Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
শ্রমিক ধর্মঘট: ভোমরা বন্দরে ট্রাকের জটে আমদানি বন্ধ, সাতদিনে রাজস্ব ক্ষতি ২০ কোটি

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
07 April, 2021, 02:25 pm
Last modified: 07 April, 2021, 02:40 pm

Related News

  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহী-ঢাকা রুটের বাস মালিক পক্ষ ধর্মঘট প্রত্যাহার করলেও শ্রমিকরা কাজে যোগ দেননি
  • ভোমরা স্থলবন্দর দিয়ে তিন দিনে ২,০০০ টন পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৫ টাকা
  • এনবিআর-এর কমপ্লিট শাটডাউনে অচল ভোমরা, আখাউড়া ও তামাবিল স্থলবন্দর
  • ভোমরা বন্দরে ১০ মাসে রাজস্ব আদায় বেড়েছে ১০৩ কোটি টাকা

শ্রমিক ধর্মঘট: ভোমরা বন্দরে ট্রাকের জটে আমদানি বন্ধ, সাতদিনে রাজস্ব ক্ষতি ২০ কোটি

শ্রমিকরা মজুরী বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ডাক দিয়ে পণ্য খালাসের কাজ বন্ধ করে দিয়েছে। এতে বন্দরে বেঁধেছে আমদানিকৃত পণ্যবাহী ট্রাকের দীর্ঘজট।
সাতক্ষীরা প্রতিনিধি
07 April, 2021, 02:25 pm
Last modified: 07 April, 2021, 02:40 pm
ছবি-টিবিএস

টানা সাতদিনেও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানিকারক ব্যবসায়ী ও শ্রমিকদের দ্বন্দ্বের অবসান ঘটেনি। শ্রমিকরা মজুরী বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ডাক দিয়ে পণ্য খালাসের কাজ বন্ধ করে দিয়েছে। এতে বন্দরে বেঁধেছে আমদানিকৃত পণ্যবাহী ট্রাকের দীর্ঘজট। বন্দরে নতুন পণ্যবাহী কোন ট্রাক প্রবেশের জায়গা না থাকায় বন্ধ হয়ে পড়েছে ভারত থেকে আমদানি কার্যক্রম। বুধবার (৭ এপ্রিল) সকাল থেকে এখনো পর্যন্ত কোন পণ্যবাহী ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করেনি। এদিকে, গত ১ এপ্রিল থেকে আজ পর্যন্ত ভোমরা বন্দরে রাজস্ব ক্ষতি হয়েছে ২০ কোটি টাকারও বেশি। 

ব্যবসায়ীদের সংগঠন ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, 'শ্রমিকরা পহেলা এপ্রিল থেকে ধর্মঘট করছে। তারা এখনো কাজে যোগ দেয়নি। ভোমরা বন্দরে সাতশোটি পণ্যবাহী ট্রাক খালাসের অপেক্ষায় রয়েছে। বন্দরে জায়গা কম থাকায় ভারত থেকে নতুন কোন ট্রাক প্রবেশের সুযোগ নেই। সে কারণে আমদানি কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে'। 

ভোমরা বন্দরের রাজস্ব কর্মকর্তা আকবর আলী জানান, 'প্রতিদিন ভারত থেকে ৩০০-৩৫০ পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করে। গত ১ এপ্রিল থেকে শ্রমিকরা ধর্মঘট করায় পণ্যবাহী ট্রাকের সংখ্যা কমতে থাকে। মঙ্গলবার ট্রাক প্রবেশ করেছে ৬০টা। বুধবার (৭ এপ্রিল) এখনো ভারত থেকে কোন ট্রাক প্রবেশ করেনি। প্রতিদিন কমপক্ষে তিন কোটি টাকার রাজস্ব আদায় হয়। তবে গত ছয়দিনে রাজস্ব আদায়ও কমেছে। সাতদিনে সর্বোচ্চ ৪০ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। শ্রমিকদের ধর্মঘটের কারণে আনুমানিক ২০ কোটি টাকা রাজস্ব আদায় কম হয়েছে'। 

তিনি বলেন, ভারত থেকে আমদানি-রপ্তানি কার্যক্রমে কোন সমস্যা নেই। তবে ভোমরা বন্দরে নতুন কোন ট্রাক প্রবেশের জায়গা না থাকায় আমদানি কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। 

ভোমরা স্থলবন্দরের শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম জানান, 'ট্রাক প্রতি লেবার ঠিকাদার একজন শ্রমিকের বিল দেন ৩৮০ টাকা। ৪০ টন পণ্য খালাসে এই টাকা খুব সামান্য। এতদিন ট্রাক প্রতি ৫০০-৭০০ টাকা বকশিস দিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। সেটিও দেওয়া ব্যবসায়ীরা বন্ধ করে দিয়েছেন। সে কারণে মজুরি কম পাওয়ায় শ্রমিকরা কাজ বন্ধ রেখেছে'। 

এ বিষয়ে ভোমরা স্থল বন্দরের উপ-পরিচালক মনিরুল ইসলামের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোনকলে সাড়া দেননি। 

Related Topics

টপ নিউজ

ভোমরা স্থলবন্দর / শ্রমিক ধর্মঘট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহী-ঢাকা রুটের বাস মালিক পক্ষ ধর্মঘট প্রত্যাহার করলেও শ্রমিকরা কাজে যোগ দেননি
  • ভোমরা স্থলবন্দর দিয়ে তিন দিনে ২,০০০ টন পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৫ টাকা
  • এনবিআর-এর কমপ্লিট শাটডাউনে অচল ভোমরা, আখাউড়া ও তামাবিল স্থলবন্দর
  • ভোমরা বন্দরে ১০ মাসে রাজস্ব আদায় বেড়েছে ১০৩ কোটি টাকা

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net