Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
সৌদি আরবে নারী গৃহশ্রমিক প্রেরণ বন্ধ এবং সুরক্ষা প্রদানের দাবিতে প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 November, 2019, 09:20 am
Last modified: 03 November, 2019, 01:45 pm

Related News

  • সরকারি ব্যবস্থায় হজযাত্রী কমছে, ২০২৭-এ কোটা বাড়িয়ে ৬,০০০
  • রিয়াদ বিমানবন্দরে দ্বিতীয়বারের মতো হুথিদের হামলা, মক্কা-মদিনা বাদে সৌদির আকাশসীমাকে ‘ওপেন টার্গেট’ ঘোষণা 
  • সৌদি আরবে আরামকোর স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত
  • বাব আল-মান্দেব প্রণালীর দিকে এগোচ্ছে ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারি বাহিনী
  • সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আবারও হামলা, তেল সরবরাহ বন্ধ

সৌদি আরবে নারী গৃহশ্রমিক প্রেরণ বন্ধ এবং সুরক্ষা প্রদানের দাবিতে প্রতিবাদ সমাবেশ

এসময় আইনজীবী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, শিক্ষক, উন্নয়নকর্মী ও সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন...
টিবিএস রিপোর্ট
03 November, 2019, 09:20 am
Last modified: 03 November, 2019, 01:45 pm

সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারী গৃহশ্রমিক প্রেরণ বন্ধ এবং অবস্থানরতদের সুরক্ষা প্রদানের ১৬ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে নিপীড়নের বিরুদ্ধে নাগরিকবৃন্দ। 

শনিবার (২ নভেম্বর) রাজধানীর শাহবাগে এ সমাবেশ করেন তারা। এসময় আইনজীবী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, শিক্ষক, উন্নয়নকর্মী ও সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যাপক তানজিম উদ্দিন খান, সিপিবির পক্ষ থেকে লুনা নুর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম থেকে শম্পা বসু, বাসদ (মার্ক্সবাদ) এর পক্ষ থেকে রাফিউজ্জামান ফরিদ, এ্যাক্টিভিস্ট শামীম আরা নীপা, নারী নেত্রী ফরিদা আক্তার, সৌদিতে ১০ বছর শ্রমিক হিসেবে কর্মরত দেলোয়ার হোসেন এবং নিপীড়নের বিরুদ্ধে নাগরিকবৃন্দের পক্ষ থেকে বাকি বিল্লাহ বক্তব্য রাখেন। 

পররাষ্ট্র নীতির দুর্বলতা তুলে ধরে চুক্তির মাধ্যমে নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রতারক ও দালালগোষ্ঠীকে বিচারের আওতায় আনা, ক্ষতিগ্রস্ত নারীদের ক্ষতিপূরণ দেয়াসহ নানা দাবি তুলে ধরেন বক্তারা। এছাড়া বিদেশী দূতাবাসগুলোকে শ্রমিকদের নিরাপত্তা বিধানে সুস্পষ্ট নীতিমালা তৈরির মাধ্যমে জরুরী সেবা দান ও আইনি  সহায়তা প্রদানের দাবি করা হয়। দায়িত্বে অবহেলাকারী এবং প্রবাসীদের হয়রানি ও অবমাননাকারীদের বিচারের আওতায় আনার দাবিও তোলা হয়।

সমাবেশ থেকে তোলা ১৬ দফা দাবিগুলো হলো:

১. অনতিবিলম্বে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের যেসব দেশে গৃহকর্মী ও শ্রমিক পাঠানো হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে তাদের অবস্থান/তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করার পাশাপাশি নিয়মিত ফলোআপ নিতে হবে।

২. প্রবাসী শ্রমিক ও গৃহকর্মীদের জন্য দূতাবাসে জরুরী হটলাইন সেবা প্রদান (নিয়ম থাকলেও তা পালন করা হয় না) করতে হবে।

৩. কর্মস্থলে কোন নির্যাতন, দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়ে দূতাবাসে সহায়তার চাইলে তাৎক্ষণিকভাবে আবাসন, খাদ্যসহ আইনি  সহায়তা দেওয়ার কথা থাকলেও গৃহকর্মী ও শ্রমিকরা তা পান না। অবিলম্বে এই সেবাসমূহ কার্যকর করতে হবে।

৪. নির্যাতিত নারী ও পুরুষ শ্রমিকের মামলা করার প্রক্রিয়া সহজ ও মানবিক করতে সৌদি সরকারকে চাপ দিতে হবে। মামলা নিস্পত্তি হওয়া পর্যন্ত শ্রমিককে সৌদিতে থাকতে  বাধ্য করার নিয়ম বাতিল করতে হবে।

৫. শারিরীক নির্যাতন,ধর্ষণ, হত্যা এবং আত্মহত্যায় প্ররোচনাদানকারী হিসেবে অভিযুক্ত সৌদি নাগরিকদের বিচারের আওতায় আনতে সৌদি সরকারের ওপর চাপ দিতে হবে এবং অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। 

