Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 February, 2020, 10:55 am
Last modified: 03 February, 2020, 11:00 am

Related News

  • নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পর টের পেলো পরীক্ষার্থীরা
  • ডিসেম্বরে এসএসসি পরীক্ষা নেওয়ার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী
  • নীরব বহিষ্কার সংক্রান্ত নীতিমালা বাতিল করল ঢাকা শিক্ষা বোর্ড
  • এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
  • সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পাসের হার ৯৮.৮৫%

সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু 

ছাত্রছাত্রী সংখ্যা অনুপাতে এবার ছাত্রীদের দলই ভারী। চলতি বছর ৭ লাখ ৯১ হাজার ৯১৮ জন ছাত্র এবং ৮ লাখ ৪৩ হাজার ৩২২ জন ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা বেশি ৫১ হাজার ৪০৪ জন।
টিবিএস রিপোর্ট
03 February, 2020, 10:55 am
Last modified: 03 February, 2020, 11:00 am

এসএসসি বা মাধ্যমিক ও সমমানের পরীক্ষা আজ সোমবার থেকে সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে। গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও সদ্য সমাপ্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে তা পিছিয়ে আজ শুরু হয়। 

দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২০ লাখ ৪৭ হাজার ৭৯৯ জন শিক্ষার্থী। 

৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসএসসি পরীক্ষা। আর ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে এসএসসির ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষা ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ১ মার্চ পর্যন্ত চলবে। ৮ মার্চের মধ্যে দাখিলের ব্যবহারিক পরীক্ষা নিতে বলা হয়েছে।

৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা। ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। ৭ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত চলবে বাস্তব প্রশিক্ষণ।

গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন। পরীক্ষার্থী কমেছে সাড়ে ৮৭ হাজার। পূর্ববর্তী বছরের তুলনায় এবার ৪৬ হাজার ৭৮জন ছাত্র ও ৪১ হাজার ৪৭৬ জন ছাত্রী কমেছে। এবার মোট ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন পরীক্ষার্থী এসএসসি, ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন দাখিল এবং ১ লাখ ৩১ হাজার ২৮৫জন শিক্ষার্থী এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নেবে।

ছাত্রছাত্রী সংখ্যা অনুপাতে এবার ছাত্রীদের দলই ভারী। চলতি বছর ৭ লাখ ৯১ হাজার ৯১৮ জন ছাত্র ও ৮ লাখ ৪৩ হাজার ৩২২ জন ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা বেশি ৫১ হাজার ৪০৪ জন। সারাদেশের ১৭ হাজার ৪৮২ টি স্কুলের শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছেন। 

দাখিল পরীক্ষার জন্য নিবন্ধন করেছে ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্রসংখ্যা ১ লাখ ৩৪ হাজার ১৩৮ জন আর ছাত্রী ১ লাখ ৪৭ হাজার ১১৬ জন। ৯ হাজার ১১০টি মাদরাসা থেকে এসব শিক্ষার্থী দাখিল পরীক্ষা দেবে। দাখিলে ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা বেশি ১২ হাজার ৯৭৮ জন।

অন্যদিকে এবার এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ৩১ হাজার ২৮৫ জন। এদের মধ্যে ৯৮ হাজার ৩০৭ জন ছাত্র আর ছাত্রী ৩২ হাজার ৯৭৮ জন। তারা ২ হাজার ২৯২ টি কারিগরি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন।

Related Topics

টপ নিউজ

এসএসসি পরীক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

Related News

  • নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পর টের পেলো পরীক্ষার্থীরা
  • ডিসেম্বরে এসএসসি পরীক্ষা নেওয়ার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী
  • নীরব বহিষ্কার সংক্রান্ত নীতিমালা বাতিল করল ঢাকা শিক্ষা বোর্ড
  • এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
  • সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পাসের হার ৯৮.৮৫%

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 

3
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

4
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

5
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net