Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
সীমান্ত হত্যা উভয় দেশের জন্যই দুঃখজনক: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
15 November, 2021, 05:45 pm
Last modified: 15 November, 2021, 05:46 pm

Related News

  • ভারতের সহকারী হাইকমিশনারের সাথে সাক্ষাৎ মেয়র শাহাদাতের, ভিসা সহজের আহ্বান
  • বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার কে এই বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী?
  • ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেলেন দিনেশ ত্রিবেদী
  • সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ৪ দিনেও মেলেনি মরদেহ
  • তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ

সীমান্ত হত্যা উভয় দেশের জন্যই দুঃখজনক: ভারতীয় হাইকমিশনার

দোরাইস্বামী বলেন, "ভারতীয় সীমান্তরক্ষীদের সুনির্দিষ্টভাবে বলা হয়েছে তাদের উপর হামলার আশঙ্কা না থাকলে তারা যেন কোনো অবস্থাতেই সীমান্তে গুলি না চালায়।"
টিবিএস রিপোর্ট 
15 November, 2021, 05:45 pm
Last modified: 15 November, 2021, 05:46 pm

সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত উভয় দেশের জন্যই দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। 

আজ সোমবার সকালে দিনাজপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "নিশ্চিতভাবে সীমান্ত হত্যা উভয় দেশের জন্য দুঃখজনক এবং প্রত্যাশিত নয়। ভারতীয় সীমান্তরক্ষীদের সুনির্দিষ্টভাবে বলা হয়েছে তাদের উপর হামলার আশঙ্কা না থাকলে তারা যেন কোনো অবস্থাতেই সীমান্তে গুলি না চালায়। কোনো দেশেই সীমান্ত হত্যা চাই না আমরা।"

দিনাজপুরে রায়সাহেবাড়ী এলাকায় ভারত সরকার কর্তৃক এক কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হলের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, "আমরা যদি পরিসংখ্যান বিবেচনায় নেই, তাহলে যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সীমান্ত হত্যা অনেক কমেছে। সীমান্তে যেকোনো হত্যাকাণ্ড অথবা আহতের ঘটনা উভয় দেশের জন্য দুঃখজনক। দুই দেশের সম্মিলিত পদক্ষেপে এ ধরনের দুঃখজনক ঘটনা নিরসন করতে হবে।"

এর আগে গত রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সীমান্ত হত্যাকাণ্ডের ব্যাপারে বলেন, এটি ভারতের জন্য লজ্জার বিষয় এবং বাংলাদেশিদের জন্য দুর্ভাগ্যজনক। 

Related Topics

টপ নিউজ

সীমান্ত হত্যা / ভারতীয় হাইকমিশনার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • ফাইল ছবি/সংগৃহীত
    সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • ছবি: পিএমও
    একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
    নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়
  • ফাইল ছবি
    মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ভারতের সহকারী হাইকমিশনারের সাথে সাক্ষাৎ মেয়র শাহাদাতের, ভিসা সহজের আহ্বান
  • বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার কে এই বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী?
  • ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেলেন দিনেশ ত্রিবেদী
  • সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ৪ দিনেও মেলেনি মরদেহ
  • তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত

3
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

4
ছবি: পিএমও
বাংলাদেশ

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

5
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়

6
ফাইল ছবি
অর্থনীতি

মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net