Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
শিবির সন্দেহে বুয়েটের শিক্ষার্থীকে 'পিটিয়ে হত্যা', আটক ৪

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 October, 2019, 11:10 am
Last modified: 11 October, 2019, 10:39 am

Related News

  • ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে: রাকসু ভিপি
  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ
  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাতের আঁধারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিংয়ের অভিযোগ
  • ডিবি হেফাজতে ছাত্রলীগকর্মীর মৃত্যু ও তুরাগ নদ থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু তদন্তের আহ্বান এইচআরএসএস’র
  • তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার নিয়ে যা বলছে পুলিশ

শিবির সন্দেহে বুয়েটের শিক্ষার্থীকে 'পিটিয়ে হত্যা', আটক ৪

তাকে শিবির সন্দেহে 'স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার' অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে...
টিবিএস রিপোর্ট
07 October, 2019, 11:10 am
Last modified: 11 October, 2019, 10:39 am
নিহত আবরার ফাহাদ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে শিবির সন্দেহে 'স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার' অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে। 

সোমবার (৭ অক্টোবর) ভোররাতে বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা হলের নিচতলা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ওই ছাত্রের নাম আবরার ফাহাদ (২১)। তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুয়েট ছাত্রলীগের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। এরা হলেন- সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাসেল, সহ-সভাপতি মুস্তাকিম ফুয়াদ সোহাগ, সাধারণ সদস্য অনিক সরকার এবং জিয়ন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের চকবাজার জোন সহকারী কমিশনার সিরাজুল ইসলাম এসব তথ্য জানান। 

শের-ই বাংলা হলের শিক্ষার্থীরা জানান রোববার (৬ অক্টোবর) রাত ৮ টার দিকে হলের ২০১১ নম্বর কক্ষে কয়েকজন আবরারকে ডেকে নিয়ে যায়। তারপর শিবির সন্দেহে জেরা করার পর ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে ছাত্রলীগের কয়েকজন নেতা আবরারকে পেটান। তবে ভয়ে শিক্ষার্থীদের কেউই নাম প্রকাশ করে কোন কথা বলতে চাননি। 

শের-ই বাংলা হলের এই ২০১১ নম্বর কক্ষেই আবরারকে ডেকে নিয়ে যাওয়া হয়/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

পরে চিকিৎসককে ফোন করে শিক্ষার্থীরা। বুয়েটের চিকিৎসক ডা. মাসুক এলাহী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "রাত তিনটার দিকে হলের শিক্ষার্থীরা আমাকে ফোন দেয়। আমি হলে গিয়ে সিঁড়ির পাশে ছেলেটিকে শোয়ানো অবস্থায় দেখতে পাই। ততক্ষণে ছেলেটি মারা গেছে। তার সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পাই।"

পরে হল প্রশাসনকে বিষয়টি জানানো হলে পুলিশকে খবর দেয় তারা। পুলিশ এসে লাশ ঢাকা মেডিকেল কলেজে পাঠায় এবং ঘটনাস্থল পরিদর্শন করে। 

এ বিষয়ে বুয়েট ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আশিকুল ইসলাম বিটু বলেন, "আবরারকে শিবির সন্দেহে রাত আটটার দিকে হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে আনা হয়। সেখানে আমরা তার মোবাইলে ফেসবুক ও মেসেঞ্জার চেক করি। শিবির সংশ্লিষ্টতার প্রমাণ পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করি আমরা।

পরে চতুর্থ বর্ষের কয়েকজনকে নিয়ে আবরারকে জিজ্ঞাসাবাদ করে বুয়েট ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুজতবা রাফিদ, উপ সমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল, উপ আইন সম্পাদক অমিত সাহা। একপর্যায়ে আমি রুম থেকে বের হয়ে আসি। এরপর হয়তো ওরা মারধর করে থাকতে পারে। পরে রাত তিনটার দিকে শুনি আবরার মারা গেছে।"

এর আগে গত  ৩০ সেপ্টেম্বর এবং শনিবার (৫ অক্টোবর) বিকেলে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে নিজের ফেসবুক ওয়ালে দু'টি সমালোচনামূলক পোস্ট দেন আবরার।

আবরারের ফেসবুক পোস্ট

আবরারের মৃত্যুর খবর পেয়ে বুয়েটের শেরে বাংলা হলে আসেন তার মামাতো ভাই আবু তালহা।

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ঢাকা মেডিকেল কলেজে গিয়ে দেখি আমার ভাইটা মরে পড়ে আছে। আমরা যতোদূর শুনেছি, ওকে হলের সিনিয়র ভাইরা মারধর করেছে। আমরা ওর হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।"

ঘটনার বিষয়ে লালবাগ জোনের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার কামাল হোসাইন সাংবাদিকদের বলেন, লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

পুলিশ জানায়, ফাহাদের গায়ে আঘাতের চিহ্ন ছিল। শরীরের পেছনে, বাম হাতে ও কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত আঘাতের কালো দাগ ছিল।

ব্যবস্থা নেওয়ার বিষয়ে শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাফর ইকবাল খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এখন পর্যন্ত কোনও অভিযোগ পাইনি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। হল প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সব ধরণের সহায়তা করা হবে।

ফুলার রোড দিয়ে মিছিল নিয়ে যাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

এদিকে ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকশ শিক্ষার্থী আবরারের মৃত্যুর প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করেছে।

রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

আন্দোলন করছেন বুয়েটের শিক্ষার্থীরাও।

 

Related Topics

টপ নিউজ

বুয়েট / ছাত্রলীগ / পিটিয়ে হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
    প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
    মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

Related News

  • ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে: রাকসু ভিপি
  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ
  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাতের আঁধারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিংয়ের অভিযোগ
  • ডিবি হেফাজতে ছাত্রলীগকর্মীর মৃত্যু ও তুরাগ নদ থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু তদন্তের আহ্বান এইচআরএসএস’র
  • তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার নিয়ে যা বলছে পুলিশ

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি

6
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net