Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
সব উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন করা হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
11 March, 2021, 02:05 pm
Last modified: 11 March, 2021, 02:08 pm

Related News

  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’
  • গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
  • ‘ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ’: কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সব উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন করা হবে: প্রধানমন্ত্রী

‘চক্ষু চিকিৎসা খুব ব্যয়বহুল। সাধারণ মানুষ এটা বহন করতে পারে না। আমি শুধু প্রধানমন্ত্রীই নই, জাতির পিতার কন্যাও। সুতরাং, দেশের প্রত্যেক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার দায়িত্ব, আমি সেই দায়িত্ব পালনের চেষ্টা করছি।’
ইউএনবি
11 March, 2021, 02:05 pm
Last modified: 11 March, 2021, 02:08 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিকৃতি: টিবিএস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বলেছেন, সরকার স্থানীয় জনগণকে আরও উন্নত চক্ষু সেবা প্রদানের জন্য পর্যায়ক্রমে সারা দেশে সব উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন করবে।

তিনি বলেন, 'চক্ষু চিকিৎসা খুব ব্যয়বহুল। সাধারণ মানুষ এটা বহন করতে পারে না। আমি শুধু প্রধানমন্ত্রীই নই, জাতির পিতার কন্যাও। সুতরাং, দেশের প্রত্যেক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার দায়িত্ব, আমি সেই দায়িত্ব পালনের চেষ্টা করছি।'

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পাঁচ বিভাগের আওতাধীন ২০ জেলার ৭০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 'কমিউনিটি ভিশন সেন্টার'র কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন।

শেখ হাসিনা বলেন, সরকার ইতোমধ্যে উপজেলা পর্যায়ে আরও ১১০টি কমিউনিটি ভিশন সেন্টার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, 'দেশকে সঠিকভাবে এগিয়ে নিতে সুস্থ মানুষ দরকার। স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ার প্রয়োজন স্বাস্থ্যকর মানুষ।'

সরকার জনগণকে বিনামূল্যে ভিটামিন-এ, বিভিন্ন ভ্যাকসিন এবং ওষুধ সরবরাহ করছে উল্লেখ করে তিনি বলেন, 'আমরা স্কোপ তৈরি করে যাচ্ছি যাতে জনগণ সবদিকে সুস্থ থাকতে পারে।'

পরে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুরের পীরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের নাচোল এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্থানীয় জনগণ ও অংশীজনদের সাথে মতবিনিময় করেন।

সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, টেলিমেডিসিন ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নত হওয়ায় এখন স্বাস্থ্যসেবা গ্রহণ করা সহজ হয়ে গেছে।

'এখন ঘরে বসে টেলিমেডিসিন সিস্টেমের মাধ্যমে বিশেষজ্ঞরা চিকিৎসকদের কাছ থেকে সেবা নিতে পারেন। এখন আমাদের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। সুতরাং, আমরা ডিজিটাল পরিষেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি,' বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, সরকার গর্ভবতী মায়েদের চিকিৎসা দেওয়ায় জন্মান্ধতা (জন্ম) দেশ থেকে অনেক কমে গেছে।

তিনি বলেন, 'জন্মান্ধতা দূর করার জন্য প্রসূতি মাকে চিকিৎসা দেওয়া শুরু করেছি। প্রসবের আগে ইনজেকশন দিয়ে দেওয়া হয়। যার কারণে এখন সেটার ভালো রেজাল্ট পাচ্ছি। জন্মান্ধতা কমে গেছে।'

প্রধানমন্ত্রী বলেন, জনগণ এখন সারা দেশে কমিউনিটি ক্লিনিকগুলো থেকে স্বাস্থ্যসেবা এবং ৩০টি বিনামূল্যে ওষুধ পাচ্ছে, স্থানীয় জনগণ বিশেষ করে নারীরা ক্লিনিকগুলো থেকে সহজেই সেবা এবং ওষুধের সুবিধা নিতে পারেন।

কোভিড -১৯ সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে স্বাস্থ্য সুরক্ষা প্রটোকলগুলো মেনে চলার জন্য মাস্ক পরা, পরিষ্কার থাকার জন্য ঘন ঘন হাত ধোয়া এবং এইভাবে করোনাভাইরাস পরীক্ষা করার আহ্বান জানান।

নিবন্ধনের পর শৃঙ্খলাবদ্ধভাবে টিকা নেওয়ার জন্যও প্রধানমন্ত্রী জনগণকে আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ন্যাশনাল আই কেয়ারের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তাফা, স্বাস্থ্য বিভাগের সচিব আবদুল মান্নান বক্তব্য রাখেন।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’
  • গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
  • ‘ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ’: কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net