Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
লকডাউনের বিরুদ্ধে কুমিল্লায় সড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
06 April, 2021, 02:40 pm
Last modified: 06 April, 2021, 02:44 pm

Related News

  • ভুয়া ওয়ারেন্টে সাংবাদিককে আটক, ১৮ ঘণ্টা পর আদালত থেকে মুক্তি
  • কুমিল্লায় কাগজে স্টেডিয়াম থাকলেও বাস্তবে নেই, উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মনিরুল হক চৌধুরী
  • কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: টাকার বিনিময়ে গেটম্যানদের দায়িত্ব বদল, ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন দুজনই
  • কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৫
  • কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা: চালকসহ নিহত ৪

লকডাউনের বিরুদ্ধে কুমিল্লায় সড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

সামনে পহেলা বৈশাখ ও ঈদুল ফিতর। এ সময় সীমিত পরিসরে ব্যবসা চালু রাখার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা।
কুমিল্লা প্রতিনিধি
06 April, 2021, 02:40 pm
Last modified: 06 April, 2021, 02:44 pm
কুমিল্লায় বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা। ছবি: টিবিএস

কুমিল্লায় কান্দিরপাড়-চকবাজার সড়ক অবেরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচী পালন করেন ব্যবসায়ীরা। 

বিক্ষোভ কর্মসূচীতে কয়েক হাজার ব্যবসায়ী ও দোকান কর্মচারী অংশগ্রহণ করেন।

ব্যবসায়ীরা দাবি করেন, কুমিল্লায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার সঙ্গে প্রায় এক লাখ মানুষ সম্পৃক্ত। গত বছরের 'সাধারণ ছুটি'র কারণে অনেকগুলো উৎসবে ব্যবসা চালু রাখতে পারেননি তারা। ফলে অনেকে ঋণ করে কর্মচারীদের বেতন দিয়েছেন, অনেকে বাধ্য হয়ে কর্মচারী ছাঁটাই করেছেন। ওই ক্ষতি না পুষিয়ে উঠতেই পুনরায় লকডাউন দেওয়ায় হতভম্ব হয়ে পড়েছেন তারা।

তাদের দাবি, সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়াতে মার্চ মাসের শুরুতে সরকার তাদের সতর্ক করতে পারত। কিন্তু কোনো ধরনের আলোচনা ছাড়াই সরকার আকস্মিক সিদ্ধান্ত দেওয়াতে পথে বসতে হচ্ছে তাদের। সামনে পহেলা বৈশাখ ও ঈদুল ফিতর। এ সময় সীমিত পরিসরে ব্যবসা চালু রাখার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা।

কর্মসূচীতে বক্তব্য রাখেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, খন্দকার হক টাওয়ারের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন ও কুমিল্লা দোকান মালিক সমিতির সদস্য রিয়াজ উদ্দিন।

কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন বলেন,'আমরা চাই সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমস্ত দোকানপাট খোলা রাখতে। সরকার যেহেতু সীমিত পরিসরে অনেক কিছু খোলা রেখেছে, দোকানপাট খোলা রাখতে সমস্যা কোথায়? আমাদের ব্যবসায়ী-কর্মচারীরা বেশ সঙ্কটের মধ্যে রয়েছেন। সরকার যদি আমাদের দাবি মেনে না নেয়, তাহলে রাস্তায় গিয়ে বসে থাকব, আর ঘরে ফিরব না।'

Related Topics

টপ নিউজ

কুমিল্লা / লকডাউন বিরোধী বিক্ষোভ / লকডাউন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • ভুয়া ওয়ারেন্টে সাংবাদিককে আটক, ১৮ ঘণ্টা পর আদালত থেকে মুক্তি
  • কুমিল্লায় কাগজে স্টেডিয়াম থাকলেও বাস্তবে নেই, উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মনিরুল হক চৌধুরী
  • কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: টাকার বিনিময়ে গেটম্যানদের দায়িত্ব বদল, ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন দুজনই
  • কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৫
  • কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা: চালকসহ নিহত ৪

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net