Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ

বাংলাদেশ

ইউএনবি
17 February, 2021, 11:40 am
Last modified: 17 February, 2021, 12:07 pm

Related News

  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও সিন্ডিকেট সদস্যের পদত্যাগ
  • ২০৪০ সালের মধ্যে ১০২ কিমি মহাসড়ক ৮ লেনে উন্নীত করা হবে: সংসদে সড়কমন্ত্রী   
  • চীনে ২ হাজার বছর পুরোনো অক্ষত চার লেনের মহাসড়কের খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা
  • উপদেষ্টার পরিদর্শনের পর ঢাকা-সিলেট মহাসড়কে ফিরেছে শৃঙ্খলা, গাড়ির চাপ থাকলেও নেই যানজট
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০

হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ

ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা আজ সকালে মহাসড়ক অবরোধ এবং বাস ভাঙচুর করেন। এ ঘটনায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ইউএনবি
17 February, 2021, 11:40 am
Last modified: 17 February, 2021, 12:07 pm
ছবি-টিবিএস

গভীর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করা হয়েছে। খবর বার্তা সংস্থা ইউএনবি'র। 

বুধবার সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের সড়কে ইট ও কাঠ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন শিক্ষার্থীরা। এ সময় একটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালানো হয়।

তারা হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। 

এদিকে, রাতের ওই হামলার ঘটনায় আহত ১১ জনকে সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তৌফিকুল সজল ও ফারজানা আক্তার মেমি নিজ বাড়ি খুলনায় যাওয়ার জন্য নগরীর রুপাতলীর বিআরটিসি কাউন্টারে যান। সেখানে কাউন্টার স্টাফ রফিক তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে সজল ও মেমিকে মারধর ও লাঞ্চিত করেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ এবং রফিককে গ্রেপ্তারের দাবি জানায়। পুলিশ রফিককে এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে।

এ ঘটনার জেরে রাত দেড়টার দিকে রুপাতলী হাউজিং এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসে হামলা চালায় দুর্বৃত্তরা। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আশপাশের মেসে থাকা বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা সহপাঠীদের উদ্ধারে এগিয়ে যায়। এ সময় তারাও হামলার শিকার হয়।

হামলায় ১৫ জনের মতো শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে ১১ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন- নুরুল্লাহ সিদ্দিকী, এসএম সোহানুর রহমান, আসাদুজ্জামান, ফজলুল হক, আলিম সালেহীন, আলী হাসান, রাজন হোসেন, মাহবুবুর রহমান, মেহেদী হাসান ইমন, মিরাজ হাওলাদার ও সজীব শেখ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, তারা হামলার খবর পাওয়ার পরপরই সিনিয়র কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করেন।

ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা আজ সকালে মহাসড়ক অবরোধ এবং বাস ভাঙচুর করেন। এ ঘটনায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অন্যদিকে, হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

Related Topics

টপ নিউজ

বরিশাল বিশ্ববিদ্যালয় / মহাসড়ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও সিন্ডিকেট সদস্যের পদত্যাগ
  • ২০৪০ সালের মধ্যে ১০২ কিমি মহাসড়ক ৮ লেনে উন্নীত করা হবে: সংসদে সড়কমন্ত্রী   
  • চীনে ২ হাজার বছর পুরোনো অক্ষত চার লেনের মহাসড়কের খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা
  • উপদেষ্টার পরিদর্শনের পর ঢাকা-সিলেট মহাসড়কে ফিরেছে শৃঙ্খলা, গাড়ির চাপ থাকলেও নেই যানজট
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০

Most Read

1
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net