Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
সাতক্ষীরায় অক্সিজেন বহনকারী ছেলেকে আটককারী এএসআই প্রত্যাহার

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
09 July, 2021, 12:20 pm
Last modified: 09 July, 2021, 12:21 pm

Related News

  • সাতক্ষীরায় ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা, ছিনিয়ে নেয়া হলো আসামি
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ কীভাবে বহাল থাকে, প্রশ্ন টিআইবির
  • এমপি গাজী নজরুল ইসলামের শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ
  • দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার
  • সাতক্ষীরায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিলেন ওসি

সাতক্ষীরায় অক্সিজেন বহনকারী ছেলেকে আটককারী এএসআই প্রত্যাহার

বাড়িতে অক্সিজেনের অভাবে ওই ছেলের বৃদ্ধ বাবার মৃত্যু ঘটে। এ ঘটনায় এএসআই সুভাষ সেনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এছাড়া ঘটনার তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি
09 July, 2021, 12:20 pm
Last modified: 09 July, 2021, 12:21 pm
এএসআই সুভাষ সেন। ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় অসুস্থ বৃদ্ধ বাবার জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়ার পথে শহরের ইটাগাছা হাটের মোড়ে ছেলেকে দুই ঘণ্টা আটকে রাখেন এএসআই সুভাষ সেন। এদিকে, বাড়িতে অক্সিজেনের অভাবে ওই বৃদ্ধের মৃত্যু ঘটে। এ ঘটনায় এএসআই সুভাষ সেনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এছাড়া ঘটনার তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে শহরের ইটাগাছা হাটের মোড়ে মোটরসাইকেল আটকানোর এ ঘটনা ঘটে। ওদিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামে বাড়িতে করোনা উপসর্গ নিয়ে মারা যান রজব আলী মোড়ল (৬৫)।

রজব আলীর ছেলে ওলিউল ইসলাম জানান, 'বাবা আগে থেকেই অসুস্থ ছিলেন। সিলিন্ডার অক্সিজেন দিয়ে বাড়িতে রাখা হয়েছিল। অক্সিজেন ফুরিয়ে যাওয়ার আগে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে শহরে যাই। পথিমধ্যে হাটেরমোড়ে পৌঁছালে ইটাগাছা পুলিশ ফাঁড়ির এএসআই সুভাষ চন্দ্র সেন আমাকে থামান। এরপর গাড়ির কাগজপত্র দেখতে চান। জরুরি হওয়ায় কাগজপত্র রেখে এসেছি জানালে  টাকা দাবি করে। আমি কান্নাকাটি করলেও ছাড়েননি। পরে বাবার অক্সিজেন ক্রয়ের জন্য থাকা ৫০০ টাকা থেকে ২০০ টাকা দিলে গাড়ির চাবি ফেরত দেন।'

তিনি আরও বলেন, 'এরপর অক্সিজেন নিয়ে বাড়িতে ফিরে দেখি সিলিন্ডারে অক্সিজেন নেই, বাবা মুমূর্ষু। আমি মুখে পানি দিতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন বাবা। ১৫ মিনিট আগে পৌঁছালে বাবা মারা যেতেন না।'

তবে এই অভিযোগের বিষয়ে এএসআই সুভাষ চন্দ্র বলেন, 'মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চেয়েছিলাম। দেখাতে পারেননি, সেজন্য বাড়ি থেকে কাগজপত্র এনে দেখাতে বলেছিলাম। অক্সিজেনের বিষয়টি জানার পর বলেছিলাম, পরে এসে কাগজপত্র দেখিয়ে যেতে। তাকে বেশি সময় আটকে রাখিনি। পরে শুনলাম তার বাবা মারা গেছেন। এটি দুর্ঘটনাবশত হয়ে গেছে।'

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, 'রাতেই এএসআই সুভাষ সেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।'

Related Topics

টপ নিউজ

এএসআই সুভাষ সেন / সাতক্ষীরা / অক্সিজেন সিলিন্ডার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • সাতক্ষীরায় ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা, ছিনিয়ে নেয়া হলো আসামি
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ কীভাবে বহাল থাকে, প্রশ্ন টিআইবির
  • এমপি গাজী নজরুল ইসলামের শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ
  • দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার
  • সাতক্ষীরায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিলেন ওসি

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net