Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
শত যুবকের স্বেচ্ছাশ্রম: নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণ

বাংলাদেশ

মাগুরা প্রতিনিধি
10 May, 2020, 06:10 pm
Last modified: 10 May, 2020, 06:18 pm

Related News

  • শীতের ৪ মাস খেজুর গাছ কাটতে তারা পাড়ি দেন ১০০ মাইল
  • জলবায়ু পরিবর্তনের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয়, উন্নয়নের ধারা বদলাতে হবে: রিজওয়ানা
  • নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো সন্দেহ নেই: প্রেস সচিব
  • মাগুরায় বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ৩, আহত ১৫
  • মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলা: একজনের মৃত্যুদণ্ড, তিনজন খালাস

শত যুবকের স্বেচ্ছাশ্রম: নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণ

বর্ষা আসার আগেই গড়াই নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে মাগুরার শ্রীপুর উপজেলার ৬নং কাদিরপাড়া ইউনিয়নের দোরাননগর মধ্যপাড়া গ্রামটি। ভাঙন রোধে প্রতিদিন প্রায় ১০০ যুবক নিজেদের উদ্যোগে প্রত্যক্ষভাবে বাঁধ নির্মাণ করে যাচ্ছেন।
মাগুরা প্রতিনিধি
10 May, 2020, 06:10 pm
Last modified: 10 May, 2020, 06:18 pm
ফাইল ছবি

অনেক আগে থেকেই নদী ভাঙনের কবলে পড়েছে মাগুরার শ্রীপুর উপজেলার ৬নং কাদিরপাড়া ইউনিয়নের দোরাননগর মধ্যপাড়া গ্রামটি। শত শত একর জমি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এ বছর বর্ষা আসার আগেই শুরু হয়েছে এ ভাঙন। এখন প্রয়োজন বাঁধ নির্মাণের। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে এবার শ্রমিকের বড়ই সংকট। তাই এলাকার যুবকদের নিয়ে গঠিত সংগঠন 'আমরা স্বপ্নবাজ' স্বেচ্ছায় নিজেদের অর্থায়নে ও নিজ শ্রমে গ্রামকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য শুরু করেছে বাঁধ নির্মাণ।

নদী ভাঙন রোধে এখন প্রতিদিন প্রায় ১০০ যুবক প্রত্যক্ষভাবে বাঁধ নির্মাণ কাজে অংশ নিচ্ছেন। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে যুবকেরা ব্যতিক্রমধর্মী এবং অনুকরণীয় এই উদ্যোগ গ্রহণ করায় এলাকাবাসী তাদের উৎসাহ দিতে পাশে এসে দাঁড়িয়েছেন।

'আমরা স্বপ্নবাজ' সংগঠনের সভাপতি অসীম কুমার মন্ডল বলেন, করোনাভাইরাসের কারণে এখন শ্রমিক পাওয়া দুষ্কর। তাই নদী ভাঙনের হাত থেকে গ্রাম রক্ষা করতে বাঁধ নির্মাণ করার জন্য আমরা এলাকার যুবকেরা নিজেদের অর্থে বেশ কিছু বাঁশ কিনেছি। তাছাড়া এলাকায় যাদের বাঁশঝাড় আছে, তাদের কাছ থেকেও বাঁশ নিয়েছি। এভাবে তিন শতাধিক বাঁশ জোগাড় করেছি। আবার যাদের বাঁশ নেই, তাদের কাছ থেকে টাকা জোগাড় করেছি।

তিনি আরও বলেন, আধা কিলোমিটারের মধ্যে আমরা ইতোমধ্যে তিনটি বাঁধ নির্মাণ করেছি। আরও অন্তত দুটি বাঁধ নির্মাণ করা প্রয়োজন। কিন্তু নিজেদের অর্থায়নে আর কতই-বা করা যায়!

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।

করোনাভাইরাসের ঝুঁকির বিষয়ে জানতে চাওয়া হলে অসীম কুমার মন্ডল বলেন, যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখেই আমরা কাজ করে যাচ্ছি। এই কাজের তদারকি করছেন এলাকার বয়স্ক মানুষেরা।

দোরাননগন গ্রামের প্রবীণ ব্যক্তি রণজিত কুমার বিশ্বাস বলেন, আমাদের এলাকার যুবক ছেলেরা যা করছে, তা এক কথায় অনন্য।

তিনি বলেন, প্রতিবছর গড়াই নদীর ভয়াবহ ভাঙনে অনেক মানুষের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ইতোমধ্যে শত শত একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ওপারে বালিয়াকান্দি এলাকায় চর পরে নতুন গ্রাম গড়ে উঠছে, আর আমাদের গ্রামের অনেক জমিজমা নিচিহ্ন হয়ে যাচ্ছে।

জানা গেছে, গত বছর মাগুরা পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে কিছু অংশে জিও ব্যাগ ফেলে ভাঙনরোধের চেষ্টা করা হলেও অধিকাংশ এলাকা এখনো ঝুঁকিতে রয়েছে।

মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সারোয়ার জাহান বলেন, জরুরি ভিত্তিতে কাজ করতে আমরা ইতোমধ্যে একটি প্রকল্প অনুমোদনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি।

এলাকার যুবকদের স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণের কথা জেনে তিনি তাদের সাধুবাদ জানিয়েছেন।

Related Topics

টপ নিউজ

মাগুরা / নদী ভাঙন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • শীতের ৪ মাস খেজুর গাছ কাটতে তারা পাড়ি দেন ১০০ মাইল
  • জলবায়ু পরিবর্তনের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয়, উন্নয়নের ধারা বদলাতে হবে: রিজওয়ানা
  • নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো সন্দেহ নেই: প্রেস সচিব
  • মাগুরায় বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ৩, আহত ১৫
  • মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলা: একজনের মৃত্যুদণ্ড, তিনজন খালাস

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net