটওয়্যার টেকনোলজি পার্কে বর্তমানে ১৯টি প্রতিষ্ঠানে প্রায় এক হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। এছাড়াও এখানে ১৫টি স্টার্টআপ প্রতিষ্ঠান কাজ করছে।

বিশেষ অতিথির বক্তব্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ০.৪৭ একর জমি বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অনুকূলে হস্তান্তর করেছে। বাংলাদেশের আইটি সেক্টরকে এগিয়ে নিতে এখানে আন্তর্জাতিক মানের ভবন নির্মাণ হবে। এর মাধ্যমে দেশি-বিদেশি আইটি কোম্পানি এবং সম্ভাবনাময় স্টার্টআপ প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে। ফলে দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।  

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (যুগ্ম-সচিব) এ এন এম সফিকুল ইসলাম বলেন, সরকারের অর্থায়ন ও বিশ্বব্যাংকের ঋণে ৩৫৩.০৬ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতায় 'ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন' নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা এবং কর্মসংস্থান সৃষ্টি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (যুগ্ম-সচিব) সৈয়দ জহুরুল ইসলাম প্রমুখ। 

Related Topics

টপ নিউজ

হাইটেক পার্ক / সফটওয়্যার টেকনোলজি পার্ক / গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • ৬ কোটি টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত
  • প্লট-ফ্ল্যাট হস্তান্তরে লাগবে না রাজউক কিংবা কোনো কর্তৃপক্ষের অনুমতি: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
  • ড্যাপের সংশোধনী প্রস্তাব অনুমোদন, বাড়ছে রাজধানীর ভবনের উচ্চতার সীমা
  • রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়: উপ-সহকারী প্রকৌশলী আহসানুলকে বাধ্যতামূলক অবসর
  • ৫ আগস্টের স্থবিরতার পর রাজশাহী হাইটেক পার্কে বিনিয়োগে নতুন গতি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net