৬. দালাল ও রিক্রুটিং এজেন্সির ওপর সমস্ত দায়িত্ব না দিয়ে সরাসরি আইনী প্রক্রিয়ায় অর্থাৎ চুক্তির মাধ্যমে নারী শ্রমিকদের বিদেশে পাঠাতে হবে। এবং চুক্তিতে শ্রমিকের শারীরিক ও মানসিক নিরাপত্তার শর্ত যুক্ত করতে হবে।

৭. অতিরিক্ত মুনাফার জন্য মধ্যস্বত্ত্বভোগী রিক্রুটিং এজেন্সি, যারা নারী শ্রমিকদেরকে অন্যদের কাছে বিক্রি করে দিচ্ছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।

৮. পুরুষ শ্রমিকদের ন্যায় নারী শ্রমিকের দায়দায়িত্ব ৩ মাসের বদলে ২ বছর করতে হবে।

৯. অর্থ লেনদেনের শর্ত না থাকা সত্ত্বেও যেসব রিক্রুটিং এজেন্সি অর্থের বিনিময়ে নারী শ্রমিক পাঠানোর কাজ করে তাদের বিচারের আওতায় আনতে হবে।

১০. সৌদি আরবে নির্যাতনকারী মালিককে চিহ্নিত করে পরবর্তীতে তার অধীনে অন্য কোন শ্রমিক বা গৃহকর্মীকে কাজ করানো থেকে বিরত থাকতে হবে।

১১. নির্যাতিত হয়ে নিজ দেশে ফেরার সময় প্রচলিত নিয়মানুসারে সৌদি সরকার কর্তৃক ‘নিয়োগকর্তা তাঁর সঙ্গে কোনো খারাপ আচরণ বা শর্ত ভঙ্গ করেনি’ ধরণের লিখিত বিবৃতি দেয়ার চুক্তি বাতিল করতে হবে। 

১২.  নির্যাতিত হয়ে দেশে ফিরে আসা নারীদের পারিবারিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পারিবারিক ও সামাজিক নিগ্রহের শিকার হলে, পরিবার গ্রহণ না করলে সুনির্দিষ্ট নীতিমালা বা আইন প্রণয়নের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। 

১৩. সৌদি মালিকের নির্যাতনে মৃত্যু এবং আত্মহত্যার শিকার সকল শ্রমিকের পরিবারকে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ন্যূনতম ২ কোটি টাকা এবং নির্যাতিত হয়ে স্বদেশে ফিরতে বাধ্য হওয়া নারীদেরকে জনপ্রতি ন্যূনতম ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এবং সৌদি আরবে নির্যাতন-নিপীড়নে শারীরিক ও মানসিক ঝুঁকিতে থাকা শ্রমিককে সরকারের দায়িত্বে দেশে ফেরত আনতে হবে এবং ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। 

১৪. ফিলিপাইন ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ সৌদি আরবে নারী শ্রমিক পাঠানো বন্ধ করে দেয়া সত্ত্বেও শুধুমাত্র রেমিটেন্সের লোভে সমঝোতার ভিত্তিতে সরকারের যারা বাংলাদেশী নারীদের ধর্ষণ,নির্যাতন ও মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে।

১৫. নারী শ্রমিকদের উপর নির্যাতন ও ধর্ষণের খবর জানা স্বত্ত্বেও দূতাবাস ও মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। 

১৬. ইতোমধ্যেই যে সকল নারী শ্রমিক নির্যাতিত ও যৌন নিপীড়নের শিকার হয়ে দেশে ফিরে এসেছেন,তাদের ভয়াবহ ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবন যাপনের লক্ষ্যে  কাউন্সেলিং ও দেশে কর্মসংস্থান এর উদ্যোগ নিতে হবে।

প্রসঙ্গত, সৌদি আরবে অমানুষিক নির্যাতনে নাজমা বেগম (৪০) নামে মানিকগঞ্জের এক নারী শ্রমিকের মৃত্যু হয়। মৃত্যুর ১ মাস ২৪ দিন পর বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে দেশে আসে নাজমা বেগমের মৃতদেহ। তার বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামে।

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / মধ্যপ্রাচ্য / নারী শ্রমিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • সরকারি ব্যবস্থায় হজযাত্রী কমছে, ২০২৭-এ কোটা বাড়িয়ে ৬,০০০
  • রিয়াদ বিমানবন্দরে দ্বিতীয়বারের মতো হুথিদের হামলা, মক্কা-মদিনা বাদে সৌদির আকাশসীমাকে ‘ওপেন টার্গেট’ ঘোষণা 
  • সৌদি আরবে আরামকোর স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত
  • বাব আল-মান্দেব প্রণালীর দিকে এগোচ্ছে ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারি বাহিনী
  • সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আবারও হামলা, তেল সরবরাহ বন্ধ

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net