Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
লাইব্রেরি এখন চেয়ারম্যানের অফিস!

বাংলাদেশ

আকরামুল ইসলাম, সাতক্ষীরা
22 December, 2019, 12:20 pm
Last modified: 22 December, 2019, 12:53 pm

Related News

  • সাতক্ষীরার আম বাজারে আসছে আগামীকাল থেকে, ভালো ফলনে উৎসবের আমেজে আম চাষি ও ব্যবসায়ীরা
  • সাতক্ষীরায় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ ডিসির, মানছে না ফিলিং স্টেশনগুলো
  • সাতক্ষীরায় তেলের জন্য দীর্ঘ লাইন, তৃষ্ণার্থ চালকদের মাঝে ছাত্রদলের স্যালাইন পানি বিতরণ
  • বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়: আল-কারাওয়াইয়্যিন ও এক মহীয়সী নারীর কীর্তি
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

লাইব্রেরি এখন চেয়ারম্যানের অফিস!

১৯৮৬ সালে সাতক্ষীরা সদরের কুশখালী বাজার এলাকায় স্থানীয়দের বইপড়ায় উৎসাহী করতে গড়ে তোলা হয় পাবলিক লাইব্রেরি।
আকরামুল ইসলাম, সাতক্ষীরা
22 December, 2019, 12:20 pm
Last modified: 22 December, 2019, 12:53 pm
ভাড়া দেওয়া প্রতিষ্ঠানের সাইনবোর্ডের কারণে চোখেই পড়ে না সাতক্ষীরা সদরের কুশখালী বাজারের পাবলিক লাইব্রেরির নাম। / ছবি : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

১৯৮৬ সালে সাতক্ষীরা সদরের কুশখালী বাজার এলাকায় স্থানীয়দের বইপড়ায় উৎসাহী করতে গড়ে তোলা হয় পাবলিক লাইব্রেরি। প্রতিষ্ঠাকালীন সময়ে লাইব্রেরিটিও এলাকায় বেশ সাড়া জাগায়। দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে তখন বিভিন্ন এলাকার মানুষ বই পড়তে আসতেন। তবে সেই লাইব্রেরিটি এখন বন্ধ। লাইব্রেরির তিনটি কক্ষ দখল হয়ে গেছে। দু’টি কক্ষে চলছে স্থানীয় একটি সমিতির কার্যক্রম অন্যটি স্থানীয় চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামলের দখলে।

চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল

লাইব্রেরি পরিচালনা কমিটির বর্তমান সভাপতি ও কুশখালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রায়হান বিশ্বাস বলেন, আমার বড় ভাই আব্দুর রাজ্জাক ১৯৮৭ সালে কুশখালি পাবলিক লাইব্রেরির কার্যক্রম শুরু করেন। তিনি তৎকালীন সময়ের কুশখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলারোয়া কলেজের প্রফেসর ছিলেন। তিন শতক জমির উপর ১৯৮৭ সালে তিনটি কক্ষ বিশিষ্ট পাকা বিল্ডিং করে গড়ে তোলা হয় লাইব্রেরিটি। তৎকালীন সময়ে প্রায় ৬-৭ হাজার বই সংগ্রহ করা হয়। প্রতিষ্ঠাকালীন লাইব্রেরির সভাপতি করা হয় মাস্টার আব্দুস সাত্তারকে। তিনি মারা গেছেন। 

রায়হান বিশ্বাস বলেন, ২০০২ সাল পর্যন্ত ভালোভাবে চলেছিল লাইব্রেরিটি। এরপর বন্ধ হতে থাকে। ২০১১ সালে আমি কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর পুনরায় লাইব্রেরিটি চালু করার উদ্যোগ নেই। তখন লাইব্রেরিটির সভাপতির দায়িত্ব পালন করছিলাম আমি নিজেই। ২০১৪ সালে লাইব্রেরিটির রেজিস্ট্রেশন নেওয়া হয়। 

তিনি আরও বলেন, ২০১৬ সালে আমি নির্বাচনে পরাজিত হওয়ার পর লাইব্রেরিটি বন্ধ হয়ে যায়। নতুন চেয়ারম্যান নির্বাচিত হন শফিকুল ইসলাম শ্যামল। পদাধিকার বলে চেয়ারম্যান লাইব্রেরি পরিচালনা কমিটির সভাপতি। চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল লাইব্রেরির একটি কক্ষ নিজের অফিস রুম হিসেবে ব্যবহার করেন। 

লাইব্রেরি পরিচালনা কমিটির সভাপতি হিসেবে আপনি কোনো উদ্যোগ নিয়েছেন কিনা এমন প্রশ্নে চেয়ারম্যান শফিকুল বলেন, ‘‘রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আমি উদ্যোগ নিতে পারিনি। তবে আমি চাই লাইব্রেরিটি চালু হোক এবং আগের মতো সচল অবস্থায় ফিরে আসুক।’’

