Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
হেফাজত তাণ্ডব: রাস্তায় বসে দায়িত্ব নিলেন ব্রাহ্মণবাড়িয়ার মেয়র

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
08 April, 2021, 02:05 pm
Last modified: 08 April, 2021, 02:10 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে সহযাত্রীকে ঘুষি, নিহত ১
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে’ অভিযোগ কেন্দ্রে ভাঙচুর
  • ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার, থানায় অভিযোগ
  • ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০,১০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

হেফাজত তাণ্ডব: রাস্তায় বসে দায়িত্ব নিলেন ব্রাহ্মণবাড়িয়ার মেয়র

গত ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র পদে নির্বাচিত হন নায়ার কবির।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
08 April, 2021, 02:05 pm
Last modified: 08 April, 2021, 02:10 pm
ছবি: টিবিএস

হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের সাম্প্রতিক ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কার্যালয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে পৌরভবনের সামনের সড়কে অস্থায়ী কার্যালয় বানিয়ে কার্যক্রম পরিচালনা শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় পৌরসভা ভবনের সামনে খোলা আকাশের নিচে বসেই দায়িত্বভার গ্রহণ করেন পৌরসভার নবনির্বাচিত মেয়র নায়ার কবির ও কাউন্সিলররা।

ছবি: টিবিএস

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তারা পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয়, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ, আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন, ভূমি অফিস ও খাঁটিহাতা হাইওয়ে থানা ভবনসহ বেশ কয়েকটি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

ছবি: টিবিএস

দায়িত্বভারগ্রহণ অনুষ্ঠানে মেয়র নায়ার কবির বলেন, 'হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের ভাঙচুর-অগ্নিসংযোগের কারণে পৌরসভা ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে রাস্তায় বসে মেয়রের দায়িত্ব নিতে হয়েছে।'

তিনি আরও বলেন, 'বর্তমান পরিস্থিতিতে পৌর নাগরিকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। দ্রুত সময়ের মধ্যে নাগরিক সেবা চালুর চেষ্টা চলছে। সকলের সহযোগিতা না পেলে ধ্বংস্তূপে পরিণত পৌরসভার সেবা চালু করা সম্ভব হবে না।'

ছবি: টিবিএস

এ সময় পৌরসভার সচিব মো. শামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সহকারী প্রকৌশলী মো. কাউসার আহমেদ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মো. কাউসার প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র পদে নির্বাচিত হন নায়ার কবির। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

  • আরও পড়ুন:
    হেফাজত তাণ্ডবের সাক্ষী বিধ্বস্ত ব্রাহ্মণবাড়িয়া

Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া / হেফাজতের তাণ্ডব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে সহযাত্রীকে ঘুষি, নিহত ১
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে’ অভিযোগ কেন্দ্রে ভাঙচুর
  • ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার, থানায় অভিযোগ
  • ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০,১০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net