Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছাড়তে বললে আইনি ব্যবস্থা: দুদক চেয়ারম্যান

বাংলাদেশ

ইউএনবি
16 April, 2020, 08:50 pm
Last modified: 16 April, 2020, 08:54 pm

Related News

  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • দুদক-ইসি ঠিকমতো কাজ করলে, ২০০৮ সালের ভোটে হাসিনার প্রার্থিতা বাতিল হতো: দুদক চেয়ারম্যান
  • যশোরে রাজনৈতিক এলিটদের মাধ্যমে স্বৈরাচারের দোসর, আসামিরা ভারতে পার হচ্ছে: দুদক চেয়ারম্যান
  • নির্বাচনে দুর্নীতিবাজদের মনোনয়ন না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের
  • কমিশনের কর্মকর্তারা দুর্নীতিমুক্ত থাকলে সামগ্রিক দুর্নীতি অনেকাংশেই কমবে: দুদক চেয়ারম্যান

স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছাড়তে বললে আইনি ব্যবস্থা: দুদক চেয়ারম্যান

তিনি বলেন, “যে বা যারা চিকিৎসক-নার্স বা স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছাড়ার নির্দেশ দিচ্ছেন প্রয়োজনে দুদক তাদের বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখবে।”
ইউএনবি
16 April, 2020, 08:50 pm
Last modified: 16 April, 2020, 08:54 pm

করোনাভাইরাসের এ সংকটময় সময়ে ভাড়া বাড়িতে থাকা স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছাড়তে বলা ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, "যে বা যারা চিকিৎসক-নার্স বা স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছাড়ার নির্দেশ দিচ্ছেন প্রয়োজনে দুদক তাদের বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখবে।"

বর্তমান সংকটময় সময়ে স্বাস্থ্যকর্মীরা জীবনের মায়া ত্যাগ করে জাতির সেবায় নিয়োজিত উল্লেখ করে তিনি বলেন, এদের সাথে খারাপ আচরণ কিংবা কোনো প্রকার অসম্মান করা আইনগতভাবেই অপরাধ।

"দেশে বিদ্যমান সংক্রামক রোগ আইন, ২০১৮ অনুসারে এ জাতীয় আচরণ শাস্তিযোগ্য অপরাধ। আমরা বিশ্বাস করি কেউ যদি এ আইনের লঙ্ঘন করেন তাহলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।"

এরপরও যদি কোনো বাড়ির মালিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কোনো ব্যক্তিকে বাড়ি ছাড়ার কথা বলেন বা বাড়ি ছাড়তে বাধ্য করেন তাহলে দুদক আইন অনুযায়ী এসব বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখবে এবং অবৈধ সম্পদের উৎস পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বলে জানান ইকবাল মাহমুদ।

এদিকে, করোনাভাইরাসে দেশে নতুন করে ১০ জনের মৃত্যু হওয়ায় বৃহস্পতিবার এ সংখ্যা ৬০ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৩৪১ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানান, মৃতদের মধ্যে পুরুষ সাত এবং নারী তিনজন। তাদের মধ্যে ঢাকায় রয়েছেন ছয়জন।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী এ পর্যন্ত ১ লাখ ৩৪ হাজার ৬১৬ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২০ লাখ ৮৩ হাজার ৩০৪ জন। 

Related Topics

টপ নিউজ

দুদক চেয়ারম্যান / করোনা মোকাবিলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • দুদক-ইসি ঠিকমতো কাজ করলে, ২০০৮ সালের ভোটে হাসিনার প্রার্থিতা বাতিল হতো: দুদক চেয়ারম্যান
  • যশোরে রাজনৈতিক এলিটদের মাধ্যমে স্বৈরাচারের দোসর, আসামিরা ভারতে পার হচ্ছে: দুদক চেয়ারম্যান
  • নির্বাচনে দুর্নীতিবাজদের মনোনয়ন না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের
  • কমিশনের কর্মকর্তারা দুর্নীতিমুক্ত থাকলে সামগ্রিক দুর্নীতি অনেকাংশেই কমবে: দুদক চেয়ারম্যান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net