Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
সিআরবি ধ্বংসের চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 September, 2021, 06:55 pm
Last modified: 18 September, 2021, 06:57 pm

Related News

  • সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে আবারও আলোচনা, আন্দোলনের ঘোষণা নাগরিক সমাজের
  • সিআরবিতে রেলকর্মীদের বিক্ষোভ: কবরস্থান–মসজিদ দখল করে আইসিডি নির্মাণে লিজ বাতিলের দাবি
  • চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্পে কাটা পড়বে শতবর্ষী গাছ, নাগরিক সমাজের প্রতিবাদ
  • চট্টগ্রামের ফুসফুস ‘সিআরবি’ রক্ষা আন্দোলনে আওয়ামী লীগ নেতারা

সিআরবি ধ্বংসের চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সংহতি সমাবেশে এক আহ্বান জানানো হয়।
টিবিএস রিপোর্ট
18 September, 2021, 06:55 pm
Last modified: 18 September, 2021, 06:57 pm

মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) জিএস ও তিন মুক্তিযোদ্ধসহ ১০ জন শহীদের কবরস্থান গুড়িয়ে চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণ চেষ্টার প্রতিবাদে রাজধানীতে সংহতি সমাবেশ করা হয়েছে।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ওই সংহতি সমাবেশে শত বছরের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ও 'চট্টগ্রামের ফুসফুস'খ্যাত সিআরবি ধ্বংসের চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ইউনাইটেড গ্রুপের সঙ্গে রেলওয়ের হাসপাতাল নির্মাণ চুক্তি বাতিল করার দাবি তোলা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন প্লাস্টিক সার্জন ডা. বিজয় কৃষ্ণ দাম। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিআরবি রক্ষা মঞ্চ চট্টগ্রামের সমন্বয়কারী ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ নেতা কমরেড বজলুর রশীদ ফিরোজ, মুক্তিযোদ্ধা শাহ আলম, রেলওয়ে শ্রমিক নেতা রেজানুর রহমান খান, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফরহাদ মঞ্জুর, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ইনচার্জ নিখিল দাস, বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, বাসদ (মার্কসবাদী) ভারপ্রাপ্ত সমন্বয়কারী ফখরুদ্দিন কবির আতিক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি ছাত্রনেতা আল কাদেরী জয়, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত প্রমুখ।

সংহতি সভা পরিচালনা করেন রেলপরিবারের সন্তান মো. জসীম উদ্দিন। সংহতি সমাবেশে আরও উপস্থিত ছিলেন খালেকুজ্জমান লিপন, মহিন উদ্দিন, রাজিয়া সুলতানা দীপা, জাহেদ চৌধুরী মিঠু, এম সাহাদাৎ নবী খোকা, সাইদুল হক খন্দকার, সৈয়দা পরভীন, নজরুল ইসলাম প্রমুখ। 

বক্তারা বলেন, শত বছরের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ও 'চট্টগ্রামের ফুসফুস'খ্যাত সিআরবি এলাকা ধ্বংস করে বাণিজ্যিক বেসরকারি হাসপাতাল নির্মাণ করার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। সিআরবি আসাম বেঙ্গল রেলওয়ের প্রধান কার্যালয়, ১৯৭১ সালের চাকসুর জিএসসহ ১০ জন শহীদের কবরস্থান, নববর্ষসহ সাংস্কৃতিক কার্মকাণ্ডের প্রধান কেন্দ্রবিন্দু, চট্টগ্রাম মহানগরীর মানুষের শ্বাস নেওয়ার উন্মুক্ত স্থান। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিআরবিতে পিপিপির নামে অত্যান্ত গোপনীয় কায়দায় ৫০-৬০ কোটি টাকার বিনিময়ে রেলওয়ে হাসপাতালসহ ৬০০ শতক রেলভূমি বাণিজ্যিক প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপকে লিজ দেওয়ার মাধ্যমে ধ্বংস করার আয়োজন চলছে বলে অভিযোগ তোলেন বক্তারা।

তারা আরও বলেন, লিজের চুক্তিতে রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা দেখিয়ে ৫০০ শয্যার হাসপাতাল, ১০০ আসনের মেডিকেল কলেজ, ৫০ আসনের নাসিং ইনস্টিটিউটসহ স্বাস্থ্যখাত সম্পর্কিত আরও প্রতিষ্ঠান গড়ার অনুমতি দেওয়া হয়েছে। এখানে একটি হেলিপ্যাড নির্মাণের অনুমতিও দেওয়া হয়েছে। এভাবে রেলওয়ে হাসপাতালটি ননহ্যারিটেজ এলাকা দেখিয়ে পুরো রেলের জায়গাকে আত্মসাৎ করার এক গভীর ষড়যন্ত্র চলছে। 

বক্তারা বলেন, 'আমরা ইউনাইটেডসহ যেকোনো হাসপাতাল নির্মাণের পক্ষে, কিন্তু সিআরবি ধ্বংস করে ওই স্থানে নয়।' তারা সিআরবি রক্ষায় সকল মুক্তিযোদ্ধা, রেলকর্মচারী, চট্টগ্রামবাসী, ছাত্র, শ্রমিক, সাংস্কৃতিককর্মী ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Related Topics

টপ নিউজ

সিআরবি / সিআরবি রক্ষা আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে আবারও আলোচনা, আন্দোলনের ঘোষণা নাগরিক সমাজের
  • সিআরবিতে রেলকর্মীদের বিক্ষোভ: কবরস্থান–মসজিদ দখল করে আইসিডি নির্মাণে লিজ বাতিলের দাবি
  • চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্পে কাটা পড়বে শতবর্ষী গাছ, নাগরিক সমাজের প্রতিবাদ
  • চট্টগ্রামের ফুসফুস ‘সিআরবি’ রক্ষা আন্দোলনে আওয়ামী লীগ নেতারা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net