Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
স্থাবর-অস্থাবর সব সম্পত্তি দান করলেন তোফায়েল আহমেদ

বাংলাদেশ

এম জহিরুল ইসলাম জুয়েল 
22 June, 2021, 09:45 pm
Last modified: 22 June, 2021, 10:16 pm

Related News

  • চিকিৎসাধীন তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার উন্নতি
  • তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন: পরিবার
  • সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন কারাগারে
  • বরিশালে বুলডোজারে ভাঙ্গা হলো আমু ও সেরনিয়াবাতের বাড়ি, ভোলায় তোফায়েলের বাড়িতে আগুন
  • তোফায়েল আহমেদ ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব

স্থাবর-অস্থাবর সব সম্পত্তি দান করলেন তোফায়েল আহমেদ

এলাকার মানুষের উন্নত চিকিৎসার জন্য তার ফাউন্ডেশন একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার কাজ শুরু করেছে বলে জানান বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এ রাজনৈতিক সহচর। মেডিকেল কলেজটি তার পিতামাতার নামেই নামকরণ করা হবে। 
এম জহিরুল ইসলাম জুয়েল 
22 June, 2021, 09:45 pm
Last modified: 22 June, 2021, 10:16 pm
তোফায়েল আহমেদ। ফাইল ছবি

মাতৃভক্তি ও ভালোবাসা থেকেই মায়ের নামে ফাতেমা খানম কমপ্লেক্স প্রতিষ্ঠা করে সমাজসেবার কাজ শুরু করেন আওয়ামী লীগের বর্ষীয়ান কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। নিজ এলাকা ভোলা সদরের বাংলা বাজারে কমপ্লেক্সটি প্রতিষ্ঠা করেন তিনি।

সেই অনুপ্রেরণা থেকে পরবর্তীতে নিজের নামে গড়ে তুলেছেন তোফায়েল আহমেদ ফাউন্ডেশন। গত রোববার বেলা সাড়ে ১১টায় ভোলা সদর উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই ফাউন্ডেশনে নিজের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি দান করার ঘোষণা দেন তিনি। 

ভোলা ভোলা সদর উপজেলায় ফাউন্ডেশনের কাজ আনুষ্ঠানিকভাবে ২০১৬ সালে শুরু হলেও, অনানুষ্ঠানিকভাবে ফাতেমা খানম কমপ্লেক্স নামে সমাজসেবার কাজ শুরু হয় ১৫ বছর আগে থেকেই। এখন ফাউন্ডেশনটির আওতায় আরও অনেক সংগঠন রয়েছে।  

দীর্ঘদিন ধরেই দরিদ্র ও অসহায় মানুষের জন্য সাহায্যের এক আলোকবর্তীকা হয়ে উঠেছে এ ফাউন্ডেশন। 

ছবি: এম জহিরুল ইসলাম জুয়েল

ফাতেমা খানম কমপ্লেক্স নির্মাণের মাধ্যমে ফাউন্ডেশনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কমপ্লেক্সটির অধীনে এলাকায় শিক্ষা-সংস্কৃতির আলো ছড়িয়ে দিতে তোফায়েল নির্মাণ করেন স্বাধীনতা যাদুঘর নামের একটি মিউজিয়াম, ফাতেমা খানম স্কুল কলেজ এবং ফাতেমা খানম মাদ্রাসা।

মায়ের স্মৃতি ধরে রাখতে মায়ের নামে ফাতেমা খানম বৃদ্ধাশ্রমও প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এ রাজনৈতিক সহচর। এখানে বয়োবৃদ্ধ নারীরা জীবনের শেষ দিনগুলো শান্তি ও নিরুদ্রপে কাটাতে পারছেন। 

তোফায়েল আহমেদ বলেন, "বৃদ্ধাশ্রমের নারীদের পাশে গিয়ে যখন বসি, তখন যেন মনে হয় আমার মায়ের পাশেই বসে আছি।" 

এছাড়াও, এলাকার মানুষের উন্নত চিকিৎসার জন্য তার ফাউন্ডেশন একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার কাজও শুরু করেছে বলে জানান তিনি। মেডিকেল কলেজটি তার পিতামাতার নামেই নামকরণ করা হবে। 

ভোলায় তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠিত স্বাধীনতা যাদুঘর। ছবি: এম জহিরুল ইসলাম জুয়েল

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের মাধ্যমে শত শত মানুষ উপকৃত হয়েছেন। 

এব্যাপারে আওয়ামী লীগের এ জ্যেষ্ঠ নেতা বলেন, "পৃথিবী ছেড়ে একদিন আমাকেও চলে যেতে হবে, সেদিন কিছুই সঙ্গে নিতে পারব না। কবরে সবাই খালি হাতেই যায়। মৃত্যুর পর ঢাকায় থাকা আমার সম্পদ নিষ্ফল হয়ে পড়বে।"

ঢাকায় ও ভোলায় থাকা তার সম্পদের পরিমাণ খুব সামান্য বলেও জানান তিনি। 

"ওই সম্পদ দিয়ে আমি কী করব, আমার মেয়ে একজন প্রতিষ্ঠিত চিকিৎসক। মেয়ে জামাই নিজেও দেশের একজন নামকরা কার্ডিওলজিস্ট। তাই আমার কোনো সম্পত্তির দরকার নেই। বরং অসহায় মানুষের কল্যাণেই এসব সম্পত্তি বেশি কাজে দেবে," বলেছেন সাবেক এই মন্ত্রী। 

ফাতেমা খানম কমপ্লেক্সের মাঝখানে নির্মাণ করা হয়েছে সুদৃশ্য এক মসজিদ। মসজিদের স্থাপত্য কৌশল যেন সমগ্র কমপ্লেক্সের সৌন্দর্য অনেকগুণে বাড়িয়েছে। তোফায়েল আহমেদ বলেন, প্রায় ১২ বছর ধরে কিছু বন্ধু-স্বজনের অনুদান নিয়ে আমি মসজিদটি তৈরি করেছি।

Related Topics

টপ নিউজ

তোফায়েল আহমেদ / স্থাবর-অস্থাবর সম্পত্তি দান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • চিকিৎসাধীন তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার উন্নতি
  • তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন: পরিবার
  • সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন কারাগারে
  • বরিশালে বুলডোজারে ভাঙ্গা হলো আমু ও সেরনিয়াবাতের বাড়ি, ভোলায় তোফায়েলের বাড়িতে আগুন
  • তোফায়েল আহমেদ ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net