Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
সিদ্ধান্ত নিতে গাফিলতি, হবিগঞ্জে পিসিআর ল্যাবের কাজ শেষ হতে বিলম্ব   

বাংলাদেশ

হবিগঞ্জ প্রতিনিধি
25 September, 2021, 10:45 am
Last modified: 25 September, 2021, 11:12 am

Related News

  • একদিন পরই জামিন পেলেন হবিগঞ্জে ওসিকে গালাগালির অভিযোগে গ্রেপ্তার সেই বিএনপি নেতা
  • ওসির সঙ্গে বাকবিতণ্ডা: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই নেতা গ্রেপ্তার
  • হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
  • হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপে ওয়ার্কওভার কাজ শুরু, উৎপাদন বাড়বে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট
  • শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রে সুইচিং স্টেশনে আগুন, অন্ধকারে হবিগঞ্জ জেলা

সিদ্ধান্ত নিতে গাফিলতি, হবিগঞ্জে পিসিআর ল্যাবের কাজ শেষ হতে বিলম্ব   

ফলে করোনা শনাক্তে এখনও সিলেটের উপর নির্ভর করতে হচ্ছে হবিগঞ্জের মানুষকে। সিলেট গিয়ে নমুনা দিয়ে রিপোর্ট পেতেও কমপক্ষে এক-দেড় সপ্তাহের বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে।
হবিগঞ্জ প্রতিনিধি
25 September, 2021, 10:45 am
Last modified: 25 September, 2021, 11:12 am
প্রতীকি ছবি

মেঝেতে টাইলস করা হবে নাকি রং দেয়া হবে- ২ মাসেও এ সিদ্ধান্ত নিতে পারেনি হবিগঞ্জ গণপূর্ত বিভাগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির কারণে পিসিআর ল্যবের কাজ শেষ পর্যায়ে এসে থেমে গেছে এখন। যে কারণে করোনা শনাক্তে এখনও সিলেটের উপর নির্ভর করতে হচ্ছে হবিগঞ্জের মানুষকে। সিলেট গিয়ে নমুনা দিয়ে রিপোর্ট পেতেও কমপক্ষে এক-দেড় সপ্তাহের বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে।

এর আগে পিসিআর ল্যাব কোথায় স্থাপন করা হবে এ নিয়েও জটিলতা ছিল, সেটা কাটিয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের পরিত্যক্ত 'সংক্রমণ ওয়ার্ডে' পিসিআর ল্যাব স্থাপনের সিদ্ধান্ত হয়। সংক্রমণ ওয়ার্ডকে ল্যাবের উপযোগী করার জন্য গত ৩০ জুন কার্যাদেশ দেয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জালাল এন্টারপ্রাইজকে। বিশ্বব্যাংকের অর্থায়নে ওই কাজের জন্য বরাদ্দ দেয়া হয় প্রায় ৪৫ লাখ টাকা। ১৫ জুনের মধ্যে কাজ শেষ করার জন্য সময় নির্ধারণ করে দেয়া হলেও ঠিকাদার প্রতিষ্ঠান ৮৫ ভাগ কাজ শেষ করতে পেরেছে।

কাজটির তত্বাবধানে থাকা উপ-বিভাগীয় প্রকৌশলী রিপন দেবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ল্যাবের মেঝেতে ১৬ বাই ১৬ ইঞ্চি হোমোজিনাস টাইলস লাগানোর কথা থাকলেও পরবর্তীতে শেখ হাসিনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগ ২৪ বাই ২৪ ইঞ্চি মিরর পলিশ টাইলসের দাবি করায় সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে।

এদিকে গণপূর্ত বিভাগের একটি সূত্র জানিয়েছে, মেঝে কেমন হবে সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীরা একেকবার একেক ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। একবার সিদ্ধান্ত নেয়া হয় ইপক্সি (এক ধরণের সিলিং ফ্লোর রেসিন) ব্যবহারের। পরবর্তীতে তা থেকে সরে  টাইলস লাগানোর সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু ২ মাসেও তারা পাকাপোক্ত কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেননি।

গত বৃহস্পতিবার সরেজমিন পিসিআর ল্যাবটি ঘুরে দেখা যায়, ছোট ছোট ৬টি কক্ষ ও ৩-৪টি ওয়াশরুম, সিলিংয়ে প্লাস্টিকের বোর্ড স্থাপন, বৈদ্যুতিক কাজসহ আনুষঙ্গিক অন্যান্য কাজ শেষ পর্যায়ে রয়েছে। সেখানে কথা হয়, ঠিকাদার প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি আজিজুর রহমানের সাথে।

তিনি বলেন, "করোনা শনাক্তে জেলাবাসীর জন্য ল্যাবটি খুবই জরুরী। নির্ধারিত সময়ের আগেই যাতে কাজ শেষ হয় এজন্য দিনরাত শ্রমিক লাগিয়ে ৮৫ ভাগ কাজ শেষ করতে পেরেছি। কিন্তু মেঝেতে কী লাগানো হবে, দেয়ালে কী রং লাগাবো এ ব্যাপারে গণপূর্ত বিভাগের কোন সিদ্ধান্ত না পাওয়ায় বাকি কাজ শেষ করতে পারছি না"।

যোগাযোগ করা হলে সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, "পিসিআরের বিষয়টি আমি জানিনা"। তিনি শেখ হাসিনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে যোগাযোগ করার পরামর্শ দেন।

মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক ডাঃ আরিফুন্নবী বলেন, "আগে পূর্ত বিভাগের কাজ শেষ হোক, তারপর মেশিনপত্র আসবে, লোকবল নিয়োগ করা হবে। এরপর পিসিআর কার্যক্রম শুরু হবে"। 

যোগাযোগ করা হলে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুল ইসলাম বলেন, "পিসিআর ল্যাবটি বিশ্বব্যাংকের অর্থায়নে হচ্ছে। রোগ নির্ণয়ের ক্ষেত্রে মাইক্রোবায়োলজি ল্যাব একটি গুরুত্বপূর্ণ সংবেদনশীল স্থান। তাই মেঝেতে কী লাগালে ভাল হবে এ সিদ্ধান্ত নিতে একটু  দেরি হয়েছে। খুব শীঘ্রই মেঝেতে মিরর পলিশ টাইলস লাগানোর কাজ শেষ হবে"। তবে সিদ্ধান্তটি পূর্বে নেয়া হলো না কেন- এ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি।   
 
 

Related Topics

টপ নিউজ

হবিগঞ্জ / পিসিআর ল্যাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • একদিন পরই জামিন পেলেন হবিগঞ্জে ওসিকে গালাগালির অভিযোগে গ্রেপ্তার সেই বিএনপি নেতা
  • ওসির সঙ্গে বাকবিতণ্ডা: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই নেতা গ্রেপ্তার
  • হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
  • হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপে ওয়ার্কওভার কাজ শুরু, উৎপাদন বাড়বে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট
  • শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রে সুইচিং স্টেশনে আগুন, অন্ধকারে হবিগঞ্জ জেলা

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net