লাইব্রেরিটির পাঠক সদস্য কুশখালী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য লিয়াকত আলী বাবু বলেন, লাইব্রেরিটি আগে অনেক জাঁকজমকপূর্ণ ছিল। সেখান থেকে বইপত্র নিয়ে এলাকার শিক্ষার্থীরা পড়তো। আমি নিজেও লাইব্রেরিটির পাঠক সদস্য ছিলাম। এখন আর লাইব্রেরিটি নেই। 

লাইব্রেরির জমিদাতার দৌহিত্র বিনায়ক চন্দ্র রায় বলেন, আমার দাদা মাস্টার বিকেন্দ্র নাথ পাবলিক লাইব্রেরির জন্য তিন শতক জমি দান করেন। তিনি মারা গেছেন। জমি দান করার পর লাইব্রেরিও প্রতিষ্ঠা করা হয়। লাইব্রেরিটি বন্ধ হয়ে যাওয়ার পর ২০১১ সালে পুনরায় আমরা লাইব্রেরিটির কার্যক্রম নতুনভাবে শুরু করি। এরপর জাকজমকপূর্ণ পরিবেশে ২০১৬ সাল পর্যন্ত চলেছিল। তবে এখন আর লাইব্রেরির কোনো কার্যক্রম নেই। এখানে চেয়ারম্যান শফিকুল ইসলাম নিজের রাজনৈতিক অফিস বানিয়েছেন। এছাড়া অন্য দুটি কক্ষ কুশখালী বহুমূখী সমবায় সমিতি নামে একটি সংস্থার কাছে ভাড়া দিয়েছেন। 

কুশখালী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যক্রম। এই সমিতির কার্যক্রম পরিচালনা করছেন স্থানীয় বাসিন্দা আবুল বাসার। তিনি বলেন, ২০০৪ সালে সমিতির কার্যক্রম শুরু করা হয়। তখন লাইব্রেরিটি অনেকটা বন্ধ ছিল। আমরা চেষ্টা করেছিলাম লাইব্রেরিটি চালু করতে। তবে চেয়ারম্যান আগ্রহী না হওয়ায় আর চালু করা সম্ভব হয়নি। তিনি উদ্যোগী হলেই লাইব্রেরিটি আবার চালু করা সম্ভব হবে।

লাইব্রেরিটি নতুনভাবে চালু করার দাবি জানিয়ে সমিতির পরিচালক আবুল বাসার বলেন, লাইব্রেরির কার্যক্রম শুরু হলে সেখানে সমিতির কার্যক্রম থাকবে না। সমিতির অফিস অন্য কোথাও করা হবে। 

লাইব্রেরির একটি কক্ষ নিজে ব্যবহার করছেন জানিয়ে কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল বলেন, ‘‘লাইব্রেরির একটা কক্ষ আমি ব্যবহার করছি। আগের চেয়ারম্যানও করতেন। লাইব্রেরিটি এখন বন্ধ রয়েছে। অন্য দুই কক্ষে সমিতির কার্যক্রম চলছে।’’

লাইব্রেরিটি আগে চালু ছিল, আপনি চেয়ারম্যান হওয়ার পর বন্ধ হয়ে গেছে এমন অভিযোগ অনেকের। এমন প্রশ্নে তিনি বলেন, ‘‘লাইব্রেরিটি খুব বেশি দিন চলেনি। আর আমি লাইব্রেরিটির কার্যক্রমও বন্ধ করিনি। স্থানীয় অনেক কোন্দল রয়েছে যার কারণে সেভাবে চালু করা সম্ভব হয়নি।’’

লাইব্রেরির বিষয়ে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, স্থানীয়রা লাইব্রেরিটি চালু করতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া লাইব্রেরি কক্ষে কোনো চেয়ারম্যান বা কেউ অফিস করে থাকলে তা উচ্ছেদ করা হবে। 

 

Related Topics

টপ নিউজ

লাইব্রেরি / চেয়ারম্যানের অফিস / সাতক্ষীরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • সাতক্ষীরার আম বাজারে আসছে আগামীকাল থেকে, ভালো ফলনে উৎসবের আমেজে আম চাষি ও ব্যবসায়ীরা
  • সাতক্ষীরায় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ ডিসির, মানছে না ফিলিং স্টেশনগুলো
  • সাতক্ষীরায় তেলের জন্য দীর্ঘ লাইন, তৃষ্ণার্থ চালকদের মাঝে ছাত্রদলের স্যালাইন পানি বিতরণ
  • বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়: আল-কারাওয়াইয়্যিন ও এক মহীয়সী নারীর কীর্তি
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net