Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
সুর-শাহ আলমসহ ৮ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 April, 2021, 05:45 pm
Last modified: 01 April, 2021, 05:45 pm

Related News

  • ৪৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: পিকে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট
  • ৪৯ কোটি টাকা আত্মসাৎ: পিকে হালদার, সাদ-মুসা গ্রুপের মালিকসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা
  • ভারতে ইডি দায়ী হলে বাংলাদেশে কে?
  • অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার মামলায় পিকে হালদারের বিরুদ্ধে রায় ৮ অক্টোবর
  • বিক্রি হয়ে গেল পিকে হালদারের কুমির ফার্ম

সুর-শাহ আলমসহ ৮ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

বৃহস্পতিবার আদালতের অনুমতি নিয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে এ নিষেধাজ্ঞা চেয়ে চিঠি পাঠায় দুদক।
টিবিএস রিপোর্ট
01 April, 2021, 05:45 pm
Last modified: 01 April, 2021, 05:45 pm
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও নির্বাহী পরিচালক শাহ আলম।

দেশের অর্থিক খাতের অন্যতম বড় কেলেঙ্কারির হোতা হিসেবে পরিচিতি পাওয়া প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের সহযোগী হিসেবে নাম আসার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও নির্বাহী পরিচালক শাহ আলমসহ আটজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

এই তালিকায় এসকে সুরের স্ত্রী সুপর্ণা সূর চৌধুরী, শাহ আলমের দুই স্ত্রী শাহীন আক্তার শেলী ও নাসরিন বেগম এবং ইন্টারন্যাশনাল লিজিংয়েরি এভিপি আল মামুন সোহাগ, একই প্রতিষ্ঠানের ম্যানেজার ট্রেজারি অভীক সিনহা ও কোলসিন লিমিটেডের চেয়ারম্যান অতসী মৃধাও রয়েছেন।

বৃহস্পতিবার আদালতের অনুমতি নিয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে এ নিষেধাজ্ঞা চেয়ে চিঠি পাঠায় সংস্থাটি।

দুদক সূত্র জানায়, বুধবার দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে ঢাকার বিশেষ জজ আদালতে আকেদন করলে আদালত অনুমোদন দেন।

দুদকের হাতে গ্রেপ্তার হওয়া পিকে হালদারের একাধিক সহযোগী ১৬৪ ধারায় আদালতে যে জবানবন্দি দিয়েছেন

তাতে এস কে সূর এবং শাহ আলমের নাম উঠে আসে। দুদকের তথ্য বলছে, পিকে হালদারের কাছে প্রতিমাসে মাসোহারা নিতেন শাহ আলম আর পিকের ক্ষমতার উৎস ছিলো এসকে সূর।

সম্প্রতি হাইকোর্ট দুদকের কাছে জানতে চেয়েছে এ দুজনকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না।

প্রসঙ্গত. এর আগে দুদক নিজেরাই পুলিশের বিশেষ শাখায় চিঠি দিয়ে অভিযুক্তদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করত। কিন্তু পিকে হালদারের পালিয়ে যাওয়ার ঘটনায় বিষয়টি নিয়ে আদালতে বেশ কয়েকবার শুনানি হয়।

গত ১৬ মার্চ দুর্নীতি মামলার আসামি বা সন্দেহভাজন কোনো ব্যক্তির বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে দুদক নয়, সিদ্ধান্ত নেবেন বিশেষ জজ আদালত এমন অভিমত দেন হাইকোর্ট। আদালত বলেছেন, বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে দুদকের সুনির্দিষ্ট আইন বা বিধি নেই। এ কারণে বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে যতদিন আইন বা বিধি প্রণয়ন না হচ্ছে, ততদিন সংশ্লিষ্ট বিশেষ জজ আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে।

পরে দুদকের আবেদনের পরিপ্রে্রিক্ষতে গত রোববার হাইকোর্টের এই আদেশ বহাল রাখেন চেম্বার আদালত।

আগামী ৫ এপ্রিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির কথা আছে।
 

Related Topics

টপ নিউজ

পিকে হালদার / বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শাহ আলম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ৪৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: পিকে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট
  • ৪৯ কোটি টাকা আত্মসাৎ: পিকে হালদার, সাদ-মুসা গ্রুপের মালিকসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা
  • ভারতে ইডি দায়ী হলে বাংলাদেশে কে?
  • অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার মামলায় পিকে হালদারের বিরুদ্ধে রায় ৮ অক্টোবর
  • বিক্রি হয়ে গেল পিকে হালদারের কুমির ফার্ম

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net