Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
শিক্ষার্থীদের আন্দোলনে অচল ঢাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 November, 2021, 02:05 pm
Last modified: 25 November, 2021, 02:59 pm

Related News

  • গাজীপুরে বাসচাপায় শ্রমিক নিহতের গুজবে মহাসড়ক অবরোধ, বা‌সে অ‌গ্নিসং‌যোগ
  • ফিরে দেখা ২০২১: আবারও ব্যর্থ সড়ক আন্দোলন?
  • ১১ দফায় জনসমর্থন চায় আন্দোলনরত শিক্ষার্থীরা
  • বৈরী আবহাওয়ার কারণে রামপুরায় শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
  • সড়কে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যঙ্গচিত্র প্রদর্শন

শিক্ষার্থীদের আন্দোলনে অচল ঢাকা

সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।
টিবিএস রিপোর্ট
25 November, 2021, 02:05 pm
Last modified: 25 November, 2021, 02:59 pm

রাজধানীতে গতকাল সড়ক দুর্ঘটনায় নটরডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুতে আজ নিরাপদ সড়কের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী ঢাকার গুরুত্বপূর্ণ সব মোড়ে অবস্থান নিয়েছে।

শিক্ষার্থীদের সড়ক অবরোধে অচল হয়ে পড়েছে ঢাকা নগরী।

বুধবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় রাজধানীর গুলিস্তানে নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হন।

ছবি: টিবিএস

আজ বৃহস্পতিবার সকালে  নটরডেম কলেজের শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো আন্দোলনে অংশ নিতে মতিঝিল শাপলা চত্বরে অবস্থান নেন।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে রাজধানীর শান্তিনগর মোড়ে ভিকারুননিসা নূন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

এছাড়া নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর গুলিস্তান ও ফার্মগেট মোড়ে পাঁচ হাজার শিক্ষার্থী অবস্থান নেন। শিক্ষার্থীদের অবস্থানে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। 

ছবি: টিবিএস

উত্তরাতেও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানীতে পরিবহন চলাচল স্থবির হয়ে পড়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা 'বিচার চাই', "ডিজিটাল নয়, নিরাপদ বাংলাদেশ চাই', 'আমার ভাই মরল কেন, জবাব চাই' ইত্যাদি নানা ধরনের স্লোগান দিতে থাকে।

ছবি: টিবিএস

বুধবার দুর্ঘটনার পর পুলিশ নাঈম হাসানকে ধাক্কা দেওয়া ময়লার গাড়িটি জব্দ করে। গাড়ির চালককেও আটক করেছে পুলিশ।

ঘটনার তদন্তে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

এর আগে ২০১৮ সালের ২৯ জুলাই সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে নিরাপদ সড়ক আন্দোলনের সূত্রপাত হয়। বিভিন্ন স্কুল-কলেজের হাজার হাজার শিক্ষার্থী নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে।

Related Topics

টপ নিউজ

নিরাপদ সড়ক আন্দোলন / সড়ক অবরোধ 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • গাজীপুরে বাসচাপায় শ্রমিক নিহতের গুজবে মহাসড়ক অবরোধ, বা‌সে অ‌গ্নিসং‌যোগ
  • ফিরে দেখা ২০২১: আবারও ব্যর্থ সড়ক আন্দোলন?
  • ১১ দফায় জনসমর্থন চায় আন্দোলনরত শিক্ষার্থীরা
  • বৈরী আবহাওয়ার কারণে রামপুরায় শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
  • সড়কে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যঙ্গচিত্র প্রদর্শন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net