Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
সীমান্তের কাঁটাতার পেরিয়ে দাদুকে দেখতে ভারতে বাংলাদেশি কিশোর  

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
24 July, 2021, 11:10 am
Last modified: 24 July, 2021, 11:15 am

Related News

  • ‘অনুপ্রবেশ’ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির ছাড়ার চিন্তা ভারতের
  • ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে স্থলবন্দর ও বর্ডার হাট চালুর আশা বাণিজ্যমন্ত্রীর
  • মেঘালয় সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল ভারত
  • এবার ২১ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ ইন করল বিএসএফ
  • শুভেচ্ছা উপহার হিসেবে মোদিকে আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা

সীমান্তের কাঁটাতার পেরিয়ে দাদুকে দেখতে ভারতে বাংলাদেশি কিশোর  

প্রথমে আটক করলেও দু’দেশের মৈত্রীর বন্ধনের কথা মাথায় রেখে পরে তাকে বাংলাদেশের হাতে তুলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
টিবিএস ডেস্ক
24 July, 2021, 11:10 am
Last modified: 24 July, 2021, 11:15 am
দাদুর সঙ্গে দেখা করতেই ঝুঁকি নিয়ে ভারতে ঢুকেছিল মহম্মদ নয়ন আলী। ছবি-আনন্দবাজার পত্রিকা

দাদুর সঙ্গে দেখা করতে হবে। তাই কাঁটাতারের বাঁধা অগ্রাহ্য করেই ভারতে ঢুকেছিল বাংলাদেশের এক কিশোর। তবে দাদুর সঙ্গে দেখা হলেও নিজের বা়ড়ি ফিরে আসার সময় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ধরা পড়ে যায় সে। বৃহস্পতিবার ওই কিশোরকে প্রথমে আটক করলেও দু'দেশের মৈত্রীর বন্ধনের কথা মাথায় রেখে পরে বাংলাদেশের হাতে তুলে দেয় বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।   

বিএসএফ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ৭৮ ব্যাটালিয়ানের অন্তর্ভুক্ত ফিরোজপুর সীমান্ত চৌকি এলাকায় মহম্মদ নয়ন আলী (১২) নামে এক নাবালককে আটক করেন বিএসএফের জওয়ানেরা। জিজ্ঞাসাবাদের সময় নয়ন দাবি করে, কোনও অসৎ উদ্দেশ্যে নয়, তার দাদু ইরামুল শেখের সঙ্গে দেখা করতেই ভারতে প্রবেশ করেছিল সে। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ সীমান্তের বেড়া লঙ্ঘন করে নয়ন। ভারতের মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার বাজিতপুর গ্রামে গিয়ে দাদুর সঙ্গে দেখা করে আসে। এরপর বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর গ্রামে নিজের বাড়িতে ফিরে আসছিল। তবে সীমান্তেই ধরা পড়ে যায় নয়ন আলী।   

নয়নকে আটক করলেও তাকে জিজ্ঞাসাবাদের পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) হাতে তুলে দেওয়া হয়। ৭৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার শ্রী বিশ্ববন্ধু বলেন, ''তদন্তের পর আমরা নিশ্চিত হই যে, নাবালকটি কোনও অসৎ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসেনি। ছেলেটি তার দাদুর সঙ্গে দেখা করতে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়েছে। যদিও এভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করা অপরাধ। তবে ছেলেটির ভবিষ্যতের দিকে তাকিয়ে এবং সীমান্তের দু'পারের বাসিন্দাদের সদ্ভাবনাকে সম্মান জানিয়ে তাকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে।''

  • সূত্র- আনন্দবাজার পত্রিকা  
     
Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত সীমান্ত / বাংলাদেশ-ভারত সম্পর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • ‘অনুপ্রবেশ’ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির ছাড়ার চিন্তা ভারতের
  • ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে স্থলবন্দর ও বর্ডার হাট চালুর আশা বাণিজ্যমন্ত্রীর
  • মেঘালয় সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল ভারত
  • এবার ২১ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ ইন করল বিএসএফ
  • শুভেচ্ছা উপহার হিসেবে মোদিকে আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net