Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে হালকা যানবাহন নিয়ে দিনের বেলায় চলবে ফেরি, রাতে বন্ধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 November, 2021, 03:25 pm
Last modified: 08 November, 2021, 03:25 pm

Related News

  • ১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
  • ১০ ঘণ্টা পর শরীয়তপুর–চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক
  • অতি জোয়ারে প্লাবিত ইলিশা ফেরিঘাট, ভোলার ১০ নৌ-রুটে যান চলাচল বন্ধ
  • ৫ দিন বন্ধ থাকবে কর্ণফুলী নদীতে ফেরি চলাচল 
  • রেমিট্যান্স পাঠিয়ে সন্দ্বীপের প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন: ড. ইউনূস

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে হালকা যানবাহন নিয়ে দিনের বেলায় চলবে ফেরি, রাতে বন্ধ

এখন থেকে সকাল ৬টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হালকা যানবাহন নিয়ে ৪টি ফেরি চলবে।
টিবিএস রিপোর্ট
08 November, 2021, 03:25 pm
Last modified: 08 November, 2021, 03:25 pm

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে হালকা যানবাহন নিয়ে দিনের বেলা ৪টি ফেরি চলাচলালের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

২৮ দিন বন্ধ থাকার পর আজ সোমবার  সকাল সাড়ে ১০টার দিকে শিমুলিয়া ফেরিঘাট থেকে পরিদর্শক দল ও ১৯টি হালকা যানবাহন নিয়ে বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে যায় পরীক্ষামূলক ফেরি বেগম সুফিয়া কামাল।  

১১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেরিটি বাংলাবাজার ঘাটে পৌঁছে। তারপর সেখান থেকে ১৫টি যানবাহন নিয়ে বেলা ১টার দিকে আবারও শিমুলিয়াঘাটে ফিরে আসে।

পরীক্ষামূলক ফেরিটি সফলভাবে চলাচল করার পর হালকা যানবাহন নিয়ে দিনের বেলায় ফেরি চালানোর সিদ্ধান্ত নেয় যৌথ পরিদর্শক দল।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের সহকারী উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, নদীর স্রোত কমে এসেছে। তাই ফেরি চলাচলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সকালে পরীক্ষামূলক ফেরিতে বিআইডাব্লিউটিসি, বিআইডাব্লিটিএ, বাংলাদেশ সেনাবাহিনী ও পদ্মা সেতু কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  পরীক্ষামূলক ফেরিটি নির্বিঘ্নে পথ পাড়ি দিয়েছে।

এখন থেকে সকাল ৬টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হালকা যানবাহন নিয়ে ৪টি ফেরি চলবে। ফেরিগুলো হলো: কুঞ্জলতা, কদম, বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামাল। 

পর্যায়ক্রমে ফেরির সংখ্যা বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত,  গত ১১ অক্টোবর নদীতে তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয় দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষের পদ্মা পাড়ি দেওয়ার প্রধান এই নৌরুটের ফেরি। 

Related Topics

টপ নিউজ

ফেরি চলাচল / শিমুলিয়া ফেরিঘাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Related News

  • ১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
  • ১০ ঘণ্টা পর শরীয়তপুর–চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক
  • অতি জোয়ারে প্লাবিত ইলিশা ফেরিঘাট, ভোলার ১০ নৌ-রুটে যান চলাচল বন্ধ
  • ৫ দিন বন্ধ থাকবে কর্ণফুলী নদীতে ফেরি চলাচল 
  • রেমিট্যান্স পাঠিয়ে সন্দ্বীপের প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন: ড. ইউনূস

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

2
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

3
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

5
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

6
